Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্বে ইলন মাস্ক, জল্পনা সত্যি করে হল ঘোষণা
আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্বে ইলন মাস্ক, জল্পনা সত্যি করে হল ঘোষণা

ওয়াশিংটন: আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের জয়ের কারিগর হিসেবে নাম উঠে আসছিল তাঁর। জল্পনা সত্যি করে এবা আমেরিকার সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে চলেছেন ধনকুবের ইলন মাস্ক। নিজের সরকারের ‘Department of Government Efficiency’-র প্রধান হিসেবে মাস্কের নামে সিলমোহর দিলেন ট্রাম্প। নির্বাচনী প্রচারের সময়ই এমন ইঙ্গিত দিয়ে রেখেছিলেন ট্রাম্প। ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামস্বামীর সঙ্গে যৌথ ভাবে ওই বিভাগের দায়িত্ব সামলাবেন মাস্ক। (Elon Musk) নিজের সরকারে মাস্কের নিযুক্তি নিয়ে বিবৃতি প্রকাশ করেছেন ট্রাম্প। তাঁর বক্তব্য, ‘আমেরিকার দুই অসাধারণ ব্যক্তিত্ব একসঙ্গে আমার সরকারে কাজ…

Read More

পুরুষদের ‘না’ বলার সিদ্ধান্ত, আমেরিকায় ডানা মেলছে 4B আন্দোলন, ট্রাম্পের জয়ের পর এককাট্টা মেয়েরা
পুরুষদের ‘না’ বলার সিদ্ধান্ত, আমেরিকায় ডানা মেলছে 4B আন্দোলন, ট্রাম্পের জয়ের পর