Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
সম্পর্কের গুঞ্জন ছিল, এই নায়িকাকে কোনোদিন অস্বীকার করতে পারেননি শাহরুখ
সম্পর্কের গুঞ্জন ছিল, এই নায়িকাকে কোনোদিন অস্বীকার করতে পারেননি শাহরুখ

কলকাতা: শাহরুখ খান (Shah Rukh Khan) বলিউডের রোম্যান্টিক নায়কদের মধ্যে অন্যতম। কাজ করেছেন একাধিক নায়িকার সঙ্গে। বিভিন্ন বয়সের নায়িকাদের সঙ্গেই তাঁর জমাটি রসায়ন। তবে ব্য়ক্তিগত জীবনে শাহরুখ খানকে ‘ওয়ান ওম্যান ম্যান’ বা এক নারীতেই আসক্ত পুরুষ বলেই জানেন সবাই। স্ত্রী গৌরী খানের সঙ্গে এত বছর পেরিয়েও যে রসায়ন শাহরুখের, তা সত্যিই দেখা যায় না এই ভাঙনের যুগে। শাহরুখ ও গৌরী যেন সর্বদাই একসঙ্গে। বিশেষ বিশেষ দিনগুলি কাটাতে ভালবাসেন পরিবারের সঙ্গে। তবে এমন মাত্র একজন অভিনেত্রীই রয়েছেন যাঁর সঙ্গে কাজ…

Read More

Dia Mirza: ‘প্রিয়াঙ্কাদের টাকা ছিল, আর লারার সঙ্গে আমি এক প্যাকেট নুডলসে দিন কাটাতাম…’
Dia Mirza: ‘প্রিয়াঙ্কাদের টাকা ছিল, আর লারার সঙ্গে আমি এক প্যাকেট নুডলসে দিন কাটাতাম…’

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাল ২০০০, গ্ল্যামারের দুনিয়ায় একই সঙ্গে পা রাখেন এই তিন তারকা। একই বছরে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, লারা দত্ত ও দিয়া মির্জা। সেবছর তাঁরাই হলেন সেরা তিন। সেই একই বছরে মিস ইউনিভার্স খেতাব পান লারা, মিস ওয়ার্ল্ডের মুকুট মাথায় উঠল প্রিয়াঙ্কার ও মিস এশিয়া প্যাসিফিক হলেন দিয়া মির্জা। সম্প্রতি এক সাক্ষাত্‍কারে সেই সময়ের অভিজ্ঞতা শেয়ার করলেন দিয়া মির্জা। সুন্দরী প্রতিযোগিতা জেতার পরে যখন তাঁরা সিনেমার দুনিয়ায় পা রাখেন, তখন তাঁদের কেরিয়ার…

Read More

Parineeti Chopra: ‘এত গরিব ছিলাম জন্মদিনে কেক জুটত না, কাটতাম রসগোল্লা’, বড় নায়িকার ছোট কাহিনী…
Parineeti Chopra: ‘এত গরিব ছিলাম জন্মদিনে কেক জুটত না, কাটতাম রসগোল্লা’, বড় নায়িকার ছোট কাহিনী…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আম্বালায় বেড়ে ওঠা পরিণীতি চোপড়া (Parineeti Chopra) সম্প্রতি বলেছেন যে তিনি যখন ছোট ছিলেন তখন তাঁর বাবা-মা আর্থিকভাবে বেশ কঠিন সময় পার করেছিলেন। পরিণীতি বলেন যে এমন সময় ছিল যখন তাঁর বাবার জন্মদিনের কেক কেনার জন্য পর্যাপ্ত টাকা ছিল না, তাই তিনি রসগোল্লা বা রসমালাই কিনে দিতেন এবং তিনি তাঁর পরিবারের সঙ্গে জন্মদিনের কেক হিসাবে রসগোল্লা কাটতেন। তিনি আরও উল্লেখ করেছিলেন যে একই বছরগুলিতে, কেনিয়ায় বসবাসকারী তাঁর মায়ের বাবা-মা অর্থাত্‍ তাঁর দাদু দিদা এতটাই…

