Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে হুমকি, কাঠগড়ায় তৃণমূল নেতা
সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে হুমকি, কাঠগড়ায় তৃণমূল নেতা

শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা: দিনহাটায় (Dinhata) হাসপাতালে ঢুকে সুপারের সামনেই ডাক্তারদের হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে বারবার অভিযোগ ওঠায় তা খতিয়ে দেখতেই হাসাপাতালে আসেন তাঁরা। সেখানে এসে হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে ঠিক মতো কাজ না করার অভিযোগ তোলেন তাঁরা। অভিযোগের প্রেক্ষিতে ২ জন ডাক্তারকে শোকজ করা হবে বলে দাবি সুপারের। ডাক্তারদের হুঁশিয়ারি তৃণমূল নেতার: সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে সরাসরি হুমকি দিচ্ছেন তৃণমূল পরিচালিত দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান। আর জি কর-কাণ্ডের পর…

Read More

বৈঠকের পরেও একাধিক কাজ এখনও হয়নি, ফের মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের
বৈঠকের পরেও একাধিক কাজ এখনও হয়নি, ফের মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের

কলকাতা: মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গে বৈঠকে আলোচনা হলেও, তা নিয়ে এখনও কোনও পদক্ষেপ হয়নি। এমনই দাবি করে এবং একাধিক বিষয় তুলে ধরে ফের মুখ্যসচিবকে ইমেল করলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। যা নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। পাল্টা জবাব এসেছে জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফেও। ফের মুখ্যসচিবকে ইমেল: আর জি কর মামলায় পরপর দু’দিন পিছিয়ে গেছে শুনানি। প্রশ্ন উঠছে, আর কবে সুবিচার পাবে নিহত চিকিৎসকের পরিবার? এই প্রেক্ষাপটে বুধবার ফের মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল করলেন জুনিয়ররা। ২১ অক্টোবর নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর…

Read More

‘আমাদের জীবনের প্রদীপ নিভে গেছে,এখন শুধুই আঁধার’ মেয়েকে হারিয়ে শোকে পাথর নিহত চিকিৎসকের বাবা মা
‘আমাদের জীবনের প্রদীপ নিভে গেছে,এখন শুধুই আঁধার’ মেয়েকে হারিয়ে শোকে পাথর নিহত চিকিৎসকের বাবা মা

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: দীপান্বিতা অমাবস্যায় আলো ঝলমলে রাজ্য। দিকে দিকে উৎসবের রোশনাই। কিন্তু এই প্রথম দীপবলিতে তাঁদের জীবনে নেই প্রদীপের আলো। গ্রাস করেছে আঁধার। নেই প্রদীপের আলো: একমাত্র মেয়েকে কেড়ে নিয়েছে ৯ অগাস্টের রাত। অভিশপ্ত সেই রাতের পর কেটে গেছে ৮৩ দিন… এখনও বিচার মেলেনি। কবে মিলবে সুবিচার? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন আরজি কর কাণ্ডে নিহত চিকিৎসকের বাবা মা। কালীপুুজোয় যখন সবদিক আলোর মালায় সেজেছে, তখন কার্যত অন্ধকারে তাঁরা। কীভাবে কাটত আগের বছরগুলো? তার বর্ণনা করতে গিয়ে ডুকরে কেঁদে…

Read More

সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, সরব মহিলা সাংবাদিক
সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, সরব মহিলা সাংবাদিক

কলকাতা: সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের (Tanmay Bhattacharya) বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ। সমাজমাধ্যমে সরব হয়েছেন অভিযোগকারিণী মহিলা সাংবাদিক। তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। যৌন হেনস্থার অভিযোগ: সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন, এক মহিলা সাংবাদিক। প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে থানায় শ্লীলতাহানির অভিযোগও দায়ের করা হয়েছে। মহিলা সাংবাদিকের দাবি, রবিবার তিনি তন্ময় ভট্টাচার্যর বাড়িতে সাক্ষাৎকার নিতে যান। তখনই তাঁর শ্লীলতাহানি করেন ওই সিপিএম নেতা। যা নিয়ে ফেসবুক লাইভেও সরব হন মহিলা সাংবাদিক।…

