Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে বৈঠক, সোমবার দিল্লি যাচ্ছেন মমতা
‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে বৈঠক, সোমবার দিল্লি যাচ্ছেন মমতা

আশাবুল হোসেন, রুমা পাল, ঊজ্জ্বল মুখোপাধ্যায়: আসন্ন লোকসভা নির্বাচনের আগে ‘এক দেশ এক ভোট’ (One Nation One Election) সংক্রান্ত বৈঠকে যোগ দিতে আগামী সোমবার দিল্লি যাচ্ছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে বাম শিবির। তাদের দাবি, প্রতি নির্বাচনের আগে এই এক নাটক।  অন্য দিকে, বকেয়া নিয়ে বাংলার হয়ে সওয়াল করায় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী সোমবার, অর্থাৎ ৫ ফেব্রুয়ারি দিল্লি যাচ্ছেন মমতা। মঙ্গলবার ‘এক দেশ এক ভোট’ সংক্রান্ত…

Read More

বাড়ি গেলেন না, গেলেন না হাসপাতালেও, বর্ধমান থেকে চোট পেয়ে ফিরে সোজা রাজভবনে মমতা
বাড়ি গেলেন না, গেলেন না হাসপাতালেও, বর্ধমান থেকে চোট পেয়ে ফিরে সোজা রাজভবনে মমতা

কলকাতা: বর্ধমান থেকে বেরনোর পথে আঘাত পেয়েছিলেন। সেই অবস্থাতেই কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে বাড়ি বা হাসপাতালে না গিয়ে, সটান রাজভবন পৌঁছলেন। সেখানে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করলেন। হঠাৎ কেন রাজভবনে পৌঁছলেন তিনি, কী নিয়ে বৈঠক চলছে, তা জানা যায়নি এখনও পর্যন্ত। তবে আচমকা এই সাক্ষাৎ ঘিরে কৌতূহল দেখা দিয়েছে। রাজভবন বা নবান্নের তরফে এই সাক্ষাৎ নিয়ে এখনও কিছু জানানো হয়নি। (CV Ananda Bose) এদিন বর্ধমানে প্রশাসনিক সভায় যোগ দিতে যান মমতা। সেখান থেকে…

Read More

জোটের নামকরণ আমি করেছি, আমাকেই অসম্মান করা হয়, লড়তে চাইলেও, লড়তে দেওয়া হচ্ছে না: মমতা
জোটের নামকরণ আমি করেছি, আমাকেই অসম্মান করা হয়, লড়তে চাইলেও, লড়তে দেওয়া হচ্ছে না: মমতা

কলকাতা: লোকসভা নির্বাচনের আগে পারদ চ়ড়ছে ক্রমশ। শাসক-বিরোধী দুই শিবিরেই যেমন তৎপরতা বেড়েছে, তেমনই বিজেপি বিরোধী I.N.D.I.A জোটের অন্দর থেকেো লাগাতার মতভেদের খবর উঠে আসছে। সেই আবহেই মুখ খুললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, I.N.D.I.A জোটের নামকরণ তিনিই করেছিলেন। কিন্তু তাঁকেই ওই বৈঠকে গিয়ে অসম্মানিত হতে হয় যে সিপিএম-এর বিরুদ্ধে আজীবন লড়াই করেছেন, তারাই বৈঠকে ছড়ি ঘোরায় বলে এদিন দাবি করেন মমতা। সরাসরি নাম না নিলেও, কংগ্রেসও খবরদারি করে বলে এদিন অভিযোগ করেন মমতা। (Mamata Banerjee) সোমবার রামমন্দির উদ্বোধনের দিনই…

Read More

বিষয়বস্তু ‘নারীবিদ্বেষী বিজেপি’, ঘরে ঘরে প্রচারে জোর, BJP-র মোকাবিলায় পথে নামছে TMC
বিষয়বস্তু ‘নারীবিদ্বেষী বিজেপি’, ঘরে ঘরে প্রচারে জোর, BJP-র মোকাবিলায় পথে নামছে TMC

আশাবুল হোসেন, ঝিলম করঞ্জাই ও শিবাশিস মৌলিক, কলকাতা: লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, রাজ্য রাজনীতিতেও পারদ চড়ছে ক্রমশ। অযোধ্যায় নবনির্মিত রামমন্দিরকে সামনে রেখে যেমন এগোচ্ছে বিজেপি, তেমনই তাদের মোকাবিলা করতে এবার মহিলা ভোটে জোর দিতে মাঠে নামছে তৃণমূল। বিজেপি নারীবিদ্বেষী বলে অভিযোগ তুেল পথে নামছে জোড়াফুল শিবির। বাড়ি বাড়ি গিয়ে এ নিয়ে প্রচার করবেন তৃণমূলের নেতা-নেত্রীরা। বিষয়টি সামনে আসতেই দুই দলের মধ্যে আক্রমণ, পাল্টা আক্রমণ শুরু হয়ে গিয়েছে। (Lok Sabah Elections 2024) আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করবেন…

Read More

‘পুরনো চাল ভাতে বাড়ে, নতুন চাল আগে বাড়ে’, তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্বে স্পষ্ট বার্তা মমতার
‘পুরনো চাল ভাতে বাড়ে, নতুন চাল আগে বাড়ে’, তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্বে স্পষ্ট বার্তা মমতার

