Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে খুন!মৃতদেহ উদ্ধারের ১২ ঘণ্টার মধ্যেই ধৃত দুষ্কৃতী
ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে খুন!মৃতদেহ উদ্ধারের ১২ ঘণ্টার মধ্যেই ধৃত দুষ্কৃতী

#মাথাভাঙ্গা: বড় সাফল্য পেল মাথাভাঙ্গা থানার পুলিশ। শীতলকুচি নলগ্রামের যুবক খুনের ১২ ঘণ্টা যেতে না যেতেই পুলিশের জালে গ্রেফতার খুনি। ধৃত ব্যক্তির নাম জহুরুল মিয়া। বয়স ২০ বছর। বাড়ি নলগ্রাম এলাকায়। কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানান, ইতিমধ্যেই নিজের দোষ স্বীকার করেছে জহুরুল। ঘটনার পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কিনা কিংবা আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে মাথাভাঙার বেসরকারি একটি হোটেল থেকে জহুরুলকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে,…

Read More

বড় খবর! নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর হাতে গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায়
বড় খবর! নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর হাতে গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায়

#কলকাতা : নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআই-এর হাতে গ্রেফতার হলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। আজ তাঁর শারীরিক পরীক্ষা করা হবে তাঁর। আগামিকাল আদালতে তোলা হবে তাঁকে। গতকাল নোটিশ দেওয়ার পরে আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। বেশ কিছু নথি নিয়ে আসতে বলা হয় তাঁকে। যদিও সিবিআই সূত্রে দাবি তিনি সেইসব জরুরি নথি প্রকাশ করতে পারেননি। বয়ানেও ছিল বেশ কিছু অসঙ্গতি। এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির পরে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় শারীরিক পরীক্ষার জন্য। আগামিকাল তাঁকে আদালতে…

Read More

পথ দেখাচ্ছে নতুন ব্যবসা, সামান্য ব্যয়ে সাফল্যের চূড়ায় শিলিগুড়ির মামা-ভাগ্নে
পথ দেখাচ্ছে নতুন ব্যবসা, সামান্য ব্যয়ে সাফল্যের চূড়ায় শিলিগুড়ির মামা-ভাগ্নে

#শিলিগুড়ি: রঙিন মাছ চাষ করে স্বনির্ভরতার পথ দেখাচ্ছে গাজলডোবার মিঠুন। ‘‌ভোরের আলো’‌ বাস্তবিক অর্থেই নতুন ভোর এনে দিয়েছে গাজলডোবার মানুষকে। যেখানে একসময় শহরের মানুষ পা রাখার কথা ভেবেও দেখেননি, সেখানেই এখন সকাল হলেই ছুটে যান হাজার হাজার মানুষ। দিনভর কাটিয়ে সন্ধেয় ঘরে ফেরেন। পর্যটনের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে। আর রাজ্য সরকারের হাত ধরে হঠাৎ উন্নত হয়ে ওঠা গাজলডোবায় আরেক ভোরের স্বপ্ন দেখছেন মিঠুন মালো। মৎসজীবী পরিবারের পরিশ্রমী যুবক। মেগা ট্যুরিজম হাবের ধারে থাকা মিলনপল্লি গ্রামকে তিনি রঙিন মাছ চাষের…

Read More

পরিবারের ১০ জনকে একই বছরে চাকরি! পার্থর দেহরক্ষীর ৮ আত্মীয়কে CBI-র জিজ্ঞাসাবাদ
পরিবারের ১০ জনকে একই বছরে চাকরি! পার্থর দেহরক্ষীর ৮ আত্মীয়কে CBI-র জিজ্ঞাসাবাদ

#কলকাতাঃ রাজ্যের প্রাক্তন শিল্প মন্ত্রী  পার্থ চট্টোপাধ্যায় দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের পরিবারের ১০ সদস্য প্রাথমিকে চাকরি পেয়েছেন। টেট নিয়ে মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত সম্প্রতি কলকাতা হাই কোর্টে একটি হলফনামা দেন, সেখানে এই তথ্য উল্লেখ রয়েছে। হলফনামায় রয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের পরিবারের ১০ জন সদস্য একই বছরে প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন। যদিও এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন বিশ্বম্ভর মণ্ডলের পরিবারের সদস্যরা। আজ বৃহস্পতিবার হাই কোর্টের নির্দেশে নিজাম প্যালেসে হাজিরা দেন বিশ্বম্ভর মণ্ডলের পরিবারের ৮ সদস্য। ৮ জনকেই জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই…

