আরসিবিকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর, আইপিএলের মাঝেই আচমকা ভারত ছেড়ে ইংল্যান্ডে!
বেঙ্গালুরু: তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB) আইপিএল (IPL 2026) চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর । কলকাতা নাইট রাইডার্স তাঁকে ছেড়ে দিয়েছিল বলে কম বিতর্কও হয়নি । কিন্তু এবারের আইপিএলে আরসিবির শেষ তিন ম্যাচে দেখা যায়নি ফিল সল্টকে । কী হয়েছে তাঁর? ফিল সল্টের আঙুলে চোট লেগেছে । সেই চোটের কারণেই তিনি মাঠের বাইরে । এবার আইপিএলের মাঝেই ভারত ছাড়লেন সল্ট । তিনি ইংল্যান্ডে উড়ে গিয়েছেন! কিন্তু কেন? জানা গিয়েছে, আঙুলের স্ক্যান করানোর জন্য ইংল্যান্ডে উড়ে গিয়েছেন তিনি । যার অর্থ, জেকব…





