Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ওলা-উবের-এর ভাড়ার উৎপাতে অতিষ্ঠ? এই অ্যাপ ক্যাব ভাড়াতেও দেবে দর কষাকষির সুযোগ
ওলা-উবের-এর ভাড়ার উৎপাতে অতিষ্ঠ? এই অ্যাপ ক্যাব ভাড়াতেও দেবে দর কষাকষির সুযোগ

কলকাতা: গণ পরিবহণের খরচ বেশ অনেকটাই বেড়েছে গত দু’বছরে। পাল্লা দিয়ে বাড়ছে ক্যাবের দামও। তবে শুধু কলকাতায় নয়। সারা ভারতের সমস্ত মেট্রো শহরেই একই পরিস্থিতি। এই মূল্য বৃদ্ধির পিছনে রয়েছে নানা কারণ— তেলের দাম বৃদ্ধি এবং ডলারের তুলনায় টাকার দর পতন ইত্যাদি। কিন্তু শুধু এটুকুই নয়। শীত, গ্রীষ্ম, বর্ষা হিসেব করে বা দিন রাতের ফারাক করে বেশ দর হাঁকে ক্যাব সংস্থাগুলি। সরকারও এ বিষয়ে তেমন কোনও জোরাল পদক্ষেপ করেনি গত কয়েক বছরে। পরিবহণ ক্ষেত্রে Ola এবং Uber দাপিয়ে বেড়াচ্ছে।…

Read More

PELE, IND vs SL: বাইশ গজের যুদ্ধে পেলে-কে স্মরণ! কীভাবে অভিনব উদ্যোগ নিচ্ছে সিএবি?
PELE, IND vs SL: বাইশ গজের যুদ্ধে পেলে-কে স্মরণ! কীভাবে অভিনব উদ্যোগ নিচ্ছে সিএবি?

দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়  ইডেন গার্ডেন্সে সাড়ে চার দশক আগে ফুটবল খেলে গিয়েছিলেন তিনি। প্রয়াত ‘ফুটবল সম্রাট’ সেই পেলেকে (Pele) বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভারত-শ্রীলঙ্কা (IND vs SL) দ্বিতীয় একদিনের ম্যাচের মাঝে স্মরণ করবে সিএবি (CAB)। ইডেনে চলছে তার প্রস্তুতি। মঙ্গলবার সেই প্রস্তুতি হল পুরোদমে। মাঠে দাঁড়িয়ে যা দেখে গেলেন প্রাক্তন ভারত (India) অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ১৯৭৭ সালের ২৪ সেপ্টেম্বর। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব কসমসের (Cosmos FC) হয়ে মোহনবাগানের (Mohun Bagan) বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে খেলে গিয়েছিলেন পেলে। যা আজও কলকাতার ক্রীড়াপ্রেমী…

Read More

আইরিশ অস্ত্রে ঘায়েল ইংল্যান্ড, বিশ্বকাপে কাঁটা বৃষ্টি, খেলার দুনিয়ার সব খবরের ঝলক
আইরিশ অস্ত্রে ঘায়েল ইংল্যান্ড, বিশ্বকাপে কাঁটা বৃষ্টি, খেলার দুনিয়ার সব খবরের ঝলক

কলকাতা: টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে চমক আয়ার্ল্যান্ডের। বৃহস্পতিবার ভারত নামছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। খেলার দুনিয়ার সব খবরের ঝলক। বিশ্বকাপে অঘটন টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্যতম ফেভারিট মনে করা হচ্ছে তাদের। অথচ বিশ্বকাপের শুরুতেই বিরাট ধাক্কা খেল ইংল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তাদের ৫ রানে হারিয়ে দিল আয়ার্ল্যান্ড (England vs Ireland)। প্রথমে ব্যাট করে আয়ার্ল্যান্ড ১৫৭ রানে অল আউট হয়ে যায়। আইরিশদের ইনিংসের শুরুটা হয়েছিল দুর্দান্তভাবে। পল স্টার্লিং ৮ বলে ১৪ রান করে ফিরলেও, ইনিংসের হাল ধরে নেন বলবার্নি। তাঁকে যোগ্য সঙ্গত করেন লোরকান টাকার। দ্বিতীয়…

Read More

সিএবি প্রেসিডেন্ট পদে দাঁড়াচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়
সিএবি প্রেসিডেন্ট পদে দাঁড়াচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

ঈরণ রায় বর্মণ, কলকাতা: বিসিসিআই-তে সর্বোচ্চ পদ খোয়ানোর পর কী হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরবর্তী পদক্ষেপ তা নিয়ে শেষ হল জল্পনা। বৃহস্পতিবার একটি বেসরকারি ব্যাঙ্কের অনুষ্ঠানে যোগ দিয়ে নতুন করে শুরু করার কথা বলেছিলেন সৌরভ। শোনা যাচ্ছিল সিএবি সভাপতির পদেও ফিরতে পারেন দাদা। এবার সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই ঘোষণা করে দিলেন সিএবি প্রেসিডেন্ট পদে দাঁড়াচ্ছেন তিনি। শনিবার ইডেনে এসে এই ঘোষণা করেন সৌরভ। বিসিসিআইয়ে সৌরভ যুগের অবসান ঘটা নিশ্চিৎ হওয়ার পর আক্রমণ করেছিলেন সিএবির প্রাক্তন কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে। কার্যত চাঁচাছোলা ভাষায়…

Read More

সিএবি-র পদ নিয়ে দর কষাকষি তুঙ্গে, সৌরভ ও বিরোধী গোষ্ঠীর সমঝোতা হবে?
সিএবি-র পদ নিয়ে দর কষাকষি তুঙ্গে, সৌরভ ও বিরোধী গোষ্ঠীর সমঝোতা হবে?

