Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বিপদ ঘটতে পারে ট্রাম্পের? আমেরিকার প্রেসিডেন্ট বললেন, ‘কিছু হলে পৃথিবী থেকে মুছে যাবে ইরান’
বিপদ ঘটতে পারে ট্রাম্পের? আমেরিকার প্রেসিডেন্ট বললেন, ‘কিছু হলে পৃথিবী থেকে মুছে যাবে ইরান’

নয়াদিল্লি: সরকার বিরোধী আন্দোলনে তপ্ত ইরানে হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলে আগেই। এবার পৃথিবীর বুক থেকে ইরানকে মুছে দেওয়ার হুঁশিয়ারি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর কিছু হলে ইরানের অস্তিত্বই মুছে যাবে বলে মন্তব্য করলেন তিনি। (Donald Trump on Iran) আমেরিকা এবং ইরানের মধ্যে হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি নিয়ে প্রশ্ন করা হয় ট্রাম্পকে। নিজের প্রাণহানির ঝুঁকি নিয়ে কী ভাবছেন জানতে চাওয়া হয়। জবাবে ট্রাম্প বলেন, “ওদের এমন কিছু করা উচিত নয়। তবু কবর রাখছি আমি। আমি কড়া নির্দেশ দিয়ে রেখেছি। গোটা দেশটি…

Read More

ফের চড়া শুল্কের ঘোষণা ট্রাম্পের, বিপদ বাড়ল ভারতেরও, ইরানের সঙ্গে ব্যবসা যাবে না আর?
ফের চড়া শুল্কের ঘোষণা ট্রাম্পের, বিপদ বাড়ল ভারতেরও, ইরানের সঙ্গে ব্যবসা যাবে না আর?

নয়াদিল্লি: সংঘাতের আবহেই নতুন বাণিজ্যশুল্কের ঘোষণা করল আমেরিকা। ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলির উপর নতুন করে ২৫ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মুহূর্ত থেকেই ওই হারে শুল্ক কার্যকর হল বলে জানিয়েছেন তিনি। সরকার বিরোধী আন্দোলনে যখন তপ্ত ইরান, সেই আবহে তেহরানের উপর চাপ সৃষ্টি করতেই নতুন হারে শুল্কের ঘোষণা করা হল বলে মনে করছে আন্তর্জাতিক মহল। তবে এতে ভারতও ক্ষতিগ্রস্ত হতে পারে। (US New Tariffs) সোশ্যাল মিডিয়ায় নতুন হারে শুল্ক কার্যকরের ঘোষণা করেছেন…

Read More

বহির্শত্রুর মদতেই দাঙ্গা, অভিযোগ তুলল ইরান, সরাসরি আমেরিকার ঘাঁটিতে আঘাত হানার হুঁশিয়ারি তেহরান
বহির্শত্রুর মদতেই দাঙ্গা, অভিযোগ তুলল ইরান, সরাসরি আমেরিকার ঘাঁটিতে আঘাত হানার হুঁশিয়ারি তেহরান

নয়াদিল্লি: সরকার বিরোধী আন্দোলনে উত্তাল গোটা দেশ। সেই আবহে এবার আমেরিকার উদ্দেশে কড়া মন্তব্য ইরানের। দেশে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, তার জন্য সরাসরি আমেরিকা এবং ইজ়রায়েলকে দায়ী করল তারা। শুধু তাই নয়, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুঁশিয়ারি দিয়েছে, তার পাল্টা জবাবও দিয়েছে ইরান। প্রয়োজনে আমেরিকাকে আঘাত করতে পিছপা হবে না বলে জানিয়েছে তারা। (Iran Unrest Updates) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিক্ষোভকারীদের সরাসরি ‘সন্ত্রাসবাদী’ বলে উল্লেখ করেছেন। তাঁর অভিযোগ, বিক্ষোভের নামে দেশে যে অস্থিরতা তৈরি করা হয়েছে, তার…

Read More

ভেনিজুয়েলার পর নজর কিউবায়? তেল-টাকা বন্ধের হুঁশিয়ারি ট্রাম্পের, ভেবে রেখেছেন ভবিষ্যৎও!
ভেনিজুয়েলার পর নজর কিউবায়? তেল-টাকা বন্ধের হুঁশিয়ারি ট্রাম্পের, ভেবে রেখেছেন ভবিষ্যৎও!

