Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘RG করকাণ্ডে প্রাক্তন CP বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্যই..’, জানাল কেন্দ্র
‘RG করকাণ্ডে প্রাক্তন CP বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্যই..’, জানাল কেন্দ্র

কলকাতা: আর জি করের নিহত চিকিৎসকের নাম প্রকাশ্যে আনার অভিযোগে মামলা দায়ের হয়েছিল বিনীত গোয়েলের বিরুদ্ধে।  এবার হাইকোর্টে ,কেন্দ্রীয় সরকার জানিয়েছে,’আর জি করকাণ্ডে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্যই। যে আইপিএস অফিসার যে রাজ্যে কর্মরত, সেই রাজ্য সরকারই তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে পদক্ষেপ করতে পারে। যদি রাজ্য সরকার কোন পদক্ষেপ না নেয়, সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে অভিযোগ করা যায়।’ আগামী ডিসেম্বর মাসে পরবর্তী শুনানির সম্ভাবনা। প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে অভিযোগ, আরজি কর হাসপাতালের…

Read More

Santanu Sen: আরও কোণঠাসা শান্তনু সেন! এবার সরাসরি বহিষ্কার, আরজি কর কাণ্ডে মুখ খুলেই বিপাকে প্রাক্তন সাংসদ?
Santanu Sen: আরও কোণঠাসা শান্তনু সেন! এবার সরাসরি বহিষ্কার, আরজি কর কাণ্ডে মুখ খুলেই বিপাকে প্রাক্তন সাংসদ?

আরজি কর কাণ্ডের পরই তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের পদ থেকে সরানো হয় শান্তনু সেনকে৷শান্তনু সেন৷ কলকাতা: আরজি কর কাণ্ডের পর সরকারি এই হাসপাতালের অভ্যন্তরীণ দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে শাসক দলের বিরাগভাজন হয়েছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন৷ তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে৷ এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সদস্য পদও হারালেন তৃণমূলের একদা দাপুটে এই চিকিৎসক নেতা৷ রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সদস্য পদ থেকে শান্তনু সেনকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করেছেন কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়৷ প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতি…

Read More

RG কর কাণ্ডের ৩ মাস পার, ‘সুপ্রিম’ শুনানির পর প্রশ্ন জুনিয়র চিকিৎসকদের,’কী পেলাম, কী পেলাম না ?
RG কর কাণ্ডের ৩ মাস পার, ‘সুপ্রিম’ শুনানির পর প্রশ্ন জুনিয়র চিকিৎসকদের,’কী পেলাম, কী পেলাম না ?

কলকাতা: আর জি কর-কাণ্ডের ৩ মাস পার, বিচারের দাবিতে ফের পথে জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের ডাকে ফের রাজপথে নাগরিক মিছিল। ‘ক্যালেন্ডারে ৩ মাস পার, কী পেলাম,কী পেলাম না ? ‘, RG কর কাণ্ডে মুখ খুললেন  জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার। ‘৩ মাস পার, ‘মানুষ আস্থা হারাচ্ছে, কী পেলাম, কী পেলাম না ?..’ পরপর পিছোনোর চলতি সপ্তাহে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ওঠে RG কর মামলা। শুনানিতে আদালতে স্টেটাস রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI. CBI-কে তদন্ত চালিয়ে যেতে নির্দেশ দেয় শীর্ষ…

Read More

কাঞ্চনের প্রশংসায় কার্তিক, কলকাতায় এসে আরজি কর নিয়ে মুখ খুললেন বিদ্যা বালান
কাঞ্চনের প্রশংসায় কার্তিক, কলকাতায় এসে আরজি কর নিয়ে মুখ খুললেন বিদ্যা বালান

  হাতে আর মাত্র তিনদিন। ১লা নভেম্বর বক্স অফিসে মুক্তি পেতে চলেছে ভুলভুলাইয়া ৩। ফ্রাঞ্চইসির প্রথম দুটো ছবি দুর্দান্ত সফল, এই ছবি থেকেও প্রত্যাশার পারদ তুঙ্গে। ছবির বেশকিছু অংশের শ্যুটিং হয়েছে কলকাতায়, পাশাপাশি মঞ্জুলিকা চরিত্রটি বাঙালি, সুতরাং কলকাতা ছাড়া ছবির প্রচরকাজ অসম্পূর্ণ।  সোমবার ঝটিকা সফরে শহরে হাজির কার্তিক ও বিদ্যা বালান। কালো পোশাকে দুজনেরই রংমিলান্তি। বাঙালির ঘরের মেয়েই বলা চলে বিদ্যা বালানকে। কালো সালোয়ার কামিজ, কানে চাঁদ-বালিতে সুন্দরী বিদ্যা। আগের চেয়ে অনেকটা ওজন কমিয়েছেন। লেক-মল লাগোয়া এক রেস্তোরাঁয় আয়োজন…

