নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
কলকাতা: ভারতীয় রেল সারা দেশে ১ হাজার ২৬৫ জন স্টেশন মাস্টার নিয়োগ করতে চলেছে। গত ২৭ অক্টোবর ২০২৬ থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। এই প্রক্রিয়া শেষ হবে আগামী ২৫ নভেম্বর ২০২৬ তারিখে। যোগ্য প্রার্থীরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট https://www.rrbapply.gov.in -এর মাধ্যমে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ঘোষণা করেছিল ২০২৬ সাল থেকে স্টেশন মাস্টারের নিয়োগের বিজ্ঞপ্তি আলাদা ভাবে প্রকাশিত হবে। জানা গিয়েছে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মুম্বইতে (RRB Mumbai) সর্বাধিক ১৭৭ জনকে নিয়োগ করবে। এরপরই রয়েছে রেলওয়ে…









