Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
পড়ুয়াদের গরমে স্বস্তি দিতে চিন্তাতীত উদ‍্যোগ আইআইটি খড়গপুরের
পড়ুয়াদের গরমে স্বস্তি দিতে চিন্তাতীত উদ‍্যোগ আইআইটি খড়গপুরের

খড়গপুর: তীব্র দাবদাহের কারণে বন্ধ রাজ‍্যের স্কুল-কলেজ। কিন্তু আইআইটি খড়গপুরে চলছে ফাইনাল সেমেস্টার পরীক্ষা আর সেই সময় পড়ুয়াদের পড়াশোনায় ব্যাঘাত যেন না ঘটে তার জন‍্য বিশেষ বব‍্যস্থা নিল আইআইটি খড়গপুর কর্ত‍ৃপক্ষ। ফাইনাল সেমেস্টার পরীক্ষার সময় শিক্ষার্থীদের পড়াশোনা করার জন্য এসি ঘর দেওয়া হল । ডিন অফিস থেকে বুধবার শিক্ষার্থীদের একটি ইমেল করে এসি রুমের একটি তালিকা পাঠানো হয়েছে যেখানে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারে। ইমেলে শিক্ষার্থীদের একটি তালিকা রয়েছে। প্রতিটি নামের বিপরীতে স্লট উল্লেখ করা হয়েছে। কে কখন কোন এসি…

Read More

পরতে হবে না কালো গাউন! গরমের ঠেলায় বদলে গেল হাইকোর্টের আইনজীবীদের পোশাকও
পরতে হবে না কালো গাউন! গরমের ঠেলায় বদলে গেল হাইকোর্টের আইনজীবীদের পোশাকও

কলকাতা: হালকা পাতলা পোশাক পরলেও গরমে ঘেমে নেয়ে একসা অবস্থা হচ্ছে৷ সেখানে ঘণ্টার পর ঘণ্টা কালো গাউন পরে ভিড়ে ঠাসা আদালত কক্ষে সওয়াল করা রীতিমতো কষ্টকর৷ বর্তমানে তাপপ্রবাহের পরিস্থিতি এবং প্রবল গরমের কথা মাথায় রেখে তাই আপতত কালো গাউন পরা থেকে অব্যাহতি চেয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন করেছিলেন আইনজীবীরা৷ সেই আবেদনই অনুমোদন করেছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞানম৷ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এই নির্দেশ উল্লেখ করে আজই বিজ্ঞপ্তি জারি করেছেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল৷ সেখানে…

Read More

তীব্র গরম! আগামী সপ্তাহে রাজ্যের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি: মুখ্যমন্ত্রী
তীব্র গরম! আগামী সপ্তাহে রাজ্যের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি: মুখ্যমন্ত্রী

কলকাতা: তীব্র গরমে পড়ুয়াদের কথা ভাবল রাজ্য সরকার। রাজ্যে তাপপ্রবাহ চলছে, এই সময় যাতে পড়ুয়াদের কোনও কষ্ট না হয় তার জন্য আগামী সপ্তাহ অর্থাৎ আগামী সোমবার থেকে শনিবার রাজ্যের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি দেওয়ার সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বপ্রথম এবিপি আনন্দে এই কথা জানান মুখ্যমন্ত্রী। রবিবার সকালে এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-এর সঙ্গে এক্সক্লুসিভ কথোপকথনে আগামী সপ্তাহে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ছুটি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘এই সপ্তাহটা…

Read More

গরমে সুস্থ থাকতে খেতেই হবে মুসাম্বি লেবু, জানুন এর উপকারিতা 
গরমে সুস্থ থাকতে খেতেই হবে মুসাম্বি লেবু, জানুন এর উপকারিতা 

এই রসের গুণ কিন্তু অনেক। জানলেই অবাক হবেন। বাজারে খোঁজ করলেই প্রায় সব ফলের দোকানেই পাওয়া যাবে মুসাম্বি লেবু। কখনও কখনও বাসে, ট্রেনে বা রাস্তাতেও বিক্রি করতে দেখা যায় এই লেবু। বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রি হয় । এগিয়ে আসছে গ্রীষ্মকাল, আর গরমের সময় আখ, ডাব, ছাতু এইগুলো খাওয়ার সঙ্গে মুসুম্বি লেবুর রস খেলেও মিলবে অনেক উপকারিতা। গরমে আমাদের শরীরে অতিরিক্ত ঘামের কারণে, শরীর থেকে প্রায় জল বেরিয়ে যায় অর্থাৎ শরীরে জলের অভাব দেখা যায়। এই অবস্থায় আমরা অনেকেই…

Read More

রেগুলেটর-এ ১-এ পাখা চালালে কি ইলেকট্রিসিটি বিল বেশি আসে? জেনে নিন
রেগুলেটর-এ ১-এ পাখা চালালে কি ইলেকট্রিসিটি বিল বেশি আসে? জেনে নিন

কলকাতা: শীত বিদায় নিতেই ঘরে ঘরে ঘুরতে শুরু করেছে পাখা। গভীর রাতে শিরশিরে আবহাওয়া থাকলেও সারাদিন বা সন্ধেবেলায় পাখা প্রয়োজন হচ্ছেই। এরপর আরও চড়বে তাপমাত্রার পারদ। গ্রীষ্মে এমনিতেই বিদ্যুৎ বেশি খরচ হয়। কিন্তু এই গরমের সময়ই যদি ঘরে লাগানো বৈদ্যুতিন সামগ্রী একটু যত্ন সহকারে চালানো যায়, তাহলে বিদ্যুৎ সাশ্রয় হতেই পারে। এমন মানুষ এদেশে বিরল নন, যাঁরা খরচের ভয়ে খুব কম তাপমাত্রায় এসি চালান না। কিছু কিছু বাড়িতে পাখাও চলে খুব ঢিমে গতিতে। মনে করা হয়, রেগুলেটর নিচের দিকে…

Read More

সোমবার থেকে খুলছে স্কুল! নির্দেশিকা জারি শিক্ষা দফতরের, কী কী নতুন নিয়ম?
সোমবার থেকে খুলছে স্কুল! নির্দেশিকা জারি শিক্ষা দফতরের, কী কী নতুন নিয়ম?