Read More

জুনিয়র ডাক্তারদের ভাইফোঁটা দিতে চান এই অভিনেত্রী..
জুনিয়র ডাক্তারদের ভাইফোঁটা দিতে চান এই অভিনেত্রী..

কলকাতা: আরজিকর কাণ্ডে বিচার চেয়ে, প্রতিবাদই তাঁদের উৎসব। পুজো আগেই একথা স্পষ্ট জানিয়েছিলেন অনশনকারী চিকিৎসকেরা। যেমন কথা, তেমন মেনে চলা। ভরা পুজোয় যখন শহর ভাসছে, তখন তাঁরা অনশন করে দিন কাটাচ্ছেন। কেউবা আবার ছিলেন চিকিৎসাধীনরত অবস্থায় হাসপাতালে। এভাবেই কেটেছে আজ অবধি। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে অবশেষে অনশন প্রত্যাহারের ঘোষণা করেছেন জুনিয়র চিকিৎসকরা। এদিকেই প্রতিবাদের প্রথম থেকেই তাঁদের পাশে থেকে সরব ছিলেন বাংলার অভিনেত্রী শ্রুতি দাস। স্লোগানে স্লোগানে কখনও রাস্তায়। কখনও সোশ্যাল মিডিয়ায়। গেয়েছেন প্যারোডি। এদিকে এখন দুর্গা পুজো শেষ। সামনে…

Read More

অনিকেতের পর ICU-তে আরও এক অনশনকারী, ‘প্রশাসন শুনতে পাচ্ছেন?’ ক্ষুব্ধ কিঞ্জল
অনিকেতের পর ICU-তে আরও এক অনশনকারী, ‘প্রশাসন শুনতে পাচ্ছেন?’ ক্ষুব্ধ কিঞ্জল

বিজায়ার সুর চারিদিকে, এর মাঝেই মন খারাপ দ্বিগুণ হল। শনিবার অসুস্থ হয়ে পড়লেন অনশনকারী আরও এক জুনিয়র ডাক্তার। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের আলোক ভার্মার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনিকেতের পর অসুস্থ অলোক, এই নিয়ে অনশনের জেরে মোট দু-জন চিকিৎসক অসুস্থ হয়ে হাসপাতালে। জানা গিয়েছে, অনিকেতের মতো আলোকের ইউরিনে কিটন বডির মাত্রা বেড়ে গিয়েছে, এর জেরে তাঁর লিভার এবং কিডনিতে সমস্যা দেখা দিয়েছে। রক্তে পটাশিয়ামের মাত্রাও বেড়ে গেছে। তাঁর হার্ট-রেটও অনিয়মিত, জানিয়েছেন চিকিৎসকরা। সহকর্মী-বন্ধু আলোকের…

Read More

অনশন তুলে নেওয়ার আবেদন, জুনিয়র ডাক্তারদের চিঠি মুখ্যসচিবের
অনশন তুলে নেওয়ার আবেদন, জুনিয়র ডাক্তারদের চিঠি মুখ্যসচিবের

কলকাতা: জুনিয়র ডাক্তারদের অনশনের (Junior Doctors Hunger Strike) ৬ দিন। আর এবার জুনিয়র ডাক্তারদের চিঠি দিলেন মুখ্যসচিব। জুনিয়র ডাক্তারদের কাছে অনশন তুলে নেওয়ার আবেদন জানিয়েছেন ওই চিঠিতে। পাশাপাশি ইমেলে যোগ করা হয়েছে স্টেটাস রিপোর্টও। জুনিয়র ডাক্তারদের চিঠি মুখ্যসচিবের: দশ দফা দাবি পূরণে শনিবার রাত সাড়ে ৮টা থেকে চলছে টানা অনশন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অনিকেত মাহাতো। বাকি ৬ জনের অবস্থারও অবনতি হয়েছে। তবে রাজ্য সরকারের তরফে কোনও ইতিবাচক সাড়া মেলেনি বলেই জুনিয়র ডাক্তারদের দাবি। ধর্মতলার ধর্নামঞ্চে প্রায় দেড়শো ঘণ্টা…

