Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
মালদায় একই দিনে রাহুল-মমতা, কী কর্মসূচি ?
মালদায় একই দিনে রাহুল-মমতা, কী কর্মসূচি ?

করুণাময় সিংহ, মালদা : বঙ্গে ‘একলা চলো’ বার্তার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি শোনা গেছে কংগ্রেস হাইকম্যান্ডের মুখে। লোকসভা ভোটের আগে শেষমেশ কংগ্রেস-তৃণমূলের কী সমীকরণ হতে চলেছে তা সময় বলবে। এই আবহে মালদা জেলায় একই দিনে দুই হেভিওয়েট নেতা-নেত্রীর কর্মসূচি ঘিরে শুরু হয়েছে টানাপোড়েন। একদিকে ন্যায় যাত্রা নিয়ে ৩১ জানুয়ারি মালদায় প্রবেশ করবেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। একই দিনে মালদায় প্রশাসনিক বৈঠক করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এনিয়ে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে তুঙ্গে কাজিয়া। মালদা শহরের ডি এস…

Read More

মমতার প্রস্তাবেই সায়? লোকসভা নির্বাচনে বিরোধীদের নেতৃত্ব দেবেন খড়্গে, বৈঠকে সিদ্ধান্ত
মমতার প্রস্তাবেই সায়? লোকসভা নির্বাচনে বিরোধীদের নেতৃত্ব দেবেন খড়্গে, বৈঠকে সিদ্ধান্ত

নয়াদিল্লি: প্রথম বার প্রস্তাব দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই মতোই ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিরোধী জোট I.N.D.I.A-কে নেতৃত্ব দিতে পারেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে (Mallikarjun Kharge)। শনিবার I.N.D.I.A শিবিরের ভার্চুয়াল বৈঠক চলছে। সেখানেই বিজেপি এবং NDA-র বিরুদ্ধে বিরোধীদের নেতৃত্বদানে, জোটের চেয়ারপার্সন হিসেবে খড়্গের নামে সকলের সায় মিলেছে বলে সূত্রের খবর। এদিনের বৈঠকে যদিও যোগ দেয়নি তৃণমূল। (I.N.D.I.A Alliance) কংগ্রেস বৈঠকের কথা অনেক দেরিতে জানিয়েছে বলে অভিযোগ জোড়াফুল শিবিরের। তাদের দাবি, শনিবার বৈঠক, শুক্রবার রাতে…

Read More

‘মক পার্লামেন্টে অপমানের কী আছে’? ধনকড়ের ‘মিমিক্রি’ বিতর্কে কল্যাণের পাশেই ফিরহাদ
‘মক পার্লামেন্টে অপমানের কী আছে’? ধনকড়ের ‘মিমিক্রি’ বিতর্কে কল্যাণের পাশেই ফিরহাদ

কলকাতা: সংসদের বাইরে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়কে অনুকরণ করা নিয়ে বিতর্ক তুঙ্গে। সাসপেন্ড হওয়ার পর সংসদের বাইরে মক পার্লামেন্ট বসান বিরোধী শিবিরের সাংসদরা। সেখানেই ধনকড়কে অনুকরণ করে কথা বলতে দেখা যায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তাঁর অভিনয় ক্যামেরাবন্দি করতে দেখা যায় কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীকেও। সেই নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, কলকাতায় বসে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এতে ধনকড়ের অপমানিত হওয়ার মতো কিছু নেই বলে দাবি তাঁর। (Jagdeep Dhankhar Mimicry) গত কয়েক…

Read More

এই শীতেই ফের শুধু টি-শার্ট পরে রাস্তায়! দ্বিতীয় দফায় ‘ভারত জোড়ো যাত্রা’র প্রস্ততি শুরু
এই শীতেই ফের শুধু টি-শার্ট পরে রাস্তায়! দ্বিতীয় দফায় ‘ভারত জোড়ো যাত্রা’র প্রস্ততি শুরু

