Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
কোন স্কুলে চাকরি হবে? উচ্চ প্রাথমিকের শিক্ষকদের জন্য তালিকা প্রকাশ SSC-র
কোন স্কুলে চাকরি হবে? উচ্চ প্রাথমিকের শিক্ষকদের জন্য তালিকা প্রকাশ SSC-র

উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য কোন কোন স্কুলে শূন্যপদ আছে, সেই তালিকা প্রকাশ করা হল। কোন বিষয়ে, ক্যাটেগরিতে, কোন স্কুলে কতজনকে নিয়োগ করা হবে, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। কমিশনের তরফে জানানো হয়েছে, ওই তালিকা দেখে উচ্চ প্রার্থীদের কাউন্সেলিং প্রক্রিয়ায় ডাক পাওয়া প্রার্থীরা আগে থেকেই নিজেদের পছন্দের স্কুল বেছে নিতে পারবেন। তারপর কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবেন ওই প্রার্থীরা। কীভাবে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের স্কুলের তালিকা দেখতে হবে? ১) প্রার্থীদের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (West Bengal…

Read More

করোনার সময় রাস্তায় খোলেন ‘স্কুল’, বিশ্বের সেরা দশে আসানসোলের ‘রাস্তার শিক্ষক’
করোনার সময় রাস্তায় খোলেন ‘স্কুল’, বিশ্বের সেরা দশে আসানসোলের ‘রাস্তার শিক্ষক’

‘রাস্তার শিক্ষক’ আজ বিশ্বের সেরা শিক্ষক হওয়ার মুখে দাঁড়িয়ে আছেন। ‘গ্লোবাল টিচার প্রাইজ’-র আওতায় বিশ্বের সেরা দশ শিক্ষকের তালিকায় ঠাঁই পেয়েছেন আসানসোলের জামুড়িয়া তিলকা মাঝি আদিবাসী ফ্রি প্রাইমারি স্কুলের শিক্ষক দীপনারায়ণ নায়ক। ইউনেসকো সমর্থিত ‘গ্লোবাল টিচার প্রাইজ’-র আওতায় বিশ্বের সেরা শিক্ষককে পুরস্কারমূল্য হিসেবে এক মিলিয়ন মার্কিন ডলার প্রদান করা হয়। ভারতীয়দের আশা, বিশ্বের ১৩০টি দেশের প্রতিনিধিদের ছাপিয়ে বিশ্বের সেরা শিক্ষকের পুরস্কার পাবেন আসানসোলের জামুড়িয়া তিলকা মাঝি আদিবাসী ফ্রি প্রাইমারি স্কুলের শিক্ষক। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (পূর্বতন টুইটার) দীপনারায়ণবাবু লেখেন,…

Read More

শিক্ষকদের এবার ৫ বছর গ্রামে শিক্ষকতা করতে হতে পারে, চিন্তাভাবনা রাজ্যের
শিক্ষকদের এবার ৫ বছর গ্রামে শিক্ষকতা করতে হতে পারে, চিন্তাভাবনা রাজ্যের

সরকারি স্কুলের শিক্ষকদের জন্য নয়া নিয়ম আনতে চলেছে রাজ্য সরকার। সেক্ষেত্রে শিক্ষকদের ৫ বছর গ্রামাঞ্চলের স্কুলে গিয়ে পড়াতে হতে পারে। এবিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। তবে সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। সেই বৈঠকে এই বিষয়টি আলোচনায় উঠে এসেছে। উল্লেখ্য, এর আগে কলকাতা হাইকোর্ট এ বিষয়ে রাজ্যকে এনিয়ে নির্ধারণ করার পরামর্শ দিয়েছিল। তারপরেই এরকম পদক্ষেপ করার চিন্তাভাবনা রাজ্যের। যদিও বিষয়টি এখন চিন্তাভাবনার পর্যায়ে রয়েছে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত কার্যকর হলেই চিকিৎসকদের মতোই শিক্ষকদেরও চাকরি জীবনে ৫ বছর গ্রামাঞ্চলে শিক্ষকতা করতে…

Read More

আন্তর্জাতিক সম্মেলনের মঞ্চে রাজ্যের শিক্ষকের বিরাট স্বীকৃতি
আন্তর্জাতিক সম্মেলনের মঞ্চে রাজ্যের শিক্ষকের বিরাট স্বীকৃতি

