সুযোগ পেয়েই নজর কাড়লেন, আইপিএল খেলে কত টাকা আয় হয় সচিন-পুত্র অর্জুনের?
লখনউ: তাঁর বাবা ক্রিকেট মাঠের কিংবদন্তি। স্বাভাবিকভাবেই অর্জুন তেন্ডুলকরকে নিয়ে সবসময়ই চর্চা চলে। তাঁর পারফরম্যান্স কাটাছেঁড়া হয়। এবারের আইপিএলে অর্জুন খেলছেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে। যদিও পুরো মরশুম বেঞ্চে বসে ছিলেন। অবশেষে লখনউ সুপার জায়ান্টস শনিবার শেষ লিগ ম্যাচে তাঁকে প্লেয়িং ইলেভেনে সুযোগ দেয়। LSG-এর হয়ে তাঁর অভিষেক ম্যাচে অর্জুন ৫ বল খেলে পাঁচ রান করেন। বল হাতে অবশ্য নজর কেড়েছেন। ৪ ওভারে ৩৬ রান দিয়ে নিয়েছেন এক উইকেট। প্রভসিমরন সিংহকে (৩৯ বলে ৬৯ রান) ফেরান তিনি। যদিও…




)


