Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Soumitrisha Kundu: একুশে জুলাইয়ের মঞ্চে সৌমিতৃষা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কী কথা হল অভিনেত্রীর?
Soumitrisha Kundu: একুশে জুলাইয়ের মঞ্চে সৌমিতৃষা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কী কথা হল অভিনেত্রীর?

সৌমিতা মুখোপাধ্যায়: একুশে জুলাইয়ের(21 July) মঞ্চ ছিল তারকার হাট। একদিকে যেমন হাজির ছিলেন রাজনৈতিক নেতারা তেমনই ছিলেন সিনেমার জগতের তারকারাও। শুধু বড়পর্দার তারকারাই নয়, এদিন শহিদ দিবসের (TMC Shahid Diwas 2023) মঞ্চে ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীরা। সেখানে যেমন ছিলেন লাভলি মৈত্র, রিজওয়ান রব্বানি শেখ, নীল, তৃণা থেকে শুরু করে সৌমিতৃষা(Soumitrisha Kundu)। ছোটপর্দা থেকে বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন সৌমিতৃষা। কেমন ছিল তাঁর একুশের অভিজ্ঞতা? জি ২৪ ঘণ্টা ডিজিটালকে সৌমিতৃষা জানান, ‘এই নিয়ে দ্বিতীয়বার একুশের মঞ্চে ছিলাম। আগেরবারও ভিজেছিলাম, এবার ভিজলাম।…

Read More

রকি-রানির গল্পে সেন্সরের কাঁচি! বাদ মমতার উল্লেখ, রাখা যাবে না ‘ব্রা’,‘বে****দ’
রকি-রানির গল্পে সেন্সরের কাঁচি! বাদ মমতার উল্লেখ, রাখা যাবে না ‘ব্রা’,‘বে****দ’

‘আদিপুরুষ’ বিতর্কের পর কড়া সেন্সর বোর্ড। করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ মুক্তি পেতে চলেছে আগামী সপ্তাহে। তবে সেন্সর সার্টিফিকেট পেতে ছবি ছবিতে বেশকিছু পরিবর্তন আনতে হল পরিচালক-প্রযোজক করণ জোহরকে। এই ফ্যামিলি ড্রামার একাধিক শব্দ ও বেশকিছু দৃশ্যে কাঁচি চালালো সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। বেশকিছু অশ্লীল শব্দ ছবি থেকে ছেঁটে ফেলেছে সেন্সর বোর্ড। ছবির ট্রেলারে আলিয়ার মুখে ‘খেলা হবে’ স্লোগান শুনে চমকে গিয়েছিল গোটা বাংলা। তবে ছবির একটি দৃশ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রসঙ্গ টানা হয়েছিল,…

Read More

BJP নেতাদের বাড়ি ঘেরাও, মমতা – অভিষেকের বিরুদ্ধে FIR করলেন শুভেন্দু
BJP নেতাদের বাড়ি ঘেরাও, মমতা – অভিষেকের বিরুদ্ধে FIR করলেন শুভেন্দু

বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দেওয়ায় এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR দায়ের করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার রাত ১০টা নাগাদ হেয়ার স্ট্রিট থানায় ই-মেইল করে অভিযোগ দায়ের করেন তিনি। FIR-এ মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপোর বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যে মেইলের প্রতিলিপি সংবাদমাধ্যমকে দিয়েছেন শুভেন্দু। তবে পুলিশের তরফে ই-মেইলের কোনও প্রাপ্তি স্বীকার করা হয়নি। শুক্রবার ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দেন অভিষেক…

Read More

CBI-কে মমতার বিরুদ্ধে সারদার কী কী প্রমাণ দিয়ে এলেন শুভেন্দু, দেখে নিন তালিকা
CBI-কে মমতার বিরুদ্ধে সারদার কী কী প্রমাণ দিয়ে এলেন শুভেন্দু, দেখে নিন তালিকা

তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশের দিন সিবিআইয় দফতরে গিয়ে সারদাকাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নথি ও প্রমাণ দিয়ে এলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার সিবিআই দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘শুধু কাগজ নয়, সঙ্গে এমন সব ডিভাইস দিয়েছি যাতে অনেক প্রমাণ রয়েছে।’ এদিন শুভেন্দুবাবু বলেন, ‘নথি দিয়েছি। সঙ্গে অনেক ডিভাইস দিয়েছি। রাইটার্স বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সারদার অ্যাম্বুলান্স – মোটরসাইকেল তুলে দিচ্ছে তার নথি দিয়েছি। ডেলোর বৈঠকের কথোপকথন দিয়েছি। জেলে থাকা লোকেরা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান সুবিধাভোগী বলেছিল, তাদের একাধিক…

Read More

২১শের মঞ্চে মমতাকে দেখেই পায়ে হাত দিয়ে প্রণাম মিঠাইয়ের,একফ্রেমে ‘প্রাক্তন’ জুটি!
২১শের মঞ্চে মমতাকে দেখেই পায়ে হাত দিয়ে প্রণাম মিঠাইয়ের,একফ্রেমে ‘প্রাক্তন’ জুটি!

প্রতিবারের মতো এবছরও ২১শে জুলাইয়ের সভামঞ্চে টলিগঞ্জের তারকাদের ভিড়। তৃণমূলের দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করলেন টেলিপাড়ার রথী-মহারথ। কিন্তু মঞ্চে থাকলেও কোনও তারকারা মূলত ‘এক্সট্রা’ হয়েই থাকলেন এই রাজনৈতিক সমাবেশে। বৃহস্পতিবার ধর্মতলায় সমাবেশ মঞ্চে ছিলেন তৃণমূলের তারকা সদস্য, সাংসদ, বিধায়করা তো ছিলেনই, সরাসরি তৃণমূলের সঙ্গে যুক্ত নন অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের মানুষদেরও দেখা মিলল। পৌঁছেছিলেন টেলিভিশনের মিঠাইরানি সৌমিতৃষা কুণ্ডু, নীল-তৃণা, সোনামণি সাহা, সাহেব চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, ভরত কল, সুদেষ্ণা রায়রা। দেখা মিলল বিধায়ক দেবাশিস কুমার কন্যা…

Read More

এ বছর ২১ জুলাইয়ের ভিড় চুরমার করবে সব রেকর্ড: চন্দ্রিমা ভট্টাচার্য
এ বছর ২১ জুলাইয়ের ভিড় চুরমার করবে সব রেকর্ড: চন্দ্রিমা ভট্টাচার্য

কলকাতাঃ পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সাফল্যের পর তৃণমূলের একুশে জুলাই হতে চলেছে শুক্রবার। সেই জন্য তৃণমূল নেতা কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সারা রাজ্য থেকে কয়েক দিন আগে থেকেই কলকাতা উদ্দেশ্যে রওনা দিয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। স্বাভাবিকভাবেই এ বারের ২১ জুলাইয়ে কত ভিড় হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও শাসকদলের নেতারা আশাবাদী এ বারের একুশে জুলাইয়ের ভিড় সব কিছু ছাপিয়ে যাবে। কর্মসূচির আগের দিন বিভিন্ন ক্যাম্পে আগে থেকে আসা কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করেন তৃণমূলের…

Read More

২১ জুলাই-এর মেনুতে সয়াবিনের তরকারি আর ডিম, ভাত! আরও এলাহি আয়োজন, তুঙ্গে শেষমুহূর্তের প্রস্তুতি
২১ জুলাই-এর মেনুতে সয়াবিনের তরকারি আর ডিম, ভাত! আরও এলাহি আয়োজন, তুঙ্গে শেষমুহূর্তের প্রস্তুতি

কলকাতা: ২১ জুলাইয়ের (TMC’s Martyrs’ Day) জন্য দূরের জেলা থেকে আসতে শুরু করেছেন তৃণমূল (TMC) নেতা-কর্মীরা। কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে মালদা এবং মুর্শিদাবাদের তৃণমূল কর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। গতকাল এখানকার ব্যবস্থাপনা ঘুরে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কথা বলেন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে। গীতাঞ্জলি স্টেডিয়ামে মেনুতে থাকছে সয়াবিনের তরকারি আর ডিম, ভাত। অন্যদিকে, সল্টলেকের (Saltlake) সেন্ট্রাল পার্কে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর ও দার্জিলিঙের কর্মী-সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়েছে। উত্তরবঙ্গ থেকে আসা তৃণমূল কর্মী, সমর্থকদের ভিড় শিয়ালদা স্টেশনে (Sealdah Station)।…