নয়াদিল্লি: সংসদে দাঁঁড়িয়েই যাত্রা এখনও বাকি বলে জানিয়েছিলেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনের আগেই, দ্বিতীয় দফায় ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করতে চলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi)। কংগ্রেস সূত্রে খবর, বিষয়টি এখনও পর্যন্ত পরিকল্পনার স্তরে রয়েছে। সিলমোহর পড়লে, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছর ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে দ্বিতীয় দফায় ‘ভারত জোড়ো যাত্রা’য় বেরোবেন রাহুল। (Bharat Jodo Yatra 2.0) গত বছর সেপ্টেম্বর মাসে তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে ‘ভারত জোড়ো যাত্রা’র সূচনা করেন রাহুল। পায়ে হেঁটে ৪ হাজার ৮০ কিলোমিটার পথ অতিক্রম…

Read More

KG থেকে PG বিনামূল্যে শিক্ষার সুযোগ সকলকে, বড় ঘোষণা রাহুলের
KG থেকে PG বিনামূল্যে শিক্ষার সুযোগ সকলকে, বড় ঘোষণা রাহুলের

রাইপুর: প্রত্যেক ভারতীয়ের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তার পর ন’বছরের বেশি সময় কেটে গেলেও, এখনও পর্যন্ত সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি নরেন্দ্র মোদির সরকার। ছত্তীসগঢ় বিধানসভা নির্বাচনের (Chhattisgarh Assembly Elections 2023) প্রচারে গিয়ে আবারও সেই প্রসঙ্গ উঠে এল কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর মুখে (Rahul Gandhi)। জানালেন, বিজেপি-র মতো মিথ্যা প্রতিশ্রুতি দিতে অভ্যস্ত নন তিনি। একই সঙ্গে ছত্তীসগঢ়ে কংগ্রেস ফের ক্ষমতায় এলে, বিনামূল্যে পড়াশোনার সুযোগ করে দেওয়া হবে বলেও জানান রাহুল। শনিবার ভানুপ্রতাপপুরে আয়োজিত জনসভায়…

Read More

‘কেন বিয়ে করেননি ?’ যা জানালেন রাহুল…
‘কেন বিয়ে করেননি ?’ যা জানালেন রাহুল…

নয়া দিল্লি : তাঁকে নিয়ে মানুষের উৎসাহের শেষ নেই। রাজনীতির পরিসর ছাড়িয়ে সব ক্ষেত্রের কমবেশি অনেকেই তাঁর গুণগ্রাহী, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহী। শুধু তা-ই নয়, কবে তিনি বিয়ে করবেন, এই প্রশ্নও বারবার ঘুরেফিরে আসে। আর সেই প্রশ্নের উত্তর এবার নিজস্ব কায়দায় দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi)। জয়পুরের (Jaipur) মহারানি কলেজের ছাত্রীদের সঙ্গে কথা বলছিলেন রাহুল। তারই একটা ভিডিও মঙ্গলবার সকালে সোশাল মিডিয়ায় প্রকাশ করা হয়। সেখানে জাতিগত সুমারি, স্বাধীনতা সংগ্রামে মহিলাদের ভূমিকা থেকে আর্থিক স্বাধীনতার প্রয়োজন,…

Read More

‘মোদি সবথেকে দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী’, মোদি সরকারকে পাল্টা আক্রমণ I.N.D.I.A -র
‘মোদি সবথেকে দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী’, মোদি সরকারকে পাল্টা আক্রমণ  I.N.D.I.A -র

আশাবুল হোসেন, ব্রতদীপ ভট্টাচার্য, সৌরভ বন্দ্য়োপাধ্য়ায়, কলকাতা : দুর্নীতি ঘিরে এখন আবর্তিত হচ্ছে ভারতের রাজনীতি! শাসক বনাম বিরোধী, দু পক্ষের হাতিয়ার দুর্নীতি! মোদির পাল্টা দুর্নীতি ইস্যুকেই এবার হাতিয়ার করল বিরোধীদের জোট   I.N.D.I.A । ২৩ জুন, পাটনায় প্রথম বৈঠকে বসেছিল বিরোধী দলগুলি! তার কয়েকদিন পরই বিরোধীদের প্রসঙ্গে বলতে গিয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী। অতীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার দুর্নীতি ইস্যুতে বিরোধীদের  আক্রমণ করেছেন। তাঁর মুখে উঠে এসেছে বাংলার বিভিন্ন দুর্নীতি মামলার প্রসঙ্গ গত জুন মাসেই মোদি বলেছিলেন, ‘ ২৩ হাজার…