Read More

তিন বিধায়কের থেকে লক্ষ লক্ষ টাকা, জাল গোটাচ্ছে সিআইডি! ফের তলব অসমের ব্যবসায়ীকে
তিন বিধায়কের থেকে লক্ষ লক্ষ টাকা, জাল গোটাচ্ছে সিআইডি! ফের তলব অসমের ব্যবসায়ীকে

#কলকাতা: ঝাড়খণ্ডের তিন কংগ্রেস এমএলএ-র থেকে পাঁচলায় পঞ্চাশ লক্ষ টাকা  উদ্ধারের ঘটনায় ফের  সিআইডির নোটিস অসমের গুয়াহাটির ব্যাবসায়ী অশোক কুমার ধানুকাকে। শনিবার তাঁকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি।  তাঁকে শনিবার জিজ্ঞাসাবাদ করতে চাওয়ার কারণ এক মিডল ম্যানের মাধ্যমে  অসমের ব্যবসায়ী অশোক ধানুকার টাকা কলকাতায় মহেন্দ্রর অফিসে আসে, সিআইডি সূত্রে এমনই খবর। কেন টাকা দিয়েছিলেন? কী উদ্দেশে টাকা দেওয়া হয়েছিল? মহেন্দ্রর কলকাতার দুই বিজনেজ ক্লাইন্টের সঙ্গে অসমের ব্যবসায়ী অশোক ধানুকার কোনও লিংক আছে কিনা, তা জানতে চায় সিআইডি। সিআইডি সূত্রে খবর, অশোক…

Read More

রঙিন পাখনাওয়ালা মাছ ! নাকাশিপাড়া বাজারে শোরগোল
রঙিন পাখনাওয়ালা মাছ ! নাকাশিপাড়া বাজারে শোরগোল

প্রদ্যোৎ সরকার, নদিয়া : জালে রঙিন পাখনাওয়ালা মাছ! নাকাশিপাড়ার (Nakashipara) বেথুয়াডহরির বাজারে শোরগোল। আর পাঁচটা দিনের মতোই গঙ্গায় জাল ফেলেছিলেন দীপঙ্কর রাজবংশী। কিন্তু জাল বেছে দেখার সময়ই চক্ষু চড়কগাছ। দেখতে অবিকল কাতলার মতো হলেও মাছের বড় বড় রঙিন পাখনা দেখে কিছুটা ভয়ই পেয়ে যান তিনি। যদিও ভয়ের রেশ কাটিয়ে জালে ওঠা বিরল প্রজাতির মাছের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়ে নিয়ে আসেন বেথুয়াডহরির বাজারে (Bethuadohori Bazar)। আর রঙিন পাখনাওয়ালা যে মাছ (Fish with Colourful Big Fin) দেখতে জমে যায় ভিড়।…

Read More

পরিকাঠামোর অভাবে ধুঁকছে স্বাস্থ্যকেন্দ্র! সন্ধ্যে নামলেই বসে সমাজবিরোধীদের আসর
পরিকাঠামোর অভাবে ধুঁকছে স্বাস্থ্যকেন্দ্র! সন্ধ্যে নামলেই বসে সমাজবিরোধীদের আসর

#মাথাভাঙ্গা: স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, তবে নেই পর্যাপ্ত চিকিৎসক। স্বাস্থ্য কেন্দ্রের চারিপাশের সীমানার পাঁচিল ও নেই। আর মূলত সে কারণেই সন্ধ্যের অন্ধকার নামলেই সমাজ বিরোধীদের আড্ডাস্থল হয়ে ওঠে স্বাস্থ্য কেন্দ্র চত্বরটি। এমনটাই অভিযোগ মাথাভাঙ্গা ১ নং ব্লক গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার স্থানীয় মানুষদের। এলাকার এক স্থানীয় বাসিন্দা খগেন্দ্রনাথ বর্মন জানান, “স্বাস্থ্য কেন্দ্রটির অবস্থা খুব খারাপ দ্রুত এর দিকে নজর দেওয়া উচিত। পুরো স্বাস্থ্য কেন্দ্রটি পরিচালনা করছেন একজন মধ্য চিকিৎসক। আর তার ফলে সপ্তাহে মাত্র দু’দিন খোলা থাকছে এই স্বাস্থ্য কেন্দ্রটি। রোগীদের…

