বুড়ো হাড়ে ভেল্কি…আমেরিকায় নীল ঝড়, ডেমোক্র্যাটদের জয়ে ‘X ফ্যাক্টর’ বারাক ওবামা
ওয়াশিংটন: আমেরিকার মসনদ থেকে বিদায় নিয়েছেন একদশক আগে। সক্রিয় রাজনীতিতে আর দেখাও যায় না সেভাবে। কিন্তু এবারের মিডটার্মের নির্বাচনে একেবারে জামার গিয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থীদের হয়ে। আবারও আগের ভঙ্গিতে তাঁকে পেয়েছিলেন সকলে। আমেরিকায় মিডটার্ম নির্বাচন বারাক ওবামার সেই খাটনির সুফলও ডেমোক্র্য়াটরা বেশ খানিকটা পেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। (Barack Obama) মিডটার্ম নির্বাচনের ঠিক আগে আগে এবারে ডেমোক্র্যাটদের হয়ে প্রচারে নামেন ওবামা। ওহায়ো, মিশিগান, জর্জিয়ায় ঘুরে ঘুরে প্রচার করেন তিনি। নির্বাচনী খরচ তুলতেও সক্রিয় ভূমিকায় দেখা যায় তাঁকে।…