Read More

নদীর চরে মহিলার দেহ উদ্ধারের দেড়দিন পার, এখনও মেলেনি পরিচয়, অধরা অভিযুক্তরা
নদীর চরে মহিলার দেহ উদ্ধারের দেড়দিন পার, এখনও মেলেনি পরিচয়, অধরা অভিযুক্তরা

মনোজ বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া: নদীর চরে পুঁতে রাখা ছিল তরুণীর রক্তাক্ত দেহ। একদিন পার, এখনও জানা যায়নি মৃতের পরিচয়। অধরা অভিযুক্তরাও। স্থানীয়দের দাবি, তরুণীর মাথা ও মুখ থেঁতলে দেওয়া হয়। তাহলে কি নিহতের পরিচয় গোপন করার চেষ্টা হয়েছিল? উঠছে প্রশ্ন। কাছেই ঝাড়খণ্ড সীমানা, ভিনরাজ্যের সঙ্গে এই ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। এখনও জানা যায়নি মৃতের পরিচয়: পুরুলিয়ার (Purulia News) বরাবাজারে নদীর চরে তরুণীর দেহ উদ্ধারের পর ২৪ ঘণ্টারও বেশি কেটে গিয়েছে। এখনও খোলেনি রহস্যের জট।…

Read More

চিকিৎসক ধর্ষণ-খুনে বিচারের দাবি, ধূপ-মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধাজ্ঞাপন পুজো প্রাঙ্গনে
চিকিৎসক ধর্ষণ-খুনে বিচারের দাবি, ধূপ-মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধাজ্ঞাপন পুজো প্রাঙ্গনে

সোমনাথ মিত্র, সিঙ্গুর: আর জি কর কাণ্ডে প্রতিবাদের আঁচ পুজোতেও (Durga Puja 2024)। শহর ছাড়িয়ে গ্রামের পুজোও গর্জে উঠছে প্রতিবাদে। নন্দ্রীগ্ৰামের পর সিঙ্গুর। ‘উই ওয়ান্ট জাস্টিস,’ ‘তিলোত্তমার বিচার চাই’ লেখা স্লোগান মণ্ডপজুড়ে। গ্রামের পুজোও গর্জে উঠছে প্রতিবাদে: ঘটনা সিঙ্গুরের বেড়াবেড়ি পঞ্চায়েতের অন্তর্গত পূর্বপাড়া মান্না পুকুরধার এলাকায়। বেড়াবেড়ি শীতলামাতা যুব পুজো কমিটির পরিচালনায় এবছর প্রথম দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। গ্ৰামের মহিলারা এই পুজোর প্রধান উদ্দ্যোক্তা। আর সেই পুজোতেই আরজিকর কাণ্ডের বিচারের দাবি তোলা হয়েছে। মণ্ডপের সামনে অভয়ার অবয়ব রেখে তাতে…

Read More

অনশন তুলে নেওয়ার আবেদন, জুনিয়র ডাক্তারদের চিঠি মুখ্যসচিবের
অনশন তুলে নেওয়ার আবেদন, জুনিয়র ডাক্তারদের চিঠি মুখ্যসচিবের

