Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ভরদুপুরে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে হানা দিল সিবিআই, নিয়োগ দুর্নীতির তদন্ত হচ্ছে?‌
ভরদুপুরে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে হানা দিল সিবিআই, নিয়োগ দুর্নীতির তদন্ত হচ্ছে?‌

আজ, রবিবার ছুটির দিনে মধ্যশিক্ষা পর্ষদে হানা দিল সিবিআই। একাদশ শ্রেণির নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয় জানতেই হানা দিয়েছে সিবিআই। এদিন সিবিআই–এর চারজন প্রতিনিধিদল হাজির হন মধ্যশিক্ষা পর্ষদের অফিসে। রবিবার দুপুরে সিবিআই অফিসাররা সল্টলেকের নিবেদিতা ভবনে পর্ষদের অফিসে অভিযান চালান। বেশ কিছুক্ষণ সেখানে তাঁরা রয়েছেন বলে সিবিআই সূত্রে খবর। এসএসসি এবং গ্রুপ–ডি’‌র নিয়োগে দুর্নীতির তদন্তে নেমে নিবেদিতা ভবনে উপস্থিত হন গোয়েন্দারা। এদিকে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে আগেই মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে সিবিআই। সেই মামলার তদন্ত…

Read More

সময় মতো টাকা আসত পকেটে! কয়লা পাচার কাণ্ডে CBI-র হাতে ধৃত ২
সময় মতো টাকা আসত পকেটে! কয়লা পাচার কাণ্ডে CBI-র হাতে ধৃত ২

কলকাতা: কয়লা পাচার কাণ্ডে সিবিআইয়ের জালে ইসিএলের ডিরেক্টর টেকনিক্যাল অপারেশন সুনীল কুমার ঝা এবং সিআইএসএফ ইন্সপেক্টর আনন্দ কুমার সিং। বৃহস্পতিবার কয়লা পাচার মামলায় সিবিআই অফিসে তাঁদের তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। কয়েকঘণ্টার জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্ন এড়িয়া যাওয়া এবং তদন্তকারীদের সহযোগিতা না করার অভিযোগ রয়েছে। এখানেই শেষ নয়, অভিযোগ, কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাঝির কাছ থেকে ‘প্রোটেকশন মানি’ নগদে টাকা নিতেন ধৃতরা। এছাড়াও তাঁদের বিরুদ্ধে ঘুষ নেওয়ারও অভিযোগ রয়েছে বলে সিবিআই সূত্রে খবর। এদিন জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের ডেকে…

Read More

শুধু মামলাই সরল না! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আরেক নির্দেশেও দেওয়া হল স্থগিতাদেশ
শুধু মামলাই সরল না! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আরেক নির্দেশেও দেওয়া হল স্থগিতাদেশ

কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে একটি মামলা সরানো হয়েছে। কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে নিয়োগ দুর্নীতি মামলা অন্য বিচারপতির বেঞ্চে পাঠানোর নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কয়েক মাস আগে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একটি ইন্টারভিউ সংক্রান্ত বিষয়ে বিতর্ক তৈরি হয়। সেই ইন্টারভিউ-এর ট্রান্সলেশন কপি জমা দেওয়া হয় সুপ্রিম কোর্টে। তার পরেই এদিন সুপ্রিম কোর্ট এই নির্দেশ দেয়। অন্যদিকে, নিয়োগ দুর্নীতি পরে পুর নিয়োগ দুর্নীতি মামলাতেও সিবিআই এবং ইডির তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম…

Read More

১০০টি ভয়েস রেকর্ডিংয়ের একাধিক চেনা গলা! জীবনকৃষ্ণের ফোন থেকে বিস্ফোরক রহস্য
১০০টি ভয়েস রেকর্ডিংয়ের একাধিক চেনা গলা! জীবনকৃষ্ণের ফোন থেকে বিস্ফোরক রহস্য

কলকাতা:  তদন্তে উঠে এসেছে,পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল জীবনকৃষ্ণ সাহার। জীবনকৃষ্ণ যুব তৃণমূল কংগ্রেসের হাত ধরে উঠে এসেছিলেন। তাঁর রাজনৈতিক ক্ষমতা সকলের জানা৷ মুর্শিদাবাদ,বীরভূম নদিয়া জেলার মানুষরা তাঁর প্রতিপত্তি দেখেছেন।প্রতিদিনই তার অফিসে নিয়োগের বিষয়ে প্রচুর মানুষ আসত। তবে জীবনকৃষ্ণ ভবিষ্যতে ফেঁসে যেতে পারে।সেই ভেবেই আগে থেকে তার দুটি মোবাইল ফোনে  নেতা-নেত্রীদের সঙ্গে কথোপকথন রেকর্ড করে রেখেছিল, বলে খবর। সূত্রের খবর,জীবনকৃষ্ণর সঙ্গে বেশ উঁচু দরের নেতা এবং মন্ত্রীদের সঙ্গে কথোপকথন রয়েছে। নিজে ফেঁসে যাওয়ার ভয়ে,ওই মোবাইল দুটি…

Read More

দু’মাসে ২ কোটির বেশি লেনদেন! CBI নজরে তাপস এবং প্রবীরের অ্যাকাউন্ট
দু’মাসে ২ কোটির বেশি লেনদেন! CBI নজরে তাপস এবং প্রবীরের অ্যাকাউন্ট