পূর্ব বর্ধমান: তিনদিন ব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। সেই মঞ্চেই বিশেষ কৃতিত্বের জন্য পুরস্কৃত হলেন পূর্ব বর্ধমানের এক শিক্ষক। ২২-২৪ জুন এই আন্তর্জাতিক সম্মেলন চলবে। পরিবেশ ও বাস্তুতন্ত্রের উপর গুরুত্বপূর্ণ আলোচনার জন্য এই সম্মেলনে অংশ নিয়েছেন দেশ-বিদেশের বিশেষজ্ঞরা। সম্মেলনের প্রথম দিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিশেষ সম্মান পান কাঞ্চননগর ডি এন দাস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত। ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্ট অ্যান্ড টেকনোলজি নামে এক সংস্থা তার হাতে এই পুরস্কার তুলে দেয়। জীববৈচিত্রের উপর বিগত দশক…

Read More

W.B. রাজ্যের একমাত্র পুরুষদের নার্সিং ট্রেনিং কলেজ! চালু হবে
W.B. রাজ্যের একমাত্র পুরুষদের নার্সিং ট্রেনিং কলেজ! চালু হবে

উত্তর ২৪ পরগনা: বিশ্ব নার্সিং দিবসে দাঁড়িয়ে মহিলাদের পাশাপাশি পুরুষ নার্সরাও এখন বিভিন্ন হাসপাতালে দিচ্ছেন পরিষেবা। আর পুরুষদের নার্সিং ট্রেনিং এর ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য রাজ্যে প্রথম পুরুষদের জন্য নার্সিং কলেজ তৈরি হচ্ছে অশোকনগরে। ট্রেনিং স্কুল থাকলেও পুরুষদের নার্সিং ট্রেনিং এর জন্য রাজ্যে উচ্চশিক্ষার সেরকম কোন ব্যবস্থা ছিল না। এবার তাদের জন্যই তৈরি হচ্ছে নার্সিং কলেজ। উত্তর ২৪ পরগনার কচুয়া মোড় সংলগ্ন অশোকনগর স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে তৈরি হয়েছে ৩২০০ বর্গফুট জায়গা জুড়ে নার্সিং কলেজের নতুন বিল্ডিং। ইতিমধ্যেই কনস্ট্রাকশনের কাজ…

Read More

এখনই CTET-র আবেদন না করলে মাথায় হাত পড়তে পারে! কীভাবে অ্যাপ্লাই করবেন
এখনই CTET-র আবেদন না করলে মাথায় হাত পড়তে পারে! কীভাবে অ্যাপ্লাই করবেন

ইতিমধ্যে শুরু হয়েছে শিক্ষক নিয়োগের জন্য গুরুত্বপূর্ণ CTET-র (জুলাই সেশন) আবেদন প্রক্রিয়া। আগামী ২৬ মে পর্যন্ত আবেদন করা যাবে। কিন্তু আজই আপনি যদি আবেদন না করেন, তাহলে সমস্যায় পড়তে পারেন। কারণ CTET-এ শহরভিত্তিক পরীক্ষাকেন্দ্রে আসন সংখ্যা সীমিত। ফলে যত দেরিতে আবেদন করবেন, তত আপনার শহরে আসন সংখ্যা কমবে। সেক্ষেত্রে ভিনরাজ্যে পরীক্ষা দিতে যেতে হবে। যেমন – আপনি ২৫ মে CTET-র আবেদনপত্র জমা দিতে গেলেন এবং পরীক্ষাকেন্দ্র বেছে নিলেন কলকাতা। কিন্তু ততক্ষণে কলকাতার সব পরীক্ষাকেন্দ্রের আসন নিঃশেষ হয়ে যাওয়ার কথা।…

Read More

ধর্ম পালটাননি, চাকরিতে নাম কিরণ করতে চান সৈয়দ, রিপোর্ট তলব বিচারপতি গাঙ্গুলির
ধর্ম পালটাননি, চাকরিতে নাম কিরণ করতে চান সৈয়দ, রিপোর্ট তলব বিচারপতি গাঙ্গুলির

নাম ছিল সৈয়দ আফিরুল মান্নান। নয়া নাম হয়েছে কিরণ রায়চৌধুরী। সরকারের বিভিন্ন পরিচয়পত্রে নাম পরিবর্তন হলেও সার্ভিস বুকে সেই পুরনো নামই রয়ে গিয়েছে। সার্ভিস বুকেও নাম পরিবর্তনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন এক শিক্ষক। তিনি দাবি করেন, বারবার আবেদন করলেও সার্ভিস বুকে নাম পালটায়নি হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। যদিও কেন তিনি আচমকা নাম পালটাতে গেলেন, তা জানতে চান হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কোন কারণে তিনি নাম পরিবর্তন করেছেন, তা খতিয়ে দেখে আরামবাগ পুলিশকে রিপোর্ট পেশের নির্দেশ…

