Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
আজান ও নমাজের সময় গান-বাজনা নয়, দুর্গাপুজো নিয়ে নির্দেশিকা বাংলাদেশ সরকারের
আজান ও নমাজের সময় গান-বাজনা নয়, দুর্গাপুজো নিয়ে নির্দেশিকা বাংলাদেশ সরকারের

ঢাকা: দুর্গাপুজো নিয়ে এবার নির্দেশিকা জারি করল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। দেশের হিন্দু ধর্মাবলম্বী নাগরিকদের উদ্দেশে ওই নির্দেশিকা জারি করেছে নোবেলজয়ী মুহম্মদ ইউনূসের সরকার, যাতে বলা হয়েছে, দুর্গাপুজো চলাকালীন মসজিদে যখন আজান চলবে এবং নমাজপাঠ হবে, সেই সময় যেন ঢাক-কাঁসর, গান-বাজনা বন্ধ থাকে। (Bangladesh Durga Puja) পুজো কমিটিগুলি এই নির্দেশ মানতে রাজি হয়েছে বলেও জানা গিয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের উপদেষ্টা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরী এই ঘোষণা করেন মঙ্গলবার। তিনি জানান, আজান এবং নমাজের সময় পুজো কমিটিগুলিকে সাউন্ড সিস্টেম,…

Read More

কমেছে সঞ্চিত বিদেশি মুদ্রা, মুদ্রাস্ফীতি চরমে, বাংলাদেশের উপর ঝুলছে অর্থনৈতিক সঙ্কটের খাঁড়া
কমেছে সঞ্চিত বিদেশি মুদ্রা, মুদ্রাস্ফীতি চরমে, বাংলাদেশের উপর ঝুলছে অর্থনৈতিক সঙ্কটের খাঁড়া

ঢাকা: অন্তর্বর্তী সরকার গঠিত হলেও, পড়শি রাজ্য বাংলাদেশের পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। ক্ষোভের আঁচ যেমন রয়েছে, তেমনই রাজনৈতিক অস্থিরতাও টের পাওয়া যাচ্ছে। সেই আবহেই বাংলাদেশের অর্থনীতি নিয়ে অশনি সঙ্কেত এল। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিসটিক্সের পরিসংখ্যান বলছে, জুলাই মাসে বাংলাদেশে মুদ্রাস্ফীতি গত ১২ বছরে সর্বাধিক ছিল, ১১.৬৬ শতাংশ। বিশেষ করে খাদ্যপণ্যের উপর মুদ্রাস্ফীতি বেড়ে ১৪ শতাংশে পৌঁছেছে, যা গত ১৩ বছরে সর্বাধিক। (Bangladesh Economic Crisis) অর্থনৈতির বিশেষজ্ঞরা বলছেন, গণ আন্দোলনের জেরে বাংলাদেশে পণ্য সরবরাহে বিঘ্ন ঘটেছে। দেশের ব্যবসায়িক ক্ষেত্রেও…

Read More

ইউনূসের সরকার অসাংবিধানিক, আওয়ামি লিগ-কে নেতৃত্ব দিতে প্রস্তুত তিনি, জানালেন হাসিনা-পুত্র
ইউনূসের সরকার অসাংবিধানিক, আওয়ামি লিগ-কে নেতৃত্ব দিতে প্রস্তুত তিনি, জানালেন হাসিনা-পুত্র

ঢাকা: আমেরিকায় থাকার দরুণ দেশের রাজনীতিতে সেভাবে সক্রিয় ছিলেন না এতদিন। কিন্তু এবার বাংলাদেশে ফিরতে পারেন সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। শুধু দেশে ফেরাই নয়, আগামী দিনে আওয়ামি লিগ-কে নেতৃত্বও দিতে পারেন তিনি। সংবাদমাধ্যমে নিজেই সেকথা জানালেন হাসিনা-পুত্র। (Sajeeb Wazed Joy) সজীবন জানিয়েছেন, নির্বাসনে দীর্ঘদিন থাকতে নারাজ হাসিনা। তিনিও বাংলাদেশে ফিরতে চাইছেন। সজীবের দাবি, গত দু’দফায় প্রধানমন্ত্রী থাকার পরই অবসর নিতে চেয়েছিলেন হাসিনা। তাহলে এবার কি হাসিনা অবসর নেবেন রাজনীতি থেকে? সেই সম্ভাবনা খারিজ করে…

Read More

অন্তর্বর্তী সরকারে শামিল দুই ছাত্রনেতাও, বাংলাদেশের প্রধান হিসেবে শপথ নিলেন নোবেলজয়ী ইউনূস
অন্তর্বর্তী সরকারে শামিল দুই ছাত্রনেতাও, বাংলাদেশের প্রধান হিসেবে শপথ নিলেন নোবেলজয়ী ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন নোবেলজয়ী মুহম্মদ ইউনূস। দীর্ঘ অস্থিরতার পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরেই প্যারিস থেকে ঢাকায় ফেরেন ইউনূস, রাতেই শপথবাক্য পাঠ করলেন। ইউনূস জানিয়েছেন, বাংলাদেশে এবার এমন সরকার গঠিত হবে, যারা মানুষকে রক্ষা করবে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কত বছর হবে, সেই নিয়ে ধন্দ রয়েছে। (Muhammad Yunus Oath Ceremony) সোমবার সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন। তার পরেও যদিও অশান্তি থামেনি। আজও হিংসা, অশান্তির খবর…

Read More