Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘ইট ছুড়িয়েছে BSF‘ বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়
‘ইট ছুড়িয়েছে BSF‘ বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: ‘দাঙ্গা লাগিয়ে ওষুধের দাম, পেট্রোলের দাম বাড়িয়ে দিচ্ছে বিজেপি। অন্য রাজ্যের ছবি বাংলার ছবি বলে চালাচ্ছে , ছড়াচ্ছে বিজেপি’ ইমামদের সঙ্গে বৈঠকে প্রথম থেকে কেন্দ্রকে নানা ইস্যুতে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ বিরোধী আন্দোলন ও অশান্তি প্রসঙ্গে কথা বলতে গিয়ে তাঁর আক্রমণের নিশানা থেকে বাদ গেল না বিজেপি, কংগ্রেস থেকে বিএসএফ , কেউই। টেনে আনলেন চন্দ্রবাবু নাইডু ও নীতীশ কুমারদের নামও ! বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বললেন, ‘আমরা সর্বধর্মসমন্বয়ে বিশ্বাস করি। শ্রীরামকৃষ্ণকে বিশ্বাস করি , বিবেকানন্দকে বিশ্বাস করি, রবীন্দ্র…

Read More

আগামীকাল চিকিৎসকদের সঙ্গে বৈঠক মমতার, ‘রোগী পরিষেবা ব্যাহত হবে না তো?’ বড় প্রশ্ন শুভেন্দুর
আগামীকাল চিকিৎসকদের সঙ্গে বৈঠক মমতার, ‘রোগী পরিষেবা ব্যাহত হবে না তো?’ বড় প্রশ্ন শুভেন্দুর

ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, সুদীপ্ত আচার্য,কলকাতা: সোমবার ধনধান্য় অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ডাকা হয়েছে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, জেলা স্বাস্থ্য আধিকারিকদের। এছাড়াও বহু চিকিৎসক এই বৈঠকে যোগ দেবেন। যদিও এই বৈঠকে সাংগঠনিকভাবে তারা থাকছে না বলে জানিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। এত চিকিৎসক একসঙ্গে বৈঠকে এলে রোগী পরিষেবা ব্যাহত হবে না তো? প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভয়াকাণ্ডের প্রায় ৬ মাস পর, সোমবার চিকিৎসকদের সঙ্গে সরাসরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধনধান্য প্রেক্ষাগৃহে…

Read More

মহারাষ্ট্র, দিল্লির পুনরাবৃত্তি বাংলায়? ’২৬-এর আগে ভুয়ো ভোটার নথিভুক্তির অভিযোগ
মহারাষ্ট্র, দিল্লির পুনরাবৃত্তি বাংলায়? ’২৬-এর আগে ভুয়ো ভোটার নথিভুক্তির অভিযোগ

কলকাতা: মহারাষ্ট্র, দিল্লিতে অভিযোগ উঠেছিল আগেই। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে একই অভিযোগ পশ্চিমবঙ্গেও। পশ্চিমবঙ্গেও ভুয়ো ভোটারের নাম নথিভুক্ত হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। একদিন আগেই এ নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ভুয়ো ভোটারের নাম নথিভুক্ত করার বিরুদ্ধে প্রতিবাদ জানালেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও। এ নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে যাওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সংবাদমাধ্যমে শোভনদেব বলেন, “এক-দু’দিনের মধ্যে মিটিং ডাকছি আমি। নিজে নির্বাচন কমিশনের দফতরে যাব। চিঠিও দেব। পরিষ্কার বক্তব্য, তথ্য যাচাই না করে, একটি ভোটারের…

Read More

‘রবিবারের মধ্যে কাজ না হলে…’,’বাংলাদেশের ঘটনায় এক লাখ হিন্দুর জমায়েত,সীমান্ত সিলের’ হুঁশিয়ারি
‘রবিবারের মধ্যে কাজ না হলে…’,’বাংলাদেশের ঘটনায় এক লাখ হিন্দুর জমায়েত,সীমান্ত সিলের’ হুঁশিয়ারি

কলকাতা : হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর গ্রেফতারির আঁচ পড়েছে পশ্চিমবঙ্গেও। ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। বিদেশমন্ত্রককে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন সুকান্ত মজুমদার। অন্যদিকে বিধানসভায় বিক্ষোভও দেখায় বিজেপি। আগামী কয়েকদিনে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। ঘটনায় গতকাল থেকেই সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। এদিন পথে নামার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সরব হলেন তিনি। এদিন এক্স হ্যান্ডেলে শুভেন্দু লিখলেন, “কয়েক ঘণ্টার নোটিসেই, কলকাতার বুকে বহু সংখ্যক সনাতনী জমায়েত করলেন। মৌলবাদী অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের চট্টগ্রাম ও অন্যান্য জায়গায় নিয়মিত হিন্দু সম্প্রদায়ের উপর পূর্ব পরিকল্পিত…

Read More

‘ঢাকা বিমানবন্দর থেকে অপহরণ হিন্দু সন্ন্যাসীকে’,বিদেশমন্ত্রীকে ব্যবস্থা গ্রহণের আর্জি শুভেন্দুর
‘ঢাকা বিমানবন্দর থেকে অপহরণ হিন্দু সন্ন্যাসীকে’,বিদেশমন্ত্রীকে ব্যবস্থা গ্রহণের আর্জি শুভেন্দুর

কলকাতা  : বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী কৃষ্ণদাস প্রভুকে গ্রেফতারির প্রতিবাদে সরব হলেন শুভেন্দু অধিকারী। চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে ঢাকা বিমানবন্দর থেকে ‘অপহরণ’ করা হয়েছে বলে অভিযোগ তাঁর। বিষয়টি দেখার এবং প্রয়োজনীয় পদক্ষেপের জন্য কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে এক্স হ্যান্ডেলে আর্জি জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “বিখ্যাত হিন্দু নেতা শ্রী চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে বাংলাদেশের ঢাকা বিমানবন্দর থেকে অপহরণ করেছে গোয়েন্দা শাখা। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের অস্তিত্ব রক্ষা এবং মর্যাদার দাবিতে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন তিনি। বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের আশঙ্কা, মহম্মদ ইউনুসের…

Read More

BJP বিধায়কদের নিয়ে ‘দ্য সবরমতী রিপোর্ট’ সিনেমা দেখতে গেলেন শুভেন্দু ! কী আছে এই ছবিতে ?
BJP বিধায়কদের নিয়ে ‘দ্য সবরমতী রিপোর্ট’ সিনেমা দেখতে গেলেন শুভেন্দু ! কী আছে এই ছবিতে ?

কলকাতা: বিজেপি বিধায়কদের নিয়ে ‘দ্য সবরমতী রিপোর্ট’ সিনেমা দেখতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু কেন ? কী আছে এই ছবিতে ? অতীতেও এমন দৃশ্য দেখা গিয়েছিল। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দ্য কাশ্মীর ফাইলস ছবির সময়। দলে দলে সিনেমা হলে ঢুকেছিলেন বিজেপির নেতা-মন্ত্রীরা। দ্য কেরালা স্টোরি-র ক্ষেত্রেও ফিরেছিল এই দৃশ্য। ‘দ্য সবরমতী রিপোর্ট’ প্রশংসা মোদির মুখেও, কী আছে এই ছবিতে ? বিক্রান্ত মেসি অভিনীত ‘দ্য সবরমতী রিপোর্ট’ এর প্রশংসা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত…

Read More

সরছেন, না কি সরতে হচ্ছে? BJP কি সন্ন্যাসের পথে ঠেলে দিচ্ছে দিলীপকে? জল্পনা বাড়ল তাঁরই মন্তব্যে
সরছেন, না কি সরতে হচ্ছে? BJP কি সন্ন্যাসের পথে ঠেলে দিচ্ছে দিলীপকে? জল্পনা বাড়ল তাঁরই মন্তব্যে

কলকাতা: রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণার ঠিক আগে রাজ্যে বিজেপি-র সমালোচনায় মুখ খুললেন দিলীপ ঘোষ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকে দলের পতন শুরু হয়েছে বলে মন্তব্য করলেন তিনি। আর জি কর কাণ্ডে দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন দিলীপ। রাজ্যে বিজেপি-র অবস্থা এই মুহূর্তে ভাল যাচ্ছে না বলে মন্তব্য করলেন। পাশাপাশি, রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার জল্পনাও উস্কে দিলেন তিনি। (Dilip Ghoah) রাজ্য বিজেপি-র সভাপতি পদ হাতছাড়া হয়েছে আগেই। লোকসভা নির্বাচনেও পরাজয়ের মুখে পড়তে হয়েছে তাঁকে। রাজ্য বিজেপি-তে…

Read More

‘BSF-কে জমি দেননি মমতা, বাংলা দিয়ে মহারাষ্ট্রেও ঢুকে পড়ছে রোহিঙ্গারা’, মুম্বইয়ে শুভেন্দু
‘BSF-কে জমি দেননি মমতা, বাংলা দিয়ে মহারাষ্ট্রেও ঢুকে পড়ছে রোহিঙ্গারা’, মুম্বইয়ে শুভেন্দু

মুম্বই: আসন্ন মহারাষ্ট্র নির্বাচনেও উঠল ‘রোহিঙ্গা’ প্রসঙ্গ। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই প্রসঙ্গ তুললেন। মহারাষ্ট্রের বিজেপি-র হয়ে নির্বাচনী প্রচারে গিয়েছেন তিনি। রবিবার মুম্বইয়ের দাদরে প্রবাসী বাঙালিদের সামনে গেরুয়া শিবিরের হয়ে প্রচার করেন। আর সেখানেই ‘রোহিঙ্গা’ প্রসঙ্গ তোলেন তিনি। পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল, জাতীয় স্তরে যে কংগ্রেস, শিবসেনা (উদ্ধব ঠাকরে) এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (শরদ পওয়ার)-র সঙ্গে I.N.D.I.A জোটে রয়েছে, একযোগে তাদের নিশানা করেন শুভেন্দু। (Suvendu Adhikari) পশ্চিমবঙ্গ হয়ে রোহিঙ্গারা ভারতে ঢুকছে বলে এদিন দাবি করেন শুভেন্দু। তাঁর বক্তব্য ছিল,…

Read More

‘শুভেন্দু পারফর্মার, ওঁকেই BJP-র রাজ্য সভাপতি করা হোক’, দলের অস্বস্তি বাড়িয়ে বললেন তথাগত
‘শুভেন্দু পারফর্মার, ওঁকেই BJP-র রাজ্য সভাপতি করা হোক’, দলের অস্বস্তি বাড়িয়ে বললেন তথাগত

কৃষ্ণেন্দু অধিকারী, সৌমিত্র রায়, শিবাশিস মৌলিক: লোকসভা নির্বাচনের পর নয় নয় করে চার মাস পেরিয়ে গিয়েছে। এখনও কেন্দ্রের মন্ত্রী, সাংসদ তথা রাজ্য সভাপতির পদ সামলে চলেছেন সুকান্ত মজুমদার। পশ্চিমবঙ্গে বিজেপি-র পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন, সেই নিয়ে বিস্তর আলোচনা হলেও, এখনও পর্যন্ত সমাধানসূত্র মেলেনি। আর সেই আবহেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করলেন পশ্চিমবঙ্গে বিজেপি-র প্রাক্তন সভাপতি, গেরুয়া শিবিরের বর্ষীয়ান নেতা তথাগত রায়। শুভেন্দু পারফর্মার, তাই তাঁকেই রাজ্য সভাপতি করা হোক বলে দাবি তুলেছেন তিনি। শুধু তাই…

Read More

থানায় ঢুকে ‘পুলিশ পেটালেন’ TMC নেতা ? বিস্ফোরক পোস্ট শুভেন্দুর, ‘কালীপুজোর চাঁদার নামে..’
থানায় ঢুকে ‘পুলিশ পেটালেন’ TMC নেতা ? বিস্ফোরক পোস্ট শুভেন্দুর, ‘কালীপুজোর চাঁদার নামে..’

দক্ষিণ ২৪ পরগনা: আগামীকাল কালীপুজো (Kali Puja 2024)। আর ঠিক এমন সময়ই রাজ্যের বুকে কালীপুজোর চাঁদার নামে তোলাবাজির অভিযোগ উঠল। তবে শুধু এই অভিযোগেই থেমে থাকল না বিষয়টা। অভিযুক্তকে থানায় নিয়ে যেতেই শুরু হল নতুন পর্ব। থানায় ঢুকে ফের পুলিশকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে (TMC Leader)। পুলিশ অফিসারকে মেরে লকআপ থেকে ধৃতকে ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ। কাঠগড়ায় ক্যানিং ১-এর যুব তৃণমূল সভাপতি অরিত্র বসু। অভিযোগের আঙুল তাঁর দিকেই। তবে কি ফের ক্ষমতার অপপ্রয়োগ এল প্রকাশ্যে ? বিস্ফোরক…

Read More