সোমরাজ বন্দ্যোপাধ্যায় #কলকাতা : স্কুল খোলার নির্দেশিকা জারি করল রাজ্য স্কুল শিক্ষা দফতর। গরমের ছুটির পর অবশেষে সোমবার থেকেই স্কুলগুলি খুলতে চলেছে পড়ুয়াদের জন্য। শিক্ষা দফতরের নির্দেশিকাতে জানানো হয়েছে স্কুল খোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে আগামী ২৬ শে জুন থেকেই (Summer Vacation | School Reopening)। কাল থেকে শিক্ষক-শিক্ষিকারা ক্যাম্পাসে ঢোকার অনুমতি পাবেন। স্কুল খোলার জন্য রাজ্যের প্রতিটি জেলার জেলা শাসকদের বিশেষ নির্দেশ দিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর (State Education Department)। এ বিষয়ে রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, “স্কুল…

Read More

গরমকালে ডিমের কুসুম শরীরের জন্য ক্ষতিকর? বিশেষজ্ঞরা যা বলছেন…
গরমকালে ডিমের কুসুম শরীরের জন্য ক্ষতিকর? বিশেষজ্ঞরা যা বলছেন…

#কলকাতা: ডিমের মতো সস্তায় পুষ্টিকর খাবার আর দুটি নেই। ভিটামিন ডি, ভিটামিন বি, জিঙ্ক এবং ক্যালসিয়াম সমৃদ্ধ ডিম শরীরের পুষ্টি তো যোগায়ই, সঙ্গে এতে থাকা সালফার এবং অ্যামিনো অ্যাসিড চুল এবং ত্বকও সুস্থ রাখে। ডিমের স্বাদও অনন্য। ফলে বাচ্চা থেকে বুড়ো সবার প্রিয়। তবে গরমকালে অনেকে ডিম খেতে বারণ করেন। বিশেষ করে ডিমের কুসুম। তাঁরা বলেন, ডিম খেলে শরীরের তাপমাত্রা বেড়ে যায়। তা ছাড়া অম্বল, বদহজমের সমস্যাও দেখা যায়। আবার অনেকে বলেন, গরমকালে ডিম খেলে না কি হৃদরোগের ঝুঁকি…

Read More

গরম বাড়তেই দিল্লিতে বিয়ারের আকাল, দেশের বিয়ার সরবরাহে সমস্যার কারণ কী?
গরম বাড়তেই দিল্লিতে বিয়ারের আকাল, দেশের বিয়ার সরবরাহে সমস্যার কারণ কী?

#নয়াদিল্লি: গরম বাড়ার সঙ্গে সঙ্গেই সারা দেশে বিয়ারের (Beer) চাহিদা বাড়ে। অ্যালকোহল-বিলাসী না হলেও অেকে মনে করেন যে বিয়ারের একটি ঠান্ডা ক্যান গরমের হাত থেকে খানিক স্বস্তি দিতে পারে। যদিও দিল্লিতে (Delhi) এখন বিয়ারের আকাল চলছে, সরবরাহে প্রভাব পড়েছে দেশের আরও বেশ কিছু শহরে। অনেক জায়গাতেই ক্রেতারা বিয়ার পাচ্ছেন না, পেলেও অপছন্দের ব্র্যান্ডের সঙ্গে আপোস করতে হচ্ছে। বিভিন্ন কারণ রাজধানীতে বিয়ার সরবরাহকে প্রভাবিত করেছে। প্রচণ্ড গরম, ক্রমবর্ধমান চাহিদা এবং সীমিত সরবরাহের ফলে বিয়ারের বিশাল সংকট দেখা দিয়েছে। শহরের রেস্তরাঁ-বারগুলি…

Read More

গরমে পাকা কাঁঠালের বিকল্প নেই; হজমশক্তি বাড়ে, ভাল থাকে হার্ট! জানলে অবাক হবেন
গরমে পাকা কাঁঠালের বিকল্প নেই; হজমশক্তি বাড়ে, ভাল থাকে হার্ট! জানলে অবাক হবেন

#নয়াদিল্লি: গরমে আম, লিচুর পরই যে ফলের নাম সর্বাগ্রে আসে সেটা কাঁঠাল। খেতে যেমন সুস্বাদু, গন্ধও তেমনই মনমাতানো। গরমের দিনে কাঁঠাল খাওয়ার অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে। অথচ অনেকেই এই ফলের গুণাগুণ সম্পর্কে ওয়াকিবহাল নন। কাঁঠাল পুষ্টিগুণে ঠাসা একটি মরশুমি ফল। গরমের সময় এই ফল খেলে অনেক রোগবালাই এমনিই পালায়। কাঁঠাল ভিটামিন এ, সি, থাইমিন, পটাসিয়াম, ক্যালসিয়াম, রিবোফ্লাভিন, আয়রন, নিয়াসিন এবং জিঙ্ক সমৃদ্ধ। শুধু তাই নয়, পাকা কাঁঠালে ফাইবারের গুণাগুণও পাওয়া যায়, যা হজমশক্তির উন্নতিতে সাহায্য করে। এতে থাকা পটাশিয়াম…

Read More