Read More

সমস্ত শক্তি দিয়ে টানলেন ভাইয়ের বউয়ের ওড়না! গাঁট বাঁধার সময় যা করলেন প্রিয়াঙ্কা
সমস্ত শক্তি দিয়ে টানলেন ভাইয়ের বউয়ের ওড়না! গাঁট বাঁধার সময় যা করলেন প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়ার ভাই সিদ্ধার্থ চোপড়া শুক্রবার সন্ধ্যায় নীলম উপাধ্যায়কে বিয়ে করেছেন। স্বামী নিক জোনাস ও পরিবারের বাকি সদস্যদের সঙ্গে মুম্বইয়ে ভাইয়ের বিয়েতে হাজির ছিলেন অভিনেত্রী। তিনি এবার বিয়ের ছবি এবং ভিডিয়ো পোস্ট করলেন সোশ্যাল মিডিয়াতে। ভাইয়ের জোড় বাধলেন প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে ভাইয়ের বিয়ের ঝলক শেয়ার করে লিখেছেন, ‘সারা জীবনের ভালবাসা, হাসি, রোদ এবং সুখের জন্য। #SidNee কি শাদি! @siddharthchopra89 @neelamupadhyaya।’ তিনি সিদ্ধার্থ এবং নীলমের পাশাপাশি, তার শ্বশুর ডেনিস মিলার-জোনাস এবং কেভিন জোনাস সিনিয়রের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে তোলা ছবি পোস্ট করেছেন…

Read More

চিলকুর বালাজি মন্দিরে পুজো প্রিয়াঙ্কার, রাজামৌলির বিগা বাজেট সিনেমাই কি এর কারণ
চিলকুর বালাজি মন্দিরে পুজো প্রিয়াঙ্কার, রাজামৌলির বিগা বাজেট সিনেমাই কি এর কারণ

কিছুদিন আগেই ভারতে পা রাখেন প্রিয়াঙ্কা চোপড়া। এসএস রাজামৌলির মহেশ বাবু অভিনীত ‘এসএসএমবি ২৯’ ছবির ঘোষণা করেন। সম্প্রতি তেলেঙ্গানার চিলকুর বালাজি মন্দির ছবি শেয়ার করলেন অভিনেত্রী। আর সঙ্গে ‘নতুন অধ্যায়’-এর ইঙ্গিতও করলেন। বালাজি মন্দিরে প্রিয়াঙ্কা মঙ্গলবার তাঁর ইনস্টাগ্রামে মন্দির সফরের একাধিক ছবি ও ভিডিয়ো শেয়ার করে নেন। হালকা নীল রঙের সালোয়ার স্যুটে প্রিয়াঙ্কাকে বেশ সুন্দর দেখাচ্ছিল, এবং দেখা যায় যে অভিনেত্রী ওড়নাটি মাথায় জড়িয়ে রেখেছিলেন। অন্য একটি ছবিতে তাঁকে মন্দির চত্বরে পুরোহিতের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে।  একটি ছোট…

Read More

বাড়ি-ঘর সব জ্বলছে, দাবানলের আতঙ্কে প্রিয়াঙ্কা চোপড়া; শেয়ার করলেন ভয়াবহ ভিডিয়ো
বাড়ি-ঘর সব জ্বলছে, দাবানলের আতঙ্কে প্রিয়াঙ্কা চোপড়া; শেয়ার করলেন ভয়াবহ ভিডিয়ো

Priyanka Chopra: লস অ্যাঞ্জেলস এবং প্যালিসাডেসের বিধ্বংসী দাবানলে পুড়ছে গোটা শহর। দাউদাউ করে জ্বলছে আগুন, কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। হলিউডের (Los Angeles Wildfire) বড় বড় তারকারা বাড়ি ছেড়ে পালাচ্ছেন। হাজার হাজার মানুষকে ঘর ছেড়ে অন্যত্র নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দিয়েছে সরকার। আগুনের লেলিহান শিখা (Priyanka Chopra) ক্রমেই ছড়িয়ে পড়ছে এবং ঐতিহাসিক বেশ কিছু জায়গাও গ্রাস করে নেবে এই দাবানল। আর এই দাবানল নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ইনস্টাগ্রামে এই দাবানলের একটি ভিডিয়ো পোস্ট করেছেন…

Read More

বিদেশের বাড়িতে পুজোর আয়োজন, স্বামী-সন্তানকে নিয়ে সংকল্পও, নিক ও মালতীর সঙ্গে দিওয়ালি উদযাপন প্রিয়ঙ্কার

অভিনয়ের বাইরে নিজস্ব আলাদা জগৎ তৈরি করেছেন তিনি। কাজের বাইরে পরিবারের সঙ্গে একেবারে অন্য মানুষ তিনি। দেশের বাইরে থাকলেও, শিকড় ভোলেননি ‘দেশি গার্ল’ প্রিয়ঙ্কা চোপড়া। শিকড়ের প্রতি নিজের টান আবারও তুলে ধরলেন প্রিয়ঙ্কা। বিদেশে বসেই আলোর উৎসবে শামিল হলেন নায়িকা। স্বামী নিক জোনাস এবং মেয়ে মালতী মেরিকে নিয়ে দিওয়ালি উদযাপন করলেন। দু’দফায় দিওয়ালি পালন করেছেন প্রিয়ঙ্কা। প্রথমে দিওয়ালি এবং হ্যালউইন একসঙ্গে পালন করেন। তার পর পুজো-অর্চনার মাধ্যমে দিওয়ালি পালন করেন। দিওয়ালিতে একেবারে ভারতীয় সাজেই দেখা যায় প্রিয়ঙ্কা, নিক এবং…

