Nepal Plane Crash:পাহাড়ে ধাক্কা লেগে ভেঙে পড়ল কপ্টার! মৃত ৪, ফের দুর্ঘটনা নেপালে…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের দুর্ঘটনা! পাহাড়ের ঢালে ধাক্কা লেগে এবার ভেঙে পড়ল হেলিকপ্টার। প্রাণ হারালেন ৪ জন। উদ্ধারকাজ চলছে। আবার সেই নেপাল। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘড়িতে তখন ১ বেজে ৫৪ মিনিট। আজ, বুধবার দুপুরে নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছিল হেলিকপ্টারটি। গন্তব্য ছিল, রসুয়া। মাঝ-পথে নুওয়াকোটে জেলার সূর্যচৌর এলাকায় পাহাড়ের সঙ্গে কপ্টারের সংঘর্ষ হয়। প্রাথমিক অনুমান, প্রতিকূল আবহাওয়া থাকার কারণেই এই দুর্ঘটনা। তবে কপ্টারে যান্ত্রিক ত্রুটির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। দুর্ঘটনাগ্রস্ত কপ্টারটি এয়ার…










