Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Rimjhim Mitra in TMC: ‘মমতা-অভিষেককে ব্যক্তিগত আক্রমণ করাই বিজেপির অন্দরের নির্দেশ’, বিস্ফোরক রিমঝিম
Rimjhim Mitra in TMC: ‘মমতা-অভিষেককে ব্যক্তিগত আক্রমণ করাই বিজেপির অন্দরের নির্দেশ’, বিস্ফোরক রিমঝিম

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিজেপিতে যোগদান করেছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রিমঝিম মিত্র(Rimjhim Mitra)। বিজেপির হয়ে নানা জায়গায় তাঁকে বক্তব্য রাখতেও দেখা গেছে। সেই রিমঝিম মিত্রকেই রবিবার দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) ধরনা মঞ্চে। তাহলে কি তৃণমূলে যোগদান করলেন অভিনেত্রী? অভিষেকের ধরনা মঞ্চ থেকেই রিমঝিম বলেন, ‘আজকে আমি কোনও রাজনৈতিক মঞ্চে আসছি, এরকম মনোভাব নিয়ে আসিনি। আপনি যেই দলের সদস্য হোন না কেন, যদি গরিব মানুষের টাকা যারা আটকে রাখে তাদের বিরুদ্ধে আওয়াজ না তুলতে পারেন, তাহলে তাদের আমি…

Read More

ফিরহাদ-মদনের বাড়িতে ‘সারপ্রাইজ ভিজিট’ CBI-এর, প্রতিক্রিয়া জানালেন দেব
ফিরহাদ-মদনের বাড়িতে ‘সারপ্রাইজ ভিজিট’ CBI-এর, প্রতিক্রিয়া জানালেন দেব

কলকাতা: পুজোর আগে, একই দিনে রাজ্যের মন্ত্রী এবং হেভিওয়েট নেতার বাড়িতে হানা (Municipal Corporation Recruitment)। পৌরসভায় নিয়োগে দুর্নীতির তদন্তে হানা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI)। সকাল থেকে সেখানে তল্লাশি চলল ফিরহাদ হাকিম এবং মদন মিত্রের বাড়িতে। সেই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। আর সেই নিয়ে প্রতিক্রিয়া জানালেন তৃণমূলের সাংসদ তথা অভিনেতা দেব। (Dev on CBI Raids) পৌরসভায় নিয়োগে দুর্নীতির তদন্তে রবিবার একযোগে ১২ জায়গায় হানা দেয় CBI. এর তিন দিন আগেই এই মামলায় সক্রিয়তা দেখা গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। এদিন সরাসরি ফিরহাদ…

Read More

অভিষেকের থেকে পালিয়ে বাঁচছেন, রাজ্যপালের উত্তরবঙ্গ সফর নিয়ে কটাক্ষ মন্ত্রীর
অভিষেকের থেকে পালিয়ে বাঁচছেন, রাজ্যপালের উত্তরবঙ্গ সফর নিয়ে কটাক্ষ মন্ত্রীর

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দুপুরে রাজভবন অভিযান তৃণমূলের। তার আগে উত্তরবঙ্গে পৌঁছে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Partha Bhowmick)। লাগাতার ভারী বৃষ্টি এবং সিকিমে মেঘভাঙা বৃষ্টিতে নাজেহাল অবস্থা। বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে উত্তরবঙ্গে। সেখানকার পরিস্থিতি পরিদর্শন করতেই গিয়েছেন বলে জানিয়েছেন রাজ্য। যদিও তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে জোড়াফুল শিবির। প্রাপ্য বকেয়ার দাবিতে দিল্লির ধর্না-কর্মসূচি থেকেই রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক। বৃহস্পতিবার দুপুরে ১ লক্ষ লোকজন এবং বঞ্চিতদের চিঠি নিয়ে রাজভবনের উদ্দেশে রওনা দেবে তৃণমূল। তার আগেই…

Read More

‘যারা বউকে, মাকে ধরে টানে…’, অভিষেক-পত্নী রুজিরাকে ED তলবে প্রতিক্রিয়া ফিরহাদের
‘যারা বউকে, মাকে ধরে টানে…’, অভিষেক-পত্নী রুজিরাকে ED তলবে প্রতিক্রিয়া ফিরহাদের

