‘পরের বিশ্বকাপে আবার চেষ্টা করবেন’! গণিতজ্ঞের ভবিষ্যদ্বাণী ভুল হতেই নেইমার ধুয়ে দিলেন
নেইমার আর রেয়াত করলেন না জার্মানির অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্টকে। যিনি এই ভবিষ্যদ্বাণীই করেছিলেন যে, জাপানের কাছে হেরেই ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হবে। আর এবার ব্রাজিলের পোস্টারবয় মোক্ষম ট্রোল করলেন ক্লেমেন্টকে। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল চলে গিয়েছে বিশ্বকাপের শেষ ষোলোয়। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে কার্লো আনচেলোত্তির দল হাজিমে মোরিয়াসুর জাপানকে ২-১ হারিয়েছে। তবে এই বিশ্বকাপ শুরুর আগেই জার্মানির অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট বিরাট ভবিষ্যদ্বাণী করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে, এবার বিশ্বকাপে রাউন্ড অফ থার্টিটুতে ব্রাজিল-জাপানের দেখা হবে। এবং জাপানের…

)