Read More

ছাত্রের সংখ্যা কম, অনুপাতে শিক্ষক বেশী! তার জন্য যা করল স্কুল…! অবাক হবেন জেনে
ছাত্রের সংখ্যা কম, অনুপাতে শিক্ষক বেশী! তার জন্য যা করল স্কুল…! অবাক হবেন জেনে

বীরভূম: স্কুলের ছাত্রের সংখ্যা ক্রমেই কমছে। কিন্তু শিক্ষক শিক্ষিকা রয়েছে যথেষ্ট। তাই পড়ুয়া সংখ্যা বাড়ানোর লক্ষ্যে। ছেলেদের স্কুল থেকে কো-এড স্কুল পরিবর্তিত হল রামপুরহাটের ড: এস এম বিদ্যায়তন স্কুলে।স্কুল সূত্রে জানা গিয়েছে, ওই স্কুলে দীর্ঘদিন ধরে পড়ুয়া সংখ্যা অত্যন্ত কম৷ অথচ উৎসশ্রী পোর্টালের দরুণ স্কুলে অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছেন৷ কিন্তু সেই তুলনায় ছাত্র সংখ্যা অত্যন্ত কম। সমস্যা সমাধানে ২০২১ স্কুল কর্তৃপক্ষ স্থানীয় প্রাথমিক স্কুলগুলিতে যায় ছাত্র সংগ্রহের উদ্দেশ্যে। এমনকি গত বছর স্কুলের ভর্তির ফি শূন্য করে দেওয়া হয়। তাতে…

Read More

USA: ১৬ বছরের ছাত্রের সঙ্গে উদ্দাম যৌনতা! দু’দিনে গ্রেফতার ৬ শিক্ষিকা…
USA: ১৬ বছরের ছাত্রের সঙ্গে উদ্দাম যৌনতা! দু’দিনে গ্রেফতার ৬ শিক্ষিকা…

শতরূপা কর্মকার: সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে দু’দিনের ব্যবধানে মোট ছ’জন শিক্ষিকাকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ছাত্রদের সঙ্গে যৌনাচার করেছিলেন তাঁরা। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিস তাঁদের গ্রেফতার করেছে বলে এক সংবাদমাধ্যম মারফত জানা গিয়েছে। ড্যানভিলের উডলন এলিমেন্টারি স্কুলে শিক্ষকের সহকারী হিসেবে কাজ করতেন  বছর আটত্রিশের এলেন শেল। তাঁর বিরুদ্ধে তৃতীয়-ডিগ্রি ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। ফৌজদারি অভিযোগ অনুসারে, শেলের বিরুদ্ধে দু’জন ১৬ বছর বয়সী ছেলের সঙ্গে তিনবার যৌন মিলন করার অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার তাঁকে গ্যারার্ড কাউন্টি জেলা আদালতে হাজির…

Read More

 মালবেরি চাষ করতে ঠান্ডা লাগে, ধারণা ভুল প্রমাণ করে বাড়ির ছাদেই চাষ শিক্ষকের
W.B. রাজ্যের একমাত্র পুরুষদের নার্সিং ট্রেনিং কলেজ! চালু হবে

বসিরহাট: তুঁত গাছের পাতা রেশম গুটি পোকার প্রিয় খাদ্য। আর এই গাছের থোকায় থোকায় ঝুলছে মালবেরি। পুরো গাছজুড়েই শোভা পাচ্ছে সবুজ, লাল এবং কালো লম্বাটে ছোট ছোট আকারের অসংখ্য মালবেরি ফল। পুষ্টিগুণে ভরপুর এই মালবেরি গাছের দেখা মিলল বসিরহাটে। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের খোলাপোতার এক শিক্ষক পরীক্ষামূলকভাবে ছাদ বাগানে কয়েকটি গাছ লাগিয়েছিলেন। আর সেই গাছে কয়েক মাসের মধ্যেই সফল্য মিলল। গাছ ভর্তি থোকায় থোকায় ঝুলে আছে মালবেরি। যেন পাতার চেয়ে ফলই বেশি ধরে আছে। গাছের পাতা ডিম্বাকার, চমৎকার খাঁজযুক্ত…

Read More