দেগঙ্গা: দলের অন্দরে নবীন-প্রবীণ দ্বন্দ্বের খবর আজ নতুন নয়। মাঝে মধ্যে তা প্রকাশ্যেও চলে আসে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে সেই নিয়ে দলকে এবার সতর্ক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, কিছু নেতা নিজেদের কেউকেটা মনে করতে শুরু করেছেন। নিজেদের স্বার্থ গোছাতে গিয়ে পার্টির কথা মনে রাখছেন না। কিন্তু সব কানে আসছে তাঁর। দলে নবীন-প্রবীণ দুই শিবিরকেই তাঁর প্রয়োজন বলে স্পষ্ট জানিয়েছেন মমতা। (Mamata Banerjee) বৃহস্পতিবার দেগঙ্গার সভা থেকে স্পষ্ট ভাষায় নিজের অবস্থান জানিয়ে দেন মমতা। তিনি বলেন, “নিজেদের…

Read More

‘কারও কথায় আমার মতো নির্দোষকে বলি দেবেন না যেন’! রাজীবের প্রত্যাবর্তনে টিপ্পনি কুণালের
‘কারও কথায় আমার মতো নির্দোষকে বলি দেবেন না যেন’! রাজীবের প্রত্যাবর্তনে টিপ্পনি কুণালের

কলকাতা: ‘বনবাস’ কাটিয়ে রাজ্য প্রশাসনে ফের প্রত্যাবর্তন রাজীব কুমারের। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি নিয়োগ করা হল তাঁকে। সেই নিয়ে বিরোধীরা যখন রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছেন, সেই আবহে ,কার্যতই বিস্ফোরণ ঘটালেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। সারদা মামলায় রাজ্যের তৎকালীন SIT-এর প্রধান রাজীব কুমারের উদ্দেশে তাঁর উক্তি, “আমার মতো কোনও নির্দোষকে কারও কথায় আর বলি দেবেন না যেন!” বুধবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি হিসেবে রাজীবের নিযুক্তির কথা জানানো হয়। পরবর্তী নির্দেশ না…

Read More

‘মক পার্লামেন্টে অপমানের কী আছে’? ধনকড়ের ‘মিমিক্রি’ বিতর্কে কল্যাণের পাশেই ফিরহাদ
‘মক পার্লামেন্টে অপমানের কী আছে’? ধনকড়ের ‘মিমিক্রি’ বিতর্কে কল্যাণের পাশেই ফিরহাদ

কলকাতা: সংসদের বাইরে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়কে অনুকরণ করা নিয়ে বিতর্ক তুঙ্গে। সাসপেন্ড হওয়ার পর সংসদের বাইরে মক পার্লামেন্ট বসান বিরোধী শিবিরের সাংসদরা। সেখানেই ধনকড়কে অনুকরণ করে কথা বলতে দেখা যায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তাঁর অভিনয় ক্যামেরাবন্দি করতে দেখা যায় কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীকেও। সেই নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, কলকাতায় বসে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এতে ধনকড়ের অপমানিত হওয়ার মতো কিছু নেই বলে দাবি তাঁর। (Jagdeep Dhankhar Mimicry) গত কয়েক…

Read More

‘এঁরা বিজেপি-র এজেন্ট, সব তালগোল পাকিয়ে দেওয়াই লক্ষ্য’, খড়্গের নাম প্রস্তাব নিয়ে আক্রমণে সুজন
‘এঁরা বিজেপি-র এজেন্ট, সব তালগোল পাকিয়ে দেওয়াই লক্ষ্য’, খড়্গের নাম প্রস্তাব নিয়ে আক্রমণে সুজন

কলকাতা: I.N.D.I.A জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, সেই নিয়ে জল্পনা যখন তুঙ্গে, সেই সময়ই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের (Mallikarjun Kharge) নাম প্রস্তাব করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে খড়্গে বিরোধীদের প্রধানমন্ত্রীর মুখ হোন, বলে জানিয়েছেন তিনি। আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালও মমতার এই প্রস্তাব সমর্থন করেছেন। মমতাকে প্রধানমন্ত্রীর মুখ করাতেও আপত্তি নেই কেজরির। কিন্তু দিল্লিতে I.N.D.I.A জোটের বৈঠকে ঐক্যের ছবি ধরা পড়লেও, বাংলায় মমতার এই প্রস্তাব নিয়ে কটাক্ষ করেছে সিপিএম। (I.N.D.I.A Alliance) মঙ্গলবার দিল্লিতে…

Read More

তিনিই মমতার উত্তরাধিকারী, আগামীর মুখ্যমন্ত্রী! একান্ত সাক্ষাৎকারে জবাব দিলেন অভিষেক
তিনিই মমতার উত্তরাধিকারী, আগামীর মুখ্যমন্ত্রী! একান্ত সাক্ষাৎকারে জবাব দিলেন অভিষেক

নয়াদিল্লি: অলিখিত ভাবে তৃণমূলে (TMC)  মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)উত্তরাধিকার তিনি। আগামী বদিনে বাংলার রাজনীতিতেও তাঁর মসনদ পাওয়া পাকা বলে দাবি করেন ঘনিষ্ঠবৃত্তের লোকজন। বিশেষ করে ২০২৪-র লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) বিরোধী শিবিরে তৃণমূলের সক্রিয়তা দেখে বার বার উঠে এসেছে এই দাবি। মমতা জাতীয় রাজনীতিতে সক্রিয় হলে, বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) দেখা যেতে পারে বলে শোনা গিয়েছে। কিন্তু বাংলার মুখ্য়মন্ত্রী হতে কি আদৌ ইচ্ছুক খোদ অভিষেক! এবিপি নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জানালেন নিজেই। এবিপি নিউজের…

Read More