Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
শুভেন্দুর সভা-মিছিলে পুলিশের ‘না’ খারিজ, হাইকোর্টের ছাড়পত্রে গেরুয়া শিবিরের মিষ্টি বিতরণ
শুভেন্দুর সভা-মিছিলে পুলিশের ‘না’ খারিজ, হাইকোর্টের ছাড়পত্রে গেরুয়া শিবিরের মিষ্টি বিতরণ

সৌভিক মজুমদার, মুন্না আগরওয়াল ও পূর্ণেন্দু সিংহ, কলকাতা : পুলিশের ‘না’ বদলে ‘হ্যাঁ’ আদালতের। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভা ও মিছিল ঘিরে জোড়া ধাক্কা খেল রাজ্য সরকার (West Bengal Government)। বাঁকুড়ার (Bankura) সিমলাপালে শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিল হাইকোর্ট। পাশাপাশি ১৪ মে পটাশপুরে (Patashpur) শুভেন্দুর মিছিলেও সবুজ সঙ্কেত দিল আদালত। কলকাতা হাইকোর্টের অনুমতি মিলতেই গেরুয়া শিবিরে কার্যত উৎসবের মেজাজ। মুখে স্লোগান, হাতে লাড্ডুর প্যাকেট। একে অপরকে মিষ্টিমুখ করালেন বিজেপি (BJP) নেতারা। গ্রামবাংলার ভোটের আগে জনসংযোগে শান দিতে বৃহস্পতিবার বাঁকুড়ার…

Read More

IIT খড়্গপুরের ছাত্রের রহস্য মৃত্যুতে দ্বিতীয়বার ময়নাতদন্ত, ডিভিশন বেঞ্চে রাজ্য
IIT খড়্গপুরের ছাত্রের রহস্য মৃত্যুতে দ্বিতীয়বার ময়নাতদন্ত, ডিভিশন বেঞ্চে রাজ্য

আইআইটি খড়্গপুরের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ফয়জান আহমদের রহস্য মৃত্যুর ঘটনায় দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য সরকার। মামালাটি আজ বিচারপতি মান্থার এজলাসে উঠলে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়ে দেন, ইতিমধ্যে রাজ্য সরকার এ নিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে। এরপরে মামলার শুনানি পিছিয়ে দেন বিচারপতি মান্থা। ফয়জানের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য গত ২৫ এপ্রিল নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। সেক্ষেত্রে নির্দেশ ছিল, অসম পুলিশের সহযোগিতা নিয়ে কবরে থাকা ফয়জানের দেহ তুলে দ্বিতীয়বার…

Read More

শহিদ মিনারে ক্ষেতমজদুর সমিতির অবস্থান বিক্ষোভে সায় দিল না সেনা, ধাক্কা হাইকোর্টে
শহিদ মিনারে ক্ষেতমজদুর সমিতির অবস্থান বিক্ষোভে সায় দিল না সেনা, ধাক্কা হাইকোর্টে

শহিদ মিনার চত্বরে অবস্থান বিক্ষোভের আয়োজনে অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছিল পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতি সহ একাধিক সংগঠন। কিন্তু আদালত আগেই জানিয়েছিল সেনা চাইলে শহিদ মিনার চত্বরে তারা বিক্ষোভ বসতে পারে। কিন্তু শেষ পর্যন্ত সেখানে অবস্থান বিক্ষোভে বসার ক্ষেত্রে অনুমতি দিল না সেনা। সেটা তারা আদালতে জানিয়ে দিয়েছে। এদিকে সংগঠনের অভিযোগ দীর্ঘ ১৬ মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। তাদের স্থায়ীকরণের দাবিও মানা হচ্ছে না। সেকারণেই তারা অবস্থান বিক্ষোভের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সেখানে অনুমতি দেয়নি সেনা। এদিকে হাইকোর্ট…

Read More

মুছে যাচ্ছে গ্রামের নাম, মুখ্যমন্ত্রী বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা
মুছে যাচ্ছে গ্রামের নাম, মুখ্যমন্ত্রী বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা

আস্ত একটি গ্রাম রয়েছে, অথচ সরকারি প্রকল্পে সেই গ্রামের নাম ব্যবহার করা হয় না। তার পরিবর্তে ব্যবহার করা হয় পাশের গ্রামের নাম। তার ফলে ক্রমেই পরিচিতি হারিয়ে ফেলছে ওই গ্রামটি। গ্রামের নাম ভুলে যাচ্ছেন মানুষ। ওই গ্রামটি এখন পাশের গ্রামের নামেই পরিচিত হচ্ছে। এমনই দাবি তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের ভাওকল গ্রামের বাসিন্দারা। এই জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে জেলা শাসকের পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। গ্রামের নাম মুছে…

Read More

পশ্চিমবঙ্গ: তৃণমূল বাংলাদেশী মহিলাকে প্রার্থী করেছে, আবেদন খারিজ
পশ্চিমবঙ্গ: তৃণমূল বাংলাদেশী মহিলাকে প্রার্থী করেছে, আবেদন খারিজ

কলকাতা হাইকোর্ট ছবি: www.calcuttahighcourt.gov.in পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস 2021 সালের বেঙ্গল বিধানসভা নির্বাচনে একজন বাংলাদেশী মহিলা প্রার্থীকে প্রার্থী করেছে। এই প্রার্থী কলকাতা হাইকোর্টে তার পরাজয়কে চ্যালেঞ্জ করলে বিষয়টি প্রকাশ্যে আসে। এমতাবস্থায় শুক্রবার একক বেঞ্চের পর বেঞ্চেও তার আবেদন খারিজ হয়ে যায়। প্রার্থীর নাম আলো রানী সরকার। বনগাঁ দক্ষিণ আসন থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। আলো রানী সরকার তৃণমূল কংগ্রেসের টিকিটে 2021 সালের বেঙ্গল বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি যখন বিজেপি প্রার্থীর কাছে হেরে যান, তখন তিনি কলকাতা হাইকোর্টে…

Read More

ফাঁদে ফেলতে সাক্ষাৎকার! অপপ্রচার নিয়ে মুখ খুললেন খোদ বিচারপতি গঙ্গোপাধ্যায়
ফাঁদে ফেলতে সাক্ষাৎকার! অপপ্রচার নিয়ে মুখ খুললেন খোদ বিচারপতি গঙ্গোপাধ্যায়

কলকাতা: প্রাথমিক দুর্নীতির দু’টি মামলা সরানো হয়েছে তাঁর এজলাস থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার নিরিখে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তার পর থেকেই নেট দুনিয়ায় এবিপি আনন্দকে বয়কটের ডাক উঠেছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) যেহেতু এবিপি আনন্দকে একান্ত সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে নাম নিয়েছিলেন অভিষেকের, তার জন্যই তাঁকে সুপ্রিম কোর্টের রোষে পড়তে হয়েছে বলে ওঠে দাবি। এমনকি গোটা ঘটনাক্রমের জন্য দায়ী করা হয় এবিপি আনন্দকে। সাক্ষাৎকার নিয়ে আসলে বিচারপতিকে ফাঁদে ফেলা হয়েছে বলে অভিযোগ তোলেন কেউ কেউ। কিন্তু নেটদুনিয়ায়…

Read More

ধর্ম পালটাননি, চাকরিতে নাম কিরণ করতে চান সৈয়দ, রিপোর্ট তলব বিচারপতি গাঙ্গুলির
ধর্ম পালটাননি, চাকরিতে নাম কিরণ করতে চান সৈয়দ, রিপোর্ট তলব বিচারপতি গাঙ্গুলির