কলকাতা: জুনিয়র ডাক্তারদের অনশনের (Junior Doctors Hunger Strike) ৬ দিন। আর এবার জুনিয়র ডাক্তারদের চিঠি দিলেন মুখ্যসচিব। জুনিয়র ডাক্তারদের কাছে অনশন তুলে নেওয়ার আবেদন জানিয়েছেন ওই চিঠিতে। পাশাপাশি ইমেলে যোগ করা হয়েছে স্টেটাস রিপোর্টও। জুনিয়র ডাক্তারদের চিঠি মুখ্যসচিবের: দশ দফা দাবি পূরণে শনিবার রাত সাড়ে ৮টা থেকে চলছে টানা অনশন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অনিকেত মাহাতো। বাকি ৬ জনের অবস্থারও অবনতি হয়েছে। তবে রাজ্য সরকারের তরফে কোনও ইতিবাচক সাড়া মেলেনি বলেই জুনিয়র ডাক্তারদের দাবি। ধর্মতলার ধর্নামঞ্চে প্রায় দেড়শো ঘণ্টা…

Read More

২০১৬-র আপার প্রাইমারির প্যানেল প্রকাশ কবে? দিনক্ষণ জানাল SSC
২০১৬-র আপার প্রাইমারির প্যানেল প্রকাশ কবে? দিনক্ষণ জানাল SSC

কলকাতা: ২৫ সেপ্টেম্বর আপার প্রাইমারির (Upper Primary) প্যানেল প্রকাশের সিদ্ধান্ত নিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC। হাইকোর্টের নির্দেশে ২০১৬-র প্যানেল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। কবে প্রথম দফার কাউন্সেলিং তাও জানানো হবে স্কুল সার্ভিস কমিশনের তরফে। প্যানেল প্রকাশের সিদ্ধান্ত: অগাস্ট মাসে হাইকোর্টের নির্দেশের পরও এতদিন ২০১৬-র উচ্চপ্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করেনি স্কুল সার্ভিস কমিশন। এই পরিস্থিতিতে সোমবার পথে নামেন উচ্চপ্রাথমিকের চাকরিপ্রার্থীরা। আর এদিনই বিজ্ঞপ্তি দিয়ে SSC জানাল ২৫ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার প্য়ানেল প্রকাশ করা হবে।…

Read More

জামিন পেলেন সিপিএমের যুব নেতা কলতান দাশগুপ্ত
জামিন পেলেন সিপিএমের যুব নেতা কলতান দাশগুপ্ত

কলকাতা: সিপিএমের যুব নেতা কলতান দাশগুপ্তর (Kalatan Dasgupta) জামিন। অডিও-কাণ্ডে গ্রেফতারির ৫দিন পর হাইকোর্টে জামিন মঞ্জুর হল। কলতান দাশগুপ্তকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। জামিন পেলেন যুবনেতা: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা যে ধর্না অবস্থান করছেন, সেখানে হামলার ষড়যন্ত্রের অভিযোগে DYFI নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু, বৃহস্পতিবার তাঁকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। দেওয়া হল রক্ষাকবচও। সেই সঙ্গে রাজ্য় সরকারের উদ্দেশে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ প্রশ্ন তুললেন, অডিও রেকর্ডিং পুলিশ কোথা থেকে পেল? গ্রেফতারির আগে একজন রাজনৈতিক ব্যক্তি কী…

Read More

পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণার পর জহর সরকারকে ফোন মুখ্যমন্ত্রীর
পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণার পর জহর সরকারকে ফোন মুখ্যমন্ত্রীর

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণার পর জহর সরকারকে (Jawhar Sircar Resign) ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সূত্রের খবর, ফোনের পর নিজের সিদ্ধান্তে অনড় বলে জানিয়েছেন জহর সরকার। জহর সরকারকে ফোন মুখ্যমন্ত্রীর: রাত পোহালেই যখন আর জি কর মেডিক্য়াল কলেজের চিকিৎসকের মৃত্য়ুর এক মাস…সুপ্রিম কোর্টে শুনানি, ঠিক তার আগেই জহর সরকারের ইস্তফা ঘোষণায় বড় ধাক্কা খেল তৃণমূল। যার জেরে ময়দানে নামতে হল খোদ তৃণমূলনেত্রীকে। চিঠি পাওয়ার পরই জহর সরকারকে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন তৃণমূল…

Read More