নয়াদিল্লি: ভেনিজুয়েলায় সামরিক পদক্ষেপের পর থেকেই ইঙ্গিত দিয়ে আসছিলেন। এবার কিউবাকে একেবারে হুঁশিয়ারি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবিলম্বে বাণিজ্যচুক্তিতে সম্মত না হলে, তাদের তেল-টাকা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন যেমন, তেমনই জানিয়ে দিলেন, এখনই বাণিজ্যচুক্তি করে নেওয়া উচিত কিউবার। নইলে বড্ড দেরি হয়ে যেতে পারে। শুধু তাই নয়, আমেরিকাকে যদি সামরিক পদক্ষেপ করতেই হয়, সেক্ষেত্রে কিউবার সম্ভাব্য ভাবী প্রেসিডেন্ট কে হবেন, তাঁর নামও ভেবে রেখেছেন ট্রাম্প। (Donald Trump Warns Cuba) সোশ্যাল মিডিয়ায় কিউবাকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি…

Read More

রিপোর্ট- ট্রাম্প গ্রিনল্যান্ডে হামলার পরিকল্পনা করছেন: বিশেষ কমান্ডোকে দায়িত্ব দেওয়া হয়েছে; জেনারেল বললেন- রাষ্ট্রপতির জেদ ৫ বছরের শিশুর মতো।
রিপোর্ট- ট্রাম্প গ্রিনল্যান্ডে হামলার পরিকল্পনা করছেন: বিশেষ কমান্ডোকে দায়িত্ব দেওয়া হয়েছে; জেনারেল বললেন- রাষ্ট্রপতির জেদ ৫ বছরের শিশুর মতো।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন। ডেইলি মেইল ​​জানায়, জয়েন্ট স্পেশাল অপারেশন কমান্ডের (জেএসওসি) কাছে এই দায়িত্ব হস্তান্তর করেছেন ট্রাম্প। তবে সামরিক কর্মকর্তারা এই ধারণার সাথে একমত হবেন বলে মনে হয় না। তারা এটাকে আইনগতভাবে ভুল বলে মনে করেন। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের আগ্রহ দেশীয় রাজনীতির সঙ্গেও জড়িত থাকতে পারে। এই বছরের শেষের দিকে মধ্যবর্তী নির্বাচন আসছে এবং রিপাবলিকানরা পার্লামেন্টের নিয়ন্ত্রণ হারানোর ভয় পাচ্ছে। তাই বড় কোনো পদক্ষেপ নিয়ে অর্থনীতির সমস্যা থেকে জনগণের দৃষ্টি সরিয়ে…

Read More

ভেনিজুয়েলার তেল নিয়ন্ত্রণ করবে আমেরিকাই, ভারত চাইলে কিনতে পারে, কিন্তু…
ভেনিজুয়েলার তেল নিয়ন্ত্রণ করবে আমেরিকাই, ভারত চাইলে কিনতে পারে, কিন্তু…

  নয়াদিল্লি: ভারতকে নিয়ে লাগাতার মন্তব্য করে চলেছেন। ভেনিজুয়েলা প্রসঙ্গেও এবার ভারতের নাম উঠে এল আমেরিকার মুখে। তারা জানাল, ভেনিজুয়েলার তেল ভারতকে দিতে আপত্তি নেই আমেরিকার। কিন্তু আমেরিকার ঠিক করে দেওয়া বিধিনিয়ম মেনেই ভারতকে তেল কিনতে হবে। এর ফলে বাণিজ্যক্ষেত্রে আমেরিকার নিষেধাজ্ঞা আংশিক ভাবে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। (US on India) হোয়াইট হাউসের তরফে এই মর্মে বিবৃতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা IANS. আমেরিকা কি ভারতকে ভেনিজুয়েলার তেল কিনতে অনুমতি দেবে? জানতে চাওয়া হয়েছিল। এতে হ্যাঁ…

Read More

দু’সপ্তাহ ধরে বাঘবন্দি খেলা, ফাঁকি দেওয়ার চেষ্টা করেও হল না লাভ, আটলান্টিকে ‘রুশ জাহাজ’ বাজেয়াপ
দু’সপ্তাহ ধরে বাঘবন্দি খেলা, ফাঁকি দেওয়ার চেষ্টা করেও হল না লাভ, আটলান্টিকে ‘রুশ জাহাজ’ বাজেয়াপ

নয়াদিল্লি: উত্তর আটলান্টিক মহাসাগরে রুদ্ধশ্বাস অভিযান। রাশিয়ার পতাকা লাগানো তেলের ট্যাঙ্কার তাড়া করে, সেটিকে বাজেয়াপ্ত করল আমেরিকা।গত দু’সপ্তাহ ধরেই জাহাজটিকে অনুসরণ করছিল আমেরিকা। কিন্তু বার বার হাত ফস্কে বেরিয়ে যাচ্ছিল। আমেরিকার নজর এড়াতে যদিও চেষ্টায় কোনও খামতি রাখেনি জাহাজটি। নাম পরিবর্তন, পতাকা পরিবর্তন, সব চেষ্টাই হয়। কিন্তু বুধবার শেষ পর্যন্ত জাহাজটি বাজেয়াপ্ত করে আমেরিকা। (US-Russia Conflict) বুধবার আটলান্টিক মহাসাগরের উত্তরে, উত্তর সাগরে ‘মারিনেরা’ (Marinera) নামের জাহাজটিকে বাজেয়াপ্ত করে আমেরিকা। তাড়া করে গিয়ে সেটির দখল নেয় তারা। জানা গিয়েছে, ভেনিজুয়েলা…

Read More

গ্রিনল্যান্ড কিনে নিতেও রাজি ট্রাম্প, বরফে ঢাকা একটুকরো ভূখণ্ড, তার জন্য কেন এত উতলা আমেরিকা?
গ্রিনল্যান্ড কিনে নিতেও রাজি ট্রাম্প, বরফে ঢাকা একটুকরো ভূখণ্ড, তার জন্য কেন এত উতলা আমেরিকা?

