চোখে জল, সেঞ্চুরির পর মাঠ থেকেই স্ত্রী রীতিকাকে বার্তা রোহিতের, কী করলেন?
লন্ডন: তাঁকে ছেঁটে ফেলা হবে ভারতীয় দল(Indian Cricket Team) থেকে, এমনই কানাঘুষো শােনা যাচ্ছিল। আগামী বছর বিশ্বকাপের(ODI World Cup 2027) জন্য ঘোষিত দলে তিনি না কি ফিট নন, এমন তথ্যও উঠে আসছিল। কিন্তু কথায় আছে না ‘পুরনো চাল ভাতে বাড়ে’, ঠিক তেমনটাই যেন হল লর্ডসের মাঠে। যে রোহিত শর্মাকে(Rohit Sharma) নিয়ে এত আলোচনা, তাঁর সাম্প্রতিক ফর্ম নিয়ে প্রশ্ন, সেই রােহিতই লর্ডসের মাঠে সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্য়াচে ভারত হারলেও রোহিতের ব্যাট থেকে বেরিয়ে এল…






