হারের বদলা নিতে বন্ধ দরজার পিছনে নিঃশব্দে প্রস্তুতি চালাচ্ছে হাবাস ব্রিগেড
দিন ১৫-র ব্যবধানে দু’টি ডার্বি খেলতে হচ্ছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে! সপ্তাহ দুয়েক আগেই ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইস্ট-মোহন। আর ৩ ফেব্রুয়ারি, শনিবার আইএসএলের প্রথম লেগের ডার্বিতে মুখোমুখি হতে চলেছে দুই দল। সদ্য ডার্বি হেরে মোহনবাগান যেন বদলার জন্য মরিয়া। তবে এবার আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লড়াইটা মোটেও সহজ হবে না সবুজ-মেরুনের। গত কয়েক বছরের নিরিখে মোহনবাগান পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে। বলে বলে ইস্টবেঙ্গলকে হারিয়েছে তারা। কিন্তু এই বছর কিন্তু পাল্টা লাল-হলুদ ডার্বি জয়ের ক্ষেত্রে ২-১ এগিয়ে রয়েছে। জাতীয় পর্যায়ের টুর্নামেন্টের…