Read More

‘শহিদ দিবস’ এবার ‘শ্রদ্ধা দিবস’ও, তৃণমূলের ২১ জুলাই ঘিরে সরগরম শহর, প্রস্তুতি দেখলেন মমতা
‘শহিদ দিবস’ এবার ‘শ্রদ্ধা দিবস’ও, তৃণমূলের ২১ জুলাই ঘিরে সরগরম শহর, প্রস্তুতি দেখলেন মমতা

কলকাতা: জমি আন্দোলন ভবিষ্যতের পাথেয় হয়ে উঠেছিল অনেক পরে। পিতৃতান্ত্রিক বঙ্গ রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান তারও আগে, যার সূত্রপাত ঘটেছিল তিন দশক আগের এক ২১ জুলাই (Mamata Banerjee)। তদানীন্তন যুব তৃণমূল নেত্রী মমতার জন্য জান লড়িয়ে দিয়েছিলেন তাঁর সতীর্থরা, রক্তে রাঙা হয়েছিল শহর কলকাতা। সেই থেকেও আজও ২১ জুলাই দিনটিকে ‘শহিদ দিবস’ হিসেবে পালন করে আসছে তৃণমূল। এবছরও তার অন্যথা হচ্ছে না। রাত পোহালেই তৃণমূলের ২১ জুলাই সমাবেশ, তাকে ঘিরে গমগম করছে শহর। নিজে প্রস্তুতি খতিয়ে দেখতে গেলেন মমতা…

Read More

‘কাল থেকে তো ভয়ে থর থর করে কাঁপছে!’ জোট প্রসঙ্গে বিজেপিকে পাল্টা মমতার
‘কাল থেকে তো ভয়ে থর থর করে কাঁপছে!’ জোট প্রসঙ্গে বিজেপিকে পাল্টা মমতার

বিরোধী জোট ‘ইন্ডিয়া’ এখন বিজেপির ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। বেঙ্গালুরু থেকে ফিরেই সেই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি এক বিজেপি নেতা মন্তব্য করছিলেন তৃণমূল সরকার কয়েক মাসের মধ্যে পড়ে যাবে। তাঁর সেই মন্তব্যে সায় দিয়েছিলেন দলের রাজ্য সভাপতি ও বিরোধী দলনেতাও। সাংবাদিক কাছে সেই সেই প্রশ্ন শুনেই তৃণমূল নেত্রীর বিজেপিকে কটাক্ষ করে মন্তব্য, ‘তোমাদের সরকার তো অলরেডি উল্টে গিয়েছে। কাল থেকে তো ভয়ে থর থর করে কাঁপছো।’ বিরোধী জোটের মহাবৈঠক সেরে বুধবার কলকাতা ফেরেন মমতা। শহরের পা রেখেই তিনি…

Read More

পঞ্চায়েত নির্বাচনে হিংসার দায় কার? মদন মিত্রের বিস্ফোরক দাবিতে তোলপাড়
পঞ্চায়েত নির্বাচনে হিংসার দায় কার? মদন মিত্রের বিস্ফোরক দাবিতে তোলপাড়

কলকাতা: পঞ্চায়েত নির্বাচন নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বিরোধীদের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে শাসক দল হিংসার মাধ্যমে ভোট লুট করেছে। বিরোধীদের ভোট দিতে বাধা দিয়েছে এমনকি বুথে এজেন্ট পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি বেশ কিছু জায়গায়। শাসকদলের হিংসার বলি হয়েছেন বহু মানুষ। মৃত্যু হয়েছে অনেকেরই। বিরোধীদের এই অভিযোগ এক প্রকার উড়িয়ে দিয়েছেন তৃণমূলের নেতা মদন মিত্র। তার দাবি, পঞ্চায়েত নির্বাচনে যেটুকু হিংসা হয়েছে তার জন্য দায়ী বিরোধীরাই। মঙ্গলবার বিধানসভায় যান মদন মিত্র। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “পঞ্চায়েত নির্বাচনে গন্ডগোল যদি কোথাও…

Read More