আবির দত্ত, নদিয়া: নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের স্ক্যানারে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা ও তাঁর প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়ালের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সন্দেহের কারণ, প্রবীরের অ্যাকাউন্টে ২ মাসে ২ কোটিরও বেশি টাকার লেনদেন। সিবিআইয়ের দাবি, ২০২২-এর ১৬ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল, এই ২ মাসে প্রবীরের একটি অ্যাকাউন্টেই ঢুকেছিল ১ কোটি ৪২ লক্ষ ৩০ হাজার টাকা। তৃণমূল বিধায়কের প্রাক্তন আপ্ত সহায়কের আর একটি অ্যাকাউন্টে ৬১ লক্ষ ৯৯ হাজার টাকা ঢুকেছিল। কী কারণে প্রবীর কয়ালের অ্যাকাউন্টে এই বিপুল পরিমাণ টাকা ঢুকল, তা খতিয়ে…

Read More

সিবিআইয়ের চিঠি পেয়েই বিস্ফোরক অভিষেক! তীব্র কটাক্ষে বিঁধলেন বিজেপি-কে
সিবিআইয়ের চিঠি পেয়েই বিস্ফোরক অভিষেক! তীব্র কটাক্ষে বিঁধলেন বিজেপি-কে

কলকাতা: সকালেই কলকাতা হাইকোর্টের নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট৷ তা সত্ত্বেও দুপুর পৌনে ২ টোর সময় একেবারে হাতে হাতে দিয়ে যাওয়া হল সমন৷ ঘটনায় বিজেপি তীব্র কটাক্ষ করে ট্যুইট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ লিখলেন, ‘‘আমাকে হ্য়ারাস ও টার্গেট করতে গিয়ে বিজেপি সিবিআই-ইডি কে আদালত অবমাননার সম্মুখীন করে দিচ্ছে৷’’ প্রসঙ্গত, কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত প্রাক্তন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ সংবাদমাধ্যমের সামনে দাবি করেছিলেন, তাঁর মুখ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো প্রভাবশালী নেতাদের নাম বলানোর জন্য চাপ দিচ্ছে…

Read More

পশ্চিমবঙ্গ: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
পশ্চিমবঙ্গ: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

কলকাতা হাইকোর্ট – ছবি: এজেন্সি (ফাইল ছবি) মঙ্গলবার কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িবহরে হামলার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এ ক্ষেত্রে পুলিশের দায়ের করা প্রতিবেদনে ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট। তথ্য অনুযায়ী, এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ওপর হামলার অভিযোগ উঠলেও বিজেপি কর্মীদের গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আদালত বলেছে, সুষ্ঠু তদন্তের জন্য বিষয়টি সিবিআইয়ের কাছে হস্তান্তর…

Read More

আজও হাজিরা দিলেন না অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল
আজও হাজিরা দিলেন না অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল

কলকাতা: গরুপাচার মামলায় আজও হাজিরা দিলেন না অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল (Anubrata Mandal’s Daughter)। এই নিয়ে দ্বিতীয় দিন হাজিরা এড়ালেন সুকন্যা মণ্ডল। আজই হাজিরা দিতে বলা হয়েছিল সুকন্যাকে (Sukanya Mandal)। অপরদিকে, আজই দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছিল সুকন্য়ার গাড়ির চালক তুফান মিদ্যাকেও। হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র পরিষদের নেতা কৃপাময় ঘোষকেও। আসতে বলা হয়েছে অনুব্রতর বাড়ির রাঁধুনি ও লাভপুর কলেজের শিক্ষাকর্মী বিজয় রজককেও। প্রসঙ্গত, একদিকে ইতিমধ্যেই গরুপাচার কাণ্ডে ধৃত অনুব্রতর (Accountant Manish Kothari) হিসাবরক্ষক মণীশ কোঠারির ১৪…

Read More

জম্মু: 3,000 রুপির বেশি ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ার কয়েক ঘণ্টা পরে কনস্টেবলের মৃত্যু
জম্মু: 3,000 রুপির বেশি ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ার কয়েক ঘণ্টা পরে কনস্টেবলের মৃত্যু

স্টেশন ইনচার্জ কিরণ দেবী পুলিশ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার একটি হাসপাতালে মৃত্যু হল এক পুলিশকর্মীর। এই সম্পর্কে তথ্য প্রদান করে, কর্মকর্তারা বলেছেন যে কাঠুয়ার মহিলা থানায় অভিযোগকারীর কাছ থেকে 3,000 টাকা ঘুষ নেওয়ার সময় বিল্লাওয়ারের বাসিন্দা হেড কনস্টেবল মুশতাক আহমেদকে হাতেনাতে ধরা হয়েছিল। (Feed Source: ndtv.com)

Read More

SSC দুর্নীতি কাণ্ডে নয়া মোড়! চন্দনকে নিয়ে চাঞ্চল্যকর দাবি CBI-এর
SSC দুর্নীতি কাণ্ডে নয়া মোড়! চন্দনকে নিয়ে চাঞ্চল্যকর দাবি CBI-এর

কলকাতা: এসএসসি উপদেষ্টা কমিটির তিন সদস্যের সঙ্গে সরাসরি যোগ ছিল বাগদার চন্দন মণ্ডল ওরফে রঞ্জনের। এমনই চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। নিয়োগ দুর্নীতির সঙ্গে সরাসরি যোগের কথা শুক্রবার চন্দনকে গ্রেফতারের পরেই আদালতেই জানিয়েছিল সিবিআই। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করছে সিবিআই। আর তাতেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারী সংস্থার দাবি, প্রাইমারি টেট দুর্নীতি থেকে আপার প্রাইমারি, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত এই বাগদার রঞ্জন ওরফে চন্দন। রঞ্জনকে তদন্তে সহযোগিতা না করা,…

Read More