Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ঐতিহাসিক রুপো জয়ের পরেই নীরজকে জড়িয়ে ধরল অভিষেক বচ্চন! কী লিখলেন বুমরাহ ঘরণী?
ঐতিহাসিক রুপো জয়ের পরেই নীরজকে জড়িয়ে ধরল অভিষেক বচ্চন! কী লিখলেন বুমরাহ ঘরণী?

২০২১ সালের ৭ই অগস্ট। টোকিও অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতকে প্রথম সোনা এনে দিয়ে ইতিহাস লিখেছিলেন নীরজ চোপড়া। অ্যাথলেটিক্সে ভারত অলিম্পিক পদক জিততে পারে, সেই আশাই এর আগে কোনওদিন করেনি ভারতবাসী। স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন নীরজ, তিন বছর পর ফের নীরজের সামনে ছিল ইতিহাস লেখবার হাতছানি। বৃহস্পতিবার মধ্যরাতে গোটা দেশের চোখে ঘুম নেই। জ্যাভলিনের ফাইনালে দেশকে প্যারিস অলিম্পিকের প্রথম সোনা এনে দেবেন নীরজ, বিনেশের পদক হাতছাড়া হওয়ার দুঃস্বপ্ন ঘোচাবেন, এমন আশা ছিল। তিন বছর পর ‘সোনার ছেলে’ নীরজের হাতে উঠল…

Read More

অবসর ম্যাচে ব্রোঞ্জ পদক… শ্রীজেশ চড়ে বসলেন গোলপোস্টের উপর,উঠলেন অধিনায়কের কাঁধে
অবসর ম্যাচে ব্রোঞ্জ পদক… শ্রীজেশ চড়ে বসলেন গোলপোস্টের উপর,উঠলেন অধিনায়কের কাঁধে

ম্যাচের শেষে আবেগে, উচ্ছ্বাসে ভেসে গেলেন পিআর শ্রীজেশ। ম্যাচ শেষ হতেই শ্রীজেশকে নিয়ে সেলিব্রেশন শুরু হয়ে যায় টিম ইন্ডিয়ার। কখনও সতীর্থদের সঙ্গে লাফাঝাঁপি করলেন, কখনও গোলপোস্টের উপর চড়ে বসলেন, আবার দলের অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের চওড়া কাঁধে চড়ে গোটা হকি টার্ফ ঘুরলেন। ভিকট্রি ল্যাপ দিলেন। আবার চোখের কোণে জলও চিকচিক করে উঠল। তাঁকে বো-ডাউন হয়ে কুর্নিশ জানিয়ে বিশেষ সম্মান দিল কোচিং স্টাফ সহ পুরো ভারতীয় হকি দল। আসলে ভারতীয় হকিতে যে একটি অধ্যায় শেষ হয়ে গেল। ভারতের তারকা প্লেয়ার পিআর…

Read More

প্যারিসে আজ রাতে ফাইনালে নামছেন নীরজ, কী বার্তা দিলেন কিংবদন্তি লিয়েন্ডার?
প্যারিসে আজ রাতে ফাইনালে নামছেন নীরজ, কী বার্তা দিলেন কিংবদন্তি লিয়েন্ডার?

কলকাতা: প্যারিসে (Paris Olympics 2024) একের পর এক স্বপ্নভঙ্গ। মনু ভাকেরের জোড়া পদক যে আশার প্রদীপ জ্বালিয়েছিল, ব্যাডমিন্টন থেকে টেবিল টেনিস, তিরন্দাজি থেকে বক্সিং, একের পর এক ইভেন্ট থেকে বিদায়ের আঁধার সেই আলো ফিকে করে দিয়েছে। পদক নিশ্চিত করার পরেও যেভাবে বিনেশ ফোগতকে বাতিল হতে হয়েছে, গোটা দেশ সেই ধাক্কায় টলমল। আর এই পরিস্থিতিতে ভারতের সমস্ত ক্রীড়াপ্রেমীদের নজর বৃহস্পতিবার রাতের প্যারিসে। অলিম্পিক্সে জ্যাভলিন ফাইনালে নামছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। টোকিও অলিম্পিক্সে যিনি সোনা জিতে ইতিহাস গড়েছিলেন। ভারতের প্রথম অ্যাথলিট হিসাবে…

Read More

ভিনেশের সাপোর্ট স্টাফদের বিরুদ্ধে শুরু হবে তদন্ত, দাবি কুস্তি ফেডারেশনের সভাপতির
ভিনেশের সাপোর্ট স্টাফদের বিরুদ্ধে শুরু হবে তদন্ত, দাবি কুস্তি ফেডারেশনের সভাপতির