কলকাতা: ধর্না কর্মসূচি সেরে কলকাতা ফেরার আগেই অভিষেকক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ফের তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ৯ অক্টোবর সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে তাঁকে। একই সঙ্গে অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও (Rujira Banerjee) তলব করেছে ED. তলব করা হয়েছে তাঁর মা-বাবাকেও। সেই নিয়ে নতুন করে পারদ চড়ছে রাজ্য রাজনীতির। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই অভিষেক এবং তাঁর পরিবারকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের (TMC)। এর আগে, ৩ অক্টোবরই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা…

Read More

‘স্বাধীনতার পর সবচেয়ে বড় দুর্নীতি’, যন্তরমন্তরে তৃণমূলের অবস্থান নিয়ে বললেন শুভেন্দু
‘স্বাধীনতার পর সবচেয়ে বড় দুর্নীতি’, যন্তরমন্তরে তৃণমূলের অবস্থান নিয়ে বললেন শুভেন্দু

নয়াদিল্লি: প্রাপ্য বকেয়ার দাবিতে দিল্লিতে ধর্না অভিযানে নেমেছে তৃণমূল (TMC Delhi Protests)। মঙ্গলবার দ্বিতীয় দিনে যন্তরমন্তরে অবস্থান করছে তারা। আর সেই আবহেই, দিল্লিতে বিজেপি-র সদর দফতরে জোড়াফুল শিবরকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যে ১০০ দিনের কাজ, আবাস এবং সড়ক যোজনার বকেয়া টাকার দাবিতে ধর্না তৃণমূলের, তাতে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করলেন শুভেন্দু। দিল্লিতে ধর্না কর্মসূচির দ্বিতীয় দিনে যন্তরমন্তরে অবস্থান করছে তৃণমূল। বঞ্চিতদের থেকে পাওয়া চিঠির পাহাড় নিয়ে মঞ্চে রয়েছেন দলের নেতা-নেত্রীরা। সেখান থেকে…

Read More

মোদির শখপূরণে কোটি কোটি খরচ, শুধু গরিব মানুষের টাকা আটকানো! দিল্লিতে প্রচার চালাবে তৃণমূল
মোদির শখপূরণে কোটি কোটি খরচ, শুধু গরিব মানুষের টাকা আটকানো! দিল্লিতে প্রচার চালাবে তৃণমূল

নয়াদিল্লি: কোটি কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে নতুন সংসদভবন। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে ঢেলে সাজানো হয়েছে দিল্লিকে। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ধর্না কর্মসূচির আগে এবার সেই নিয়ে সুর চড়াল তৃণমূল (TMC)। দিল্লির বুকেও বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হবে বলে জানালেন দলীয় নেতৃত্ব। রবিবার দিল্লিতে রণকৌশল বৈঠকেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠক শেষে জানালেন দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। বকেয়ার দাবিতে দিল্লিতে ধর্না কর্মসূচি তৃণমূলের। তার আগে কার্যতই কলকাতা হয়ে উঠল রাজধানী। এক এক করে সেখানে ভিড় করেন তৃণমূলের…

Read More

ট্রেনের পর এবার বাতিল বিমান! তৃণমূলের ‘দিল্লি চলো’ অভিযানে বাধা দেওয়ার অভিযোগ
ট্রেনের পর এবার বাতিল বিমান! তৃণমূলের ‘দিল্লি চলো’ অভিযানে বাধা দেওয়ার অভিযোগ

আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষ, কলকাতা: ‘দিল্লি চলো’ অভিযান নিয়ে চূড়ান্ত তৎপরতা তৃণমূলের অন্দরে (TMC)। কিন্তু গোড়াতেই তাতে বাধাপ্রাপ্ত হতে হল তাদের। কারণ বিশেষ ট্রেনের পর এবার বিমানও বাতিলের অভিযোগও সামনে এল।  যে কারণে বকেয়া টাকার দাবিতে ‘দিল্লি চলো’ অভিযানে ফের মোদি সরকারের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলল তৃণমূল। (TMC Delhi Chalo) তৃণমূলের দাবি, রবিবার সন্ধে ৬টা বেজে ৪৫ মিনিটে ভিস্তারার ইউকে ৭৩৮ বিমানে যাওয়ার কথা উত্তর ২৪ পরগনার প্রায় ১২০ জন তৃণমূল নেতা-কর্মীর। কিন্তু আচমকা, সেই…