Read More

‘ব্যঙ্গার্থক নানা কথা বলে আন্দোলনের দৃঢ়তা কমানো যাবে না’, অনশন মঞ্চের পাশে দাঁড়িয়ে কড়া বার্ত
‘ব্যঙ্গার্থক নানা কথা বলে আন্দোলনের দৃঢ়তা কমানো যাবে না’, অনশন মঞ্চের পাশে দাঁড়িয়ে কড়া বার্ত

কলকাতা: রাজ্যজুড়ে ভরা পুজোর মাঝেই, আরজি কর কাণ্ডে চলছে প্রতিবাদ। এদিন ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের তরফে দেবাশিস হালদার বলেন, ‘এখানে যে ৭ জন সহ যোদ্ধা, আমাদের সহকর্মী, আমরণ অনশনে বসেছেন, ৭২ ঘণ্টা পেরিয়েছে। তাঁদের শারীরিক অবস্থা বেশ উদ্বেগজনক। রক্তের শর্করার মাত্রা কমছে। তাঁদের শারীরিক অবস্থা নিয়ে আমরাও উদ্বিগ্ন। তাঁরা মানসিকভাবে এখনও যথেষ্ট দৃঢ় রয়েছেন। মানসিকভাবে যথেষ্ট শক্ত জায়গায় রয়েছেন। আমরা তাঁদের শারীরিক অবস্থার উপর নজর রাখছি।’ তিনি আরও বলেন,’ একটা কথা বলে নেওয়া জরুরি যে, এই যে এটা সবার উদ্বেগ,…

Read More

উৎসব বনাম প্রতিবাদ, এই ন্যারেটিভ সুচতুরভাবে চালানোর চেষ্টা হচ্ছে ; অভিযোগ জুনিয়র ডাক্তারদের
উৎসব বনাম প্রতিবাদ, এই ন্যারেটিভ সুচতুরভাবে চালানোর চেষ্টা হচ্ছে ; অভিযোগ জুনিয়র ডাক্তারদের

কলকাতা : আগামীকাল রাজ্যজুড়ে বিভিন্ন মেডিক্যাল কলেজে ১২ ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচির ডাক। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত অনশন কর্মসূচির ডাক। আগামীকাল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের মহা মিছিল। বিকেল সাড়ে ৪টেয় মহা মিছিল আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। তবে এদিন অনশন কর্মসূচির ডাকের মাঝেই বিস্ফোরক অভিযোগ তুলেছেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারী জুনিয়র ডাক্তার দেবাশিষ হালদার বলেন, ‘উৎসব বনাম প্রতিবাদ, এই ন্যারেটিভ সুচতুরভাবে চালানোর চেষ্টা হচ্ছে।’ সাংবাদিক: কলকাতা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য আজকে, তাঁদের অনুষ্ঠানের মঞ্চ থেকে বলেছেন, যারা…

Read More

‘চাপাতির মতো সরকার বদলায় অন্য রাজ্য, আমাদের রাজনৈতিক ভুল হয়েছে’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য জহরের
‘চাপাতির মতো সরকার বদলায় অন্য রাজ্য, আমাদের রাজনৈতিক ভুল হয়েছে’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য জহরের

কলকাতা: আর জি কর কাণ্ডের বিরুদ্ধে শহরে প্রতিবাদ, মিছিল চলছে এখনও। মহালয়ার সকালে কলতায় মহামিছিল বের করেছেন চিকিৎসক, সাধারণ মানুষ। আর সেই আবহে ফের রাজনৈতিক বার্তা দিলেন তৃণমূলের সদ্য পদত্যাগী সাংসদ জহর সরকার। অন্য রাজ্যে বার বার সরকার পাল্টানোর উদাহরণ টেনে আনলেন তিনি। রাজ্যবাসীর রাজনৈতিক ভুল ধরিয়ে দিলেন জহর। (Jawhar Sircar) আর জি কর কাণ্ড নিয়ে যাদবপুরে আয়োজিত গণ কনভেনশনে বক্তৃতা করতে গিয়েই এমন মন্তব্য করেছেন জহর। তাঁকে বলতে শোনা যায়, “আমরা তখন ছোকরা ছিলাম। ল্যাম্পপোস্টগুলি ছোট ছোট ছিল।…

Read More