নয়াদিল্লি: আমেরিকার মসনদে দ্বিতীয় বার প্রত্যাবর্তনের পর থেকেই গ্রিনল্যান্ড ‘দখলে’ হুঁশিয়ারি দিয়ে আসছিলেন। ভেনিজুয়েলা আক্রমণের পর, এবার কি সেই লক্ষ্যপূরণের পথে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? হোয়াইট হাউসের মন্তব্যে অন্তত তেমনই ইঙ্গিত মিলছে। তারা জানিয়েছে, গ্রিনল্যান্ডের দখল পেতে সবদিক পর্যালোচনা করে দেখছেন ট্রাম্প। সামরিক পদক্ষেপ নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনই টাকা দিয়ে কিনে নেওয়া যায় কি না, সেই নিয়েও কথা হচ্ছে। (Donald Trump) গ্রিনল্যান্ডের দখল পেতে কী পরিকল্পনা ট্রাম্পের? হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট এবং তাঁর টিমের লোকজন একাধিক উপায় নিয়ে…

Read More

ট্রাম্পের ‘যুদ্ধনীতি’র বিরুদ্ধে সরব জ়োহরান, ভেনিজুয়েলা নিয়ে দেশের অন্দরেই চাপে ট্রাম্প
ট্রাম্পের ‘যুদ্ধনীতি’র বিরুদ্ধে সরব জ়োহরান, ভেনিজুয়েলা নিয়ে দেশের অন্দরেই চাপে ট্রাম্প

নয়াদিল্লি: রাতারাতি ভেনিজুয়েলায় দখলদারি কায়েম করেছে আমেরিকা। দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ফার্স্টলেডি সিলিয়া ফ্লোরেসকে বন্দি করে আমেরিকা নিয়ে যাওয়া হয়েছে। সেই নিয়ে দেশের অন্দরেই তীব্র সমালোচনার মুখে পড়ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জায়গায় জায়গায় ইতিমধ্য়েই প্রতিবাদ, বিক্ষোভ শুরু হয়েছে। সেই আবহেই ট্রাম্পের সমালোচনায় মুখ খুললেন নিউ ইয়র্কের নবনিযুক্ত মেয়র, ভারতীয় বংশোদ্ভুত জ়োহরান মামদানি। ভেনিজুয়েলায় যে পদক্ষেপ করেছে আমেরিকা, গোড়াতেই তার নিন্দা করেছেন মামদানি। নিজের আপত্তির কথা ট্রাম্পকে জানিয়েছেন বলেও দাবি তাঁর। কোনও রকম রাখঢাক না করেই ভেনিজুয়েলায় আমেরিকার…

Read More

উজাড় করে দিয়েছে প্রকৃতি, তেল-সোনা-গ্যাস-খনিজ, বাদ নেই কিছু, তাও ভেনিজুয়েলার এই অবস্থা কেন?
উজাড় করে দিয়েছে প্রকৃতি, তেল-সোনা-গ্যাস-খনিজ, বাদ নেই কিছু, তাও ভেনিজুয়েলার এই অবস্থা কেন?

নয়াদিল্লি: জোঁকের মতো যখন চারিদিক থেকে ছেঁকে ধরছে পশ্চিমি শক্তিগুলি, সেই সময় গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছিলেন সৌদি আরবের প্রাক্তন তৈলমন্ত্রী আহমেদ জ়াকি ইয়েমনি। খানিকটা স্বগতোক্তির মতোই, হতাশা মেশানো সুরে তাঁকে বলতে শোনা গিয়েছিল ‘আরবের একটাই অপরাধ, তাদের কাছে তেল রয়েছে’। ২০২৬ সালে দাঁড়িয়ে তাঁর সেই উক্তি এখন কানে বাজছে ভেনিজুয়েলারও। সৌদির মতো বাণিজ্যিকীকরণ না ঘটলেও, দেশে মজুত তৈলভাণ্ডার এবং খনিজ সম্পদ এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদেরও। কিন্তু বর্তমানে সৌদি ও ভেনিজুয়েলার অবস্থায় আকাশপাতাল ফারাক। শনিবার সেখানে হামলা চালায়…

Read More