প্যারিস অলিম্পিক্স থেকে ভিনেশ ফোগটের দুর্ভাগ্যজনক প্রস্থানের বিষয়টি হজম করতে পারছে না ভারতের কেউই। কুস্তি ফেডারেশন অফ ইন্ডিয়ার (ডব্লিউএফআই) সভাপতি সঞ্জয় সিং তো বলেই দিয়েছেন, এই ঘটনা কেন ঘটল, তাঁর জন্য ভিনেশের সাপোর্ট স্টাফদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হবে। মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ার জন্য ফাইনালের কয়েক ঘণ্টা আগে ভিনেশকে অযোগ্য ঘোষণা করা হয়। বুধবার সকালে ফাইনাল ম্যাচের আগে, তাঁর যখন ওজন মাপা হয়, তখন দেখা যায় ১০০ গ্রাম বেশি ওজন রয়েছে ভারতের তারকা কুস্তিগীরের। আর তাতেই স্বপ্নভঙ্গ…

Read More

ইচ্ছাকৃত নিশা দাহিয়াকে আহত করেছে ওর প্রতিপক্ষ- গুরুতর অভিযোগ ভারতীয় কুস্তি কোচের
ইচ্ছাকৃত নিশা দাহিয়াকে আহত করেছে ওর প্রতিপক্ষ- গুরুতর অভিযোগ ভারতীয় কুস্তি কোচের

একটা চোটেই ভেঙে চুরমার স্বপ্ন। কাঁদতে কাঁদতে কুস্তির ম্যাট ছাড়তে হল নিশা দাহিয়াকে। প্যারিস অলিম্পিক্সে কুস্তির ৬৮ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে দাপটের সঙ্গে উঠেছিলেন নিশা। শেষ আটের লড়াইয়ে প্রতিপক্ষের চেয়ে অনেকটা এগিয়েও গিয়েছিলেন। আচমকা একটি চোটেই শেষ নিশার যাবতীয় স্বপ্ন। এক তরফা জয়ের দোরগোড়ায় দাঁড়িয়েছিলেন নিশা দাহিয়া। তবে ছন্দপতন ঘটায় মূলত চোটই। যার নিটফল, কোয়ার্টার ফাইনালে নিশ্চিত জেতা ম্যাচ হেরে, ম্যাট ছাড়তে হয় ভারতের মহিলা কুস্তিগিরকে। ম্যাচ হেরে কান্নায় ভেঙে পড়েন নিশা দাহিয়া। নিশার এই পরাজয় মানতে পারছেন না…

Read More

সেমিফাইনালের আগে ভারতীয় শিবিরের দুশ্চিন্তা বাড়াল ‘চক দে ইন্ডিয়া’র অভিনেতার চিঠি
সেমিফাইনালের আগে ভারতীয় শিবিরের দুশ্চিন্তা বাড়াল ‘চক দে ইন্ডিয়া’র অভিনেতার চিঠি

প্যারিস: অলিম্পিক্সে পুরুষ হকির সেমিফাইনালের আগে বিরাট ধাক্কা খেল ভারত। গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে লাল কার্ড দেখেছিলেন অমিত রুইদাস (Amit Rohidas)। প্রায় ৪৩ মিনিট ১০ জনে খেলেও পেনাল্টি শ্যুট অফে গ্রেট ব্রিটেনকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে ভারতীয় হকি দল। গত অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় হকি দল। ৪১ বছরের খরা কাটিয়ে হকিতে এসেছিল অলিম্পিক্স পদক। এবারও হরমনপ্রীত সিংহদের নিয়ে স্বপ্ন দেখা শুরু হয়ে গিয়েছে। তবে জার্মানির বিরুদ্ধে সেমিফাইনালের আগে ভারতীয় শিবিরে এল এক দুঃসংবাদ। সেমিফাইনালে অমিত রুইদাসকে খেলাতে পারবে না ভারত।…

Read More

Neeraj Chopra | Paris Olympics 2024: একে একে নিভছে দেউটি… সবার চোখ এখন নীরজের বর্শামঙ্গলে, মঙ্গলে নামছেন ‘সোনার’ ছেলে
Neeraj Chopra | Paris Olympics 2024: একে একে নিভছে দেউটি… সবার চোখ এখন নীরজের বর্শামঙ্গলে, মঙ্গলে নামছেন ‘সোনার’ ছেলে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্যারিস মহাযুদ্ধে (Paris Olympics 2024) তেরঙা তুলে ধরার গুরুদায়িত্বে এবার ছিলেন ১১৭ জন (৭০ পুরুষ, ৪৭ মহিলা) ভারতীয় অ্যাথলিট। ৬৯টি ইভেন্টে ৯৫টি পদকের জন্য় লড়াই। তাঁদের সঙ্গে এসেছিলেন ১৪০ জন সাপোর্ট স্টাফ। ২৫৭ সদস্য়ের টিম প্যারিসে। টোকিয়ো অলিম্পিক্সে ভারত জিতেছিল ৭টি পদক। যা এখনও পর্যন্ত সর্বাধিক। দেশবাসী আশা করেছিল যে, পদকের ডাবল ডিজিট স্পর্শ হবে এবার। কিন্তু অলিম্পিক্সের ১০ নম্বর দিন প্রায় শেষ। ভারতের ঝুলিতে এসেছে মাত্র ৩টি পদক। আর তিনটিই ব্রোঞ্জ। একে একে…