Read More

কয়েক দশকের পরিশ্রমের ফল, সাফল্যের কৃতিত্ব বিজ্ঞানীদের, ISRO-কে অভিনন্দন রাহুলের
কয়েক দশকের পরিশ্রমের ফল, সাফল্যের কৃতিত্ব বিজ্ঞানীদের, ISRO-কে অভিনন্দন রাহুলের

নয়াদিল্লি: অসম্ভবক সম্ভব করে দেখানোই শুধু নয়, মহাকাশ গবেষণায় ইতিহাস গড়ল ভারত। চাঁদের মাটিতে অবতরণ করল ভারতের চন্দ্রযান-৩ মহাকাশযান। ভারতীয় সময় অনুযায়ী, সন্ধে ৬টা বেজে ৪ মিনিটে চাঁদের মাটি ছোঁয় ল্যান্ডার ‘বিক্রম’। (Chandrayaan 3 Landing) স্বপ্নপূরণের ওই মুহূর্তের সাক্ষী হয়ে অভিভূত গোটা দেশ। অভাবনীয় এই সাফল্যের জন্য ISRO-কে অভিনন্দন জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। (Rahul Gandhi) দীর্ঘ প্রতীক্ষার পর বুধবার সন্ধেয় চাঁদের মাটি ছুঁয়েছে চন্দ্রযান-৩।  করতালি, অভিনন্দনে ছেয়ে যায় চারিদিক। সেই সময়ই ট্যুইটারে (অধুনা X) ISRO-কে অভিনন্দন জানান রাহুল।…

Read More

‘বিজেপি-র মেরুকরণে হিংসা’, ‘ মণিপুরে ভারতমাতার হত্যা’, লোকসভার রেকর্ড থেকে বাদ রাহুলের কথা
‘বিজেপি-র মেরুকরণে হিংসা’, ‘ মণিপুরে ভারতমাতার হত্যা’, লোকসভার রেকর্ড থেকে বাদ রাহুলের কথা

নয়াদিল্লি: মণিপুর হিংসা নিয়ে আগাগোড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে গিয়েছেন তিনি। বিজেপি-র মেরুকরণের রাজনীতিই উত্তর-পূর্বের রাজ্যটিতে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ তুলেছিলেন। লোকসভার অনাস্থা প্রস্তাব আলোচনা থেকে কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর (Rahul Gandhi) সেই ভাষণের বেশ কিছুটা অংশ বাদ দেওয়া হল। বিজেপি-ই মণিপুরে অগ্নিসংযোগ করেছে বলে যে অভিযোগ তুলেছিলেন রাহুল, সেটি বাদ গিয়েছে বলে জানা যাচ্ছে। (No Confidence Motion) মণিপুর হিংসা নিয়ে প্রধানমন্ত্রীর নীরবতা ভাঙাতে সংসদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন বিরোধীরা। বুধবার সেই নিয়ে দ্বিতীয় দিনের আলোচনা…

Read More

ফের ‘ভারত জোড়ো যাত্রা’য় বেরোচ্ছেন রাহুল, শুরু মোদির রাজ্য থেকে !
ফের ‘ভারত জোড়ো যাত্রা’য় বেরোচ্ছেন রাহুল, শুরু মোদির রাজ্য থেকে !

নয়াদিল্লি : একটা কর্মসূচি। যাকে কেন্দ্র করে সাফল্যের স্বাদ-আস্বাদন। ‘ভারত জোড়ো যাত্রা’ (Bharat Jodo Yatra)। কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিশাল সাফল্যের পেছনে রাহুল গাঁধীর (Rahul Gandhi) এই পদযাত্রা যে বড় অনুঘটকের কাজ করেছে তা একবাক্যে স্বীকার করে নিয়েছে রাজনৈতিক মহল। নতুন করে পালে হাওয়া লেগেছে কংগ্রেসের। বিরোধী রাজনৈতিক শিবিরেও পুনরায় দাপট বেড়েছে কংগ্রেসের, অন্তত এমনটাই পর্যবেক্ষণ রাজনৈতিক মহলের। এই আবহে লোকসভা ভোটের আগে ফের একবার ‘ভারত জোড়ো যাত্রা’ করতে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। দ্বিতীয় দফার এই কর্মসূচি শুরুও…

Read More