Read More

Priyanka Chopra: সকাল-সকাল 'ন্যুড' প্রিয়াঙ্কা! ভিডিয়ো দেখে চোখ ছানাবড়া নেটপাড়ার…
Priyanka Chopra: সকাল-সকাল 'ন্যুড' প্রিয়াঙ্কা! ভিডিয়ো দেখে চোখ ছানাবড়া নেটপাড়ার…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে তাঁর আসন্ন হলিউড ছবি ‘হেডস অফ স্টেট’এর শ্যুটিং নিয়ে ব্যস্ত। এমনিতেই সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। প্রায়ই নিজের পরবর্তী প্রোজেক্ট নিয়ে আপডেট দিতে থাকেন তিনি। সোমবার, প্রিয়াঙ্কা তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন। যা দেখে প্রায় বিস্মিত নেটপাড়া। ভিডিয়োটি অভিনেত্রীকে গাড়ির ভিতর বসে তিনি বাইরে দৃশ্য দেখাচ্ছেন। সেখানে অভিনেত্রী একেবারে নো-মেকআপ লুকে ধরা দিয়েছেন। প্রিয়াঙ্কার দাগমুক্ত ত্বক দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। ভিডিয়োর শেষে দেখা যায়, অভিনেত্রী তাঁর সেটে পোঁছান। এবং তাঁর…

Read More

কোলে একরত্তি মেয়ে, পাশে নিক জোনাস, রামমন্দিরে পুজো দিলেন প্রিয়ঙ্কা চোপড়া
কোলে একরত্তি মেয়ে, পাশে নিক জোনাস, রামমন্দিরে পুজো দিলেন প্রিয়ঙ্কা চোপড়া

নয়াদিল্লি: তারকা দম্পতি প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) ও নিক জোনাস (Nick Jonas), মেয়ে মালতি মেরিকে (Malti Marie) সঙ্গে নিয়ে বুধবার পৌঁছলেন উত্তরপ্রদেশের অযোধ্যা (Ayodhya)। সেখানে তাঁরা দর্শন করলেন রামমন্দিরের (Ram Mandir)। আশীর্বাদ নিলেন রামলালার। সাবেকি সাজে নজর কাড়লেন তিনজন। রামমন্দির দর্শনে প্রিয়ঙ্কা-নিক বুধবার একটি ভিডিও পোস্ট করা হয় সংবাদ সংস্থা এএনআইয়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। সেখানে দেখা যাচ্ছে অযোধ্যায় পা রাখছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া, সঙ্গী তাঁর মা, ডাক্তার মধু চোপড়া। আশপাশ থেকে ‘জয় শ্রী রাম’ ধ্বনি শোনা যায়। এদিন প্রিয়ঙ্কার…

Read More

লস অ্যাঞ্জেলসে সাধের বাড়ি ছাড়তে ‘বাধ্য’ নিক-প্রিয়ঙ্কা, বিক্রেতার বিরুদ্ধে মামলা দম্পতির
লস অ্যাঞ্জেলসে সাধের বাড়ি ছাড়তে ‘বাধ্য’ নিক-প্রিয়ঙ্কা, বিক্রেতার বিরুদ্ধে মামলা দম্পতির

নয়াদিল্লি: ২০১৯ সাল থেকে তিল তিল করে গড়ে তুলেছিলেন নিজেদের সাধের বাড়ি। লস অ্যাঞ্জেলসে নিজেদের বাড়িতে থাকতেন গ্লোবাল তারকা প্রিয়ঙ্কা চোপড়া ও তাঁর স্বামী, গায়ক নিক জোনাস। কিন্তু এবার সেই সুখের বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হলেন তারকা দম্পতি! কিন্তু কেন? কী এমন হল? আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘পেজ সিক্স’ সূত্রে খবর, ওই বাড়িটি তাঁদের পক্ষে ‘কার্যত বসবাসের অযোগ্য’ হয়ে উঠছিল। সাধের বাসস্থান ছাড়তে ‘বাধ্য’ হলেন নিক-প্রিয়ঙ্কা, কেন? ২০১৯ সালে লস অ্যাঞ্জেলসে নিজেদের প্রপার্টি নিয়ে সেখানেই পেতেছিলেন সাধের সংসার। কিন্তু…

Read More