Read More

গৃহবধুর সঙ্গে প্রেম! ছুটে এসেছিলেন সৌদি আরব থেকে, চরম পরিণতি অশোকনগরের যুবকের
গৃহবধুর সঙ্গে প্রেম! ছুটে এসেছিলেন সৌদি আরব থেকে, চরম পরিণতি অশোকনগরের যুবকের

#অশোকনগর: সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে আলাপ ২৬ বছরের গৃহবধুর সঙ্গে। প্রেমের টানেই সৌদি আরব থেকে বাড়ি এসেছিলেন অশোকনগর বনবনিয়ার রামকৃষ্ণ পল্লীর বাসিন্দা রাজীব সরকার। কিন্তু তার পরিণতি যে এত ভয়ঙ্কর হবে তা হয়তো গুণাক্ষরেও টের পাননি কেউ। বাড়িতেই অচৈতন্য অবস্থায় ছেলেকে উদ্ধার করে, হাবড়া হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। ডাক্তারদের কাছ থেকে পরিবারের সদস্যরা জানতে পারেন কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন রাজীব। তবে কী কারণে এই ঘটনা ঘটালো সে, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,…

Read More

আজাদগড়ে যুবকের মৃত্যুতে চড়ছে রাজনীতির পারদ,গল্ফগ্রিন কাণ্ডে চাপ বাড়ছে পুলিশের
আজাদগড়ে যুবকের মৃত্যুতে চড়ছে রাজনীতির পারদ,গল্ফগ্রিন কাণ্ডে চাপ বাড়ছে পুলিশের

#কলকাতা: গল্ফগ্রিন কাণ্ডে চড়ছে রাজনীতির পারদ। পুলিশের মারে আজাদগড়ের যুবকের মৃত্যু মামলায় চাপ বাড়ছে পুলিশের। বিজেপি পরিবারের সদস্য হওয়ার কারণেই অন্যায়ভাবে দীপঙ্কর সাহাকে আটক করে পিটিয়ে খুন করেছে পুলিশ। অভিযোগে সরব বিজেপি। অন্যদিকে, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের তরফ থেকেও পুলিশি ভূমিকার প্রশ্ন তুলে আন্দোলনে সামিল। দক্ষিণ কলকাতা জেলা বিজেপির সভানেত্রী সংঘমিত্রা চৌধুরীর নেতৃত্বে ইতিমধ্যেই গল্ফগ্রিন থানা ঘেরাও করে সংশ্লিষ্ট আধিকারিককে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করে দোষী পুলিশ কর্মীদের শাস্তির দাবিতে জমা দেওয়া হয়েছে স্মারকলিপি। হুঁশিয়ারি দেওয়া হয়েছে আদালতে যাওয়ারও। এ…

Read More

লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, সিবিআইয়ের হাতে আটক চিটফান্ড কর্মকর্তা
লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, সিবিআইয়ের হাতে আটক চিটফান্ড কর্মকর্তা

#ডায়মন্ডহারবার: বেআইনি অর্থলগ্নি সংস্থা খুলে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে সিবিআই-এর হাতে আটক ডায়মন্ডহারবারের চিটফান্ড কর্মকর্তা। সিবিআই সূত্রে খবর, ওই ব‍্যক্তির নাম কুন্তল মাহাতো। বেশ কয়েকবছর ধরে বেআইনি অর্থলগ্নি সংস্থাগুলির ওপর নজর রেখেছিল সিবিআই। আর যার জেরেই এই গ্রেফতারির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে যাদবপুর থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করে সিবিআই। জানা গিয়েছে, ধৃত কুন্তল মাহাতো ডায়মন্ড হারবারের নিউ টাউনের বাসিন্দা। ধৃতের বিরুদ্ধে প্রতারণা, ষড়যন্ত্র, বিশ্বাসভঙ্গ ও প্রমাণ লোপাট-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতের বিরুদ্ধে আইপিসি ১২০ বি,…

Read More