Read More

চোট পেয়ে কার্যত জেতা ম্যাচ থেকে নাম প্রত্যাহার, কেঁদে ভাসালেন রিও গেমসের সোনাজয়ী
চোট পেয়ে কার্যত জেতা ম্যাচ থেকে নাম প্রত্যাহার, কেঁদে ভাসালেন রিও গেমসের সোনাজয়ী

কার্যত জেতা ম্যাচ মাঝপথে ছেড়ে দিতে হল স্পেনের ক্যারোলিনা মারিনকে। চোটের কারণে তিনি খেলার মাঝখানেই নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হন। আর এই ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন ক্যারোলিনা। রবিবার (৪ অগস্ট) মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে হে বিংজিয়ায়োর বিরুদ্ধে ডান হাঁটুতে চোট পান তিনি। ক্যারোলিনা মারিন সেই সময়ে ম্যাচে আধিপত্য ধরে রেখেছিলেন। দ্বিতীয় সেট চলার মাঝপথেই তিনি চোট পান। তখন ক্যারোলিনা ২১-১৪, ১০-৬-এ এগিয়ে ছিলেন। বিশ্রী ভাবে পড়ে গিয়ে ডান পায়ে চোট পান ক্যারোলিনা। তার পর আর খেলা চালিয়ে যেতে…

Read More

‘গার্হস্থ্য হিংসা…’ মহিলা বক্সিংয়ে ‘পুরুষ’ বক্সার খেলায় ক্ষুব্ধ কঙ্গনা
‘গার্হস্থ্য হিংসা…’ মহিলা বক্সিংয়ে ‘পুরুষ’ বক্সার খেলায় ক্ষুব্ধ কঙ্গনা

DSD যুক্ত মহিলার সঙ্গে একজন সাধারণ মহিলার ম্যাচ! ইতালির অ্যাঞ্জেলা কারিনির সঙ্গে ইমান খেলিফের ম্যাচের নিন্দেয় সরব হয়েছেন নেটিজেনরা। এবার সেই ম্যাচের সমালোচনা করে কী বললেন কঙ্গনা? কী বললেন কঙ্গনা রানাওয়াত? সকলেই জানেন কঙ্গনা রানাওয়াত কখনই প্রতিবাদ করতে পিছপা হন না। এবার তিনি কড়া ভাষায় সমালোচনা করলেন ইতালির মহিলা বক্সারের সঙ্গে আলজেরিয়ান DSD থাকা মহিলা বক্সারের ম্যাচের। তিনি এই ম্যাচকে অন্যায় বলে দেগে দিলেন। প্রসঙ্গত এর আগে ২০২৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ইমানকে বাতিল করে দেওয়া হয়েছিল তাঁর জেন্ডার…

Read More

তিরন্দাজিতে অপ্রতিরোধ্য ভারতের ধীরাজ-অঙ্কিতা, স্পেনকে হারিয়ে পৌঁছে গেলেন সেমিফাইনালে
তিরন্দাজিতে অপ্রতিরোধ্য ভারতের ধীরাজ-অঙ্কিতা, স্পেনকে হারিয়ে পৌঁছে গেলেন সেমিফাইনালে

প্যারিস: অলিম্পিক্সে যে বিভাগের পারফরম্যান্স নিয়ে শুরুর দিকে সমালোচনা চলছিল, সেই তিরন্দাজিতেই ভারতকে এগিয়ে নিয়ে চলেছেন ধীরাজ বোম্মাদেভারা (Dhiraj Bommadevara) ও অঙ্কিতা ভকত (Ankita Bhakat)। শুক্রবার পরপর দুটি ম্যাচে জিতে যাঁরা পৌঁছে গেলেন রিকার্ভ মিক্সড টিম বিভাগের সেমিফাইনালে। শুক্রবার প্রি কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়াকে হারিয়েছিলেন ধীরাজ ও অঙ্কিতা। কোয়ার্টার ফাইনালে তাঁদের প্রতিপক্ষ ছিল স্পেনের জুটি। যাঁরা প্রি কোয়ার্টার ফাইনালে চতুর্থ বাছাই, শক্তিশালী চীনকে হারিয়ে শেষ আটে পৌঁছেছিলেন। স্পেনকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। পদক সম্ভাবনা উজ্জ্বলতর হল। এমনকী, সেমিফাইনালে ধীরাজ…

Read More