Read More

জন্মদিনে বিশ্বকর্মা প্রকল্প মোদির, কেন অনুপস্থিত তৃণমূল সরকার, প্রশ্ন কেন্দ্রের
জন্মদিনে বিশ্বকর্মা প্রকল্প মোদির, কেন অনুপস্থিত তৃণমূল সরকার, প্রশ্ন কেন্দ্রের

কলকাতা: নিজের জন্মদিনে ‘বিশ্বকর্মা প্রকল্পে’র (Vishwakarma Yojana) সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  (Narendra Modi)। এর আওতায় দরিদ্র মানুষের দারুশিল্পী, মৃৎশিল্পী, লৌহশিল্পী, স্বর্ণকারদের প্রশিক্ষণ, ভাতা দেওয়ার পাশাপাশি ব্যবসায় অর্থসাহায্য়ের ঘোষণা করা হয়েছে। সেই নিয়ে রাজনৈতিক তরজার মধ্যেই এবার বাংলার তীব্র সমালোচনা করলেন কেন্দ্রী মন্ত্রী আরকে সিংহ। বাংলার তরফে মোদির ওই অনুষ্ঠানে কেউ কেন হাজির ছিলেন না, প্রশ্ন তুললেন তিনি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। (TMC) রবিবার এই ‘বিশ্বকর্মা প্রকল্পে’র সূচনা অনুষ্ঠানের আয়োজন হয়েছিল কলকাতাতেও। সেখানে রাজ্যের তরফে কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন…

Read More

বাংলার পড়ুয়াদের সাহায্য করবে মাদ্রিদের বিশ্ববিদ্যালয়! বৈঠকেই মিলল সমাধান
বাংলার পড়ুয়াদের সাহায্য করবে মাদ্রিদের বিশ্ববিদ্যালয়! বৈঠকেই মিলল সমাধান

মাদ্রিদ: শিক্ষার আদান-প্রদান নিয়ে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় এর সফরে চতুর্থ দিনে মাদ্রিদের IE বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্য সচিব, শিল্প সচিব। বাংলায় পড়ুয়াদের চাকরি ক্ষেত্রে উপযুক্ত করে তোলার জন্য বিশেষ প্রশিক্ষণ সহ একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে। পাশাপাশি মনে করা হচ্ছে IE বিশ্ববিদ্যালয় সঙ্গে বাংলার পড়ুয়াদের পারস্পরিক আদান-প্রদানের ক্ষেত্রেও রাস্তা খুলল। মাদ্রিদের এই বিশ্ববিদ্যালয় মূলত বাণিজ্যিক শিক্ষার জন্য বিখ্যাত। এদিন রাজ্যের মুখ্য সচিব, শিল্প সচিব সেখানকার বিশ্ববাজার বা গ্লোবাল মার্কেট বিভাগের বিশেষজ্ঞ ইরাজ…

Read More

‘ছাত্রও জুটবে না, বাদাম বেচতে হবে’, সৌগতকে কটাক্ষ মদনের, অভিষেকের নারদ-মন্তব্যে টানাপোড়েন দলেই
‘ছাত্রও জুটবে না, বাদাম বেচতে হবে’, সৌগতকে কটাক্ষ মদনের, অভিষেকের নারদ-মন্তব্যে টানাপোড়েন দলেই

কলকাতা: নারদকাণ্ড নিয়ে কেন্দ্রীয় সংস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল (TMC) সাংসদের বার্তা ছিল, তাঁকে এবং দলের সকলকে গ্রেফতার করা হোক, কিন্তু শুরুটা হোক শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) দিয়ে, টিভিতে টাকা নিতে দেখা গিয়েছিল যাঁকে। অভিষেকের সেই মন্তব্য নিয়েই এবার টানাপোড়েন শুরু হল তৃণমূলে। অভিষেকের কথাতই সব হবে না বলে বিতর্ক উস্কে দিয়েছিলেন দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় (Saugata Roy)। এবার সৌগতকে একহাত নিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। শনিবার সংবাদমাধ্যমে সৌগতর উদ্দেশে কটাক্ষ…

Read More