সন্দীপ সরকার, কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ই (Sourav Ganguly) কি সিএবি (CAB) প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দেবেন? নাকি তাঁর পছন্দের প্রার্থীর হাতে তুলে দেবেন ব্যাটন? বিরোধী শিবির কি শেষ পর্যন্ত সমঝোতায় রাজি হবে? নাকি সিএবি-র মসনদ দখলের লড়াই গড়াবে নির্বাচন পর্যন্ত? সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে শুক্রবার বাংলা বনাম ওড়িশা ম্যাচ শেষ হয়েছে একপেশেভাবে। হেলায় ম্যাচ জিতেছেন লক্ষ্মীরতন শুক্লর ছেলেরা। অথচ বঙ্গ ক্রিকেট সংস্থার মসনদ দখলের লড়াই যেন সুপার ওভারে যাওয়ার দশা। এতটাই টানটান উত্তেজনা আর নাটক জড়িয়ে যাচ্ছে পরতে পরতে। বৃহস্পতিবার…

Read More

বিমানবন্দরেই দেদার সেলফির আবদার, পুষ্পবৃষ্টির মধ্যে দিয়েই ঘরে ফিরলেন ঝুলন
বিমানবন্দরেই দেদার সেলফির আবদার, পুষ্পবৃষ্টির মধ্যে দিয়েই ঘরে ফিরলেন ঝুলন

ইংল্যান্ডের বিরুদ্ধে দুই দশক আগে আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছিলেন। সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই লর্ডসে দুই দশক পর একগুচ্ছ রেকর্ড গড়ে কেরিয়ার শেষ করলেন ঝুলন গোস্বামী। মহিলাদের ওয়ান ডে ক্রিকেটে ঝুলনই একমাত্র বোলার হিসাবে ২৫০-র অধিক উইকেটে (২৫৫) নিয়েছেন। ভারতের হয়ে ২০০৫ থেকে ২০২২, মোট পাঁচটি ৫০ ওভারের বিশ্বকাপ খেলেছেন ঝুলন। বিশ্বকাপ না জিততে না পারলেও বিশ্বকাপে সর্বাধিক ৪৩টি উইকেট কিন্তু ঝুলনই নিয়েছেন। মহিলাদের ওয়ান ডেতে ঝুলনই একমাত্র ক্রিকেটার যিনি ১০ হাজারটি বল করেছেন। ওয়ান ডেতে সর্বাধিক ২৬৫টি মেডেন ওভার করার…

Read More

Exclusive, Laxmi Ratan Shukla: বাংলার ঘরে ‘লক্ষ্মীলাভ’, কী বললেন নতুন বঙ্গ কোচ?
Exclusive, Laxmi Ratan Shukla: বাংলার ঘরে ‘লক্ষ্মীলাভ’, কী বললেন নতুন বঙ্গ কোচ?

দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় ওয়াসিম জাফর (Wasim Jaffer) থেকে শুরু করে অ্যান্ডি ফ্লাওয়ারদের (Andy Flower) নাম ভাসিয়ে দেওয়া হয়েছিল। একটা সময় মনোজ তিওয়ারি (Manoj Tiwary) অভিমন্যু ইশ্বরণদের (Abhiamanyu Eashwaran) হেড কোচ হিসেবে শোনা যাচ্ছিল এমন তারকাদের নাম। তবে শেষ পর্যন্ত ‘ঘরের ছেলে’ লক্ষ্মীরতন শুক্লার ( Laxmi Ratan Shukla) উপরেই ভরসা রাখল সিএবি (CAB)। তবে বঙ্গ ব্রিগেডের কোচিং স্টাফে রয়েছে বড় চমক। ব্যাটিং পরামর্শদাতা হিসেবে ফের বাংলায় কামব্যাক করলেন ডব্লিউভি রমন (WV Raman)। সহকারী কোচ হিসেবে কাজ করবেন সৌরাশিস লাহিড়ী (Sourasish Lahiri)।…

Read More

Laxmi Ratan Shukla: বাংলার নতুন কোচ লক্ষ্মী, ব্যাটিং পরামর্শদাতা ডব্লু ভি রমন
Laxmi Ratan Shukla: বাংলার নতুন কোচ লক্ষ্মী, ব্যাটিং পরামর্শদাতা ডব্লু ভি রমন

সব্যসাচী বাগচী :  ওয়াসিম জাফর থেকে শুরু করে অ্যান্ডি ফ্লাওয়ার (Andy Flower), অভিমন্যু ইশ্বরণদের (Abhimanyu Eashwaran) হেড কোচ হিসেবে এমন তারকাদের নাম শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত ‘ঘরের ছেলে’ লক্ষ্মীরতন শুক্লার (Laxmi Ratan Shukla) উপরেই ভরসা রাখছে সিএবি (CAB)। তবে বঙ্গ ব্রিগেডের কোচিং স্টাফে রয়েছে বড় চমক।ব্যাটিং পরামর্শদাতা হিসেবে ফের বাংলায় কামব্যাক করছেন ডব্লিউভি রমন (WV Raman)। সৌরাশিস লাহিড়ী (Saurasish Lahiri) সহকারী কোচ ছিলেন। তাঁকে অনূর্ধ্ব-২৩ বা অনূর্ধ্ব-২৫ দলের ফিরিয়ে আনা হতে পারে বলে শোনা যাচ্ছে। মঙ্গলবার সন্ধেবেলা আনুষ্ঠানিক…

Read More