নাম ছিল সৈয়দ আফিরুল মান্নান। নয়া নাম হয়েছে কিরণ রায়চৌধুরী। সরকারের বিভিন্ন পরিচয়পত্রে নাম পরিবর্তন হলেও সার্ভিস বুকে সেই পুরনো নামই রয়ে গিয়েছে। সার্ভিস বুকেও নাম পরিবর্তনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন এক শিক্ষক। তিনি দাবি করেন, বারবার আবেদন করলেও সার্ভিস বুকে নাম পালটায়নি হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। যদিও কেন তিনি আচমকা নাম পালটাতে গেলেন, তা জানতে চান হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কোন কারণে তিনি নাম পরিবর্তন করেছেন, তা খতিয়ে দেখে আরামবাগ পুলিশকে রিপোর্ট পেশের নির্দেশ…

Read More

শুধু মামলাই সরল না! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আরেক নির্দেশেও দেওয়া হল স্থগিতাদেশ
শুধু মামলাই সরল না! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আরেক নির্দেশেও দেওয়া হল স্থগিতাদেশ

কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে একটি মামলা সরানো হয়েছে। কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে নিয়োগ দুর্নীতি মামলা অন্য বিচারপতির বেঞ্চে পাঠানোর নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কয়েক মাস আগে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একটি ইন্টারভিউ সংক্রান্ত বিষয়ে বিতর্ক তৈরি হয়। সেই ইন্টারভিউ-এর ট্রান্সলেশন কপি জমা দেওয়া হয় সুপ্রিম কোর্টে। তার পরেই এদিন সুপ্রিম কোর্ট এই নির্দেশ দেয়। অন্যদিকে, নিয়োগ দুর্নীতি পরে পুর নিয়োগ দুর্নীতি মামলাতেও সিবিআই এবং ইডির তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম…

Read More

পুরসভার বকেয়া মেটানো নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট
পুরসভার বকেয়া মেটানো নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

বহরমপুর পুরসভার অবসরপ্রাপ্ত পুরকর্মীরা দীর্ঘদিন ধরেই বকেয়া মেটানোর দাবি জানিয়ে আসছেন। এনিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়েছে। সেই সংক্রান্ত মামলায় অবসরপ্রাপ্ত পুরকর্মীদের বেতন মেটাতে রাজ্যকে পুরসভার দেনা মেটানো নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট। কীভাবে সেই বকেয়া মেটানো যাবে সেই পথ বাতলে দিয়েছে রাজ্যের উচ্চ আদালত। বহরমপুর পুরসভায় রাজ্যের ২৪৭টি সম্পত্তি রয়েছে। যার মধ্যে ১৭০টি সম্পত্তিতে কর বাবদ ১১ কোটি টাকা বকেয়া রয়েছে। সেই টাকা মিটিয়ে দিলেই অবসরপ্রাপ্ত পুরকর্মীদের বকেয়া মেটানো সম্ভব বলে জানিয়েছে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। এই…

Read More

পরতে হবে না কালো গাউন! গরমের ঠেলায় বদলে গেল হাইকোর্টের আইনজীবীদের পোশাকও
পরতে হবে না কালো গাউন! গরমের ঠেলায় বদলে গেল হাইকোর্টের আইনজীবীদের পোশাকও

কলকাতা: হালকা পাতলা পোশাক পরলেও গরমে ঘেমে নেয়ে একসা অবস্থা হচ্ছে৷ সেখানে ঘণ্টার পর ঘণ্টা কালো গাউন পরে ভিড়ে ঠাসা আদালত কক্ষে সওয়াল করা রীতিমতো কষ্টকর৷ বর্তমানে তাপপ্রবাহের পরিস্থিতি এবং প্রবল গরমের কথা মাথায় রেখে তাই আপতত কালো গাউন পরা থেকে অব্যাহতি চেয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন করেছিলেন আইনজীবীরা৷ সেই আবেদনই অনুমোদন করেছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞানম৷ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এই নির্দেশ উল্লেখ করে আজই বিজ্ঞপ্তি জারি করেছেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল৷ সেখানে…

Read More