Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
প্রকৃত নিয়ন্ত্রণরেখায় কি এবার স্থায়ী শান্তি ? সীমান্ত-সমস্যার সমাধানে একাধিক সম্মতি ভারত-চিনের
প্রকৃত নিয়ন্ত্রণরেখায় কি এবার স্থায়ী শান্তি ? সীমান্ত-সমস্যার সমাধানে একাধিক সম্মতি ভারত-চিনের

বেজিং : বেজিংয়ে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সেরে নিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বিশেষ প্রতিনিধি প্রক্রিয়া বা স্পেশাল রিপ্রেসেনটেটিভ মেকানিজমের আওতায় হওয়া এই আলোচনায় উঠে এল একাধির বিষয়। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত ও চিনের মধ্যে শান্তি রক্ষা এবং পূর্ব লাদাখে দুই দেশের সামরিক টানাপোড়েনের জেরে চার বছরের বেশি সময় ধরে দুই দেশের মধ্যে বরফশীতল হয়ে যাওয়া সম্পর্ক স্বাভাবিকীকরণের লক্ষ্যে এই বৈঠকে আলোচনা চলে। আলোচনাপর্বে উভয় দেশ সীমান্ত-সমস্যার সমাধানের জন্য ছয় পয়েন্ট ঐক্যমতে পৌঁছায়। এই পয়েন্টগুলির…

Read More

৪ বছরের টানাপোড়েনে কি ইতি ? প্রকৃত নিয়ন্ত্রণরেখায় এই প্রক্রিয়া শেষ করল ভারত-চিন
৪ বছরের টানাপোড়েনে কি ইতি ? প্রকৃত নিয়ন্ত্রণরেখায় এই প্রক্রিয়া শেষ করল ভারত-চিন

নয়াদিল্লি : নজরে ছিল প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর উত্তেজনার আবহ কমানো। সেই লক্ষ্যে চুক্তিও করেছিল দুই দেশ। সেই টহল চুক্তি হওয়ার কয়েক দিনের মাথায় মুখোমুখি অবস্থান থেকে বাহিনী সরিয়ে নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করল ভারত ও চিন। পূর্ব লাদাখের দেমচক ও দেপসাং পয়েন্ট থেকে নিজ নিজ বাহিনী সরিয়ে নিল উভয় দেশ। সেনা সূত্রে এমন খবর প্রকাশিত হয়েছে একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। প্রতিবেদন অনুযায়ী, উভয় দেশ ২০২০ সালের এপ্রিল মাসের আগে যে যে জায়গায় নিজেদের বাহিনী ছিল সেই অবস্থানে তা সরিয়ে নিয়ে…

Read More

নিয়ন্ত্রণ রেখায় দাঁড় করিয়ে চিনা জওয়ানদের দিয়ে ‘জয় শ্রীরাম’ বলাল ভারতীয় সেনা !
নিয়ন্ত্রণ রেখায় দাঁড় করিয়ে চিনা জওয়ানদের দিয়ে ‘জয় শ্রীরাম’ বলাল ভারতীয় সেনা !

নয়াদিল্লি: ‘গালওয়ানের’ স্মৃতি টাটকা। এখনও ভিজে আছে চোখ। তথ্য বলছে, ২০২০ পরেও , নিয়ন্ত্রণ রেখায় চিনা সেনাদের সঙ্গে ভারতীয় সেনার সংঘাতের খবর এসেছে। তবে কি চব্বিশের লোকসভা ভোটের আগে বদলাল পট ?  ভাইরাল হয়ে যাওয়া একটি ভিডিও অন্য কথাই বলছে। রামমন্দির উদ্বোধনকে ঘিরে সীমান্তে ( Line Of Actual Control) চিনা জওয়ানদের দিয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলালেন ভারতীয় সেনা বাহিনী! ভিডিও-তে দেখা যাচ্ছে, দু দেশের জওয়ানের মধ্যে একটি বৈঠক হয়েছে। দূরে ধূধূ পাহাড়। তারই মাঝে টেবিল-চেয়ার। সাদা প্লেটে রয়েছে স্ন্যাক্স।…

Read More

সীমান্তে চোখ রাঙানি ড্রাগনের, লাদাখে ২১৮ কোটির বিমানঘাঁটি গড়ছে ভারত, ঘোষণা G20-র সমাপ্তিতে
সীমান্তে চোখ রাঙানি ড্রাগনের, লাদাখে ২১৮ কোটির বিমানঘাঁটি গড়ছে ভারত, ঘোষণা G20-র সমাপ্তিতে

নয়াদিল্লি: সীমান্ত সংঘাত ঘিরে তলানিতে পৌঁছেছে দ্বিপাক্ষিক সম্পর্ক। তার জেরে ভারতে আয়োজিত জি-২০ সম্মেলনে (G-20 Summit) যোগ দেননি চিনের প্রেসিডেন্ট শি চিনপিং। সেই নিয়ে দুই দেশের বোঝাপড়া আরও নষ্ট হবে বলে আশঙ্কা দেখা দিয়েছে। তবে জি-২০ সম্মেলনের সমাপ্তিপর্বে চিনকে কার্যতই চ্যালেঞ্জ ছুড়ে দিল ভারত। রবিবার সম্মেলনের সমাপ্তি ঘোষণার ঠিক আগে ভারতের তরফে লাদাখে বিমানঘাঁটি (Ladakh Airfield) তৈরির ঘোষণা হল সরকারি ভাবে। (India-China Conflict) কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ বর্ডার রোডস অর্গানাইজেশনকে এই বিমানঘাঁটি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্ব লাদাখের…

Read More