Srijato : দিগন্তরেখার সামনে কাঁটাতারের বেড়া, ‘মানবজমিন’-র সঙ্গে আলাপ করালেন শ্রীজাত
Srijato, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিস্তীর্ণ সবুজ প্রান্তরে একটি কাঁটাতারের বেড়া, আর তার ঠিক সামনে খোলা আকাশের নিচে টিনের দরজা ধরে দাঁড়িয়ে দুই নারী-পুরুষ, কুহু আর সঙ্কেত। সবুজ দিগন্তের দিকে চোখ রেখে দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। সঙ্কেতের পরনে হলুদ পাঞ্জাবি আর সাদা চোস্তা। কুহুর পরনে আগুনরঙা শাড়ি আর সবুজ ব্লাউজ। এভাবেই দর্শকদের সামনে প্রথমবার হাজির হল শ্রীজাত-র ছবি মানবজমিন। এই ছবির হাত ধরেই প্রথমবার পরিচালনায় আসছেন কবি শ্রীজাত। ‘মানবজমিন’-এর গল্প এবং চিত্রনাট্য দুটিই তাঁরই লেখা। ছবির প্রথম পোস্টারে যে দুই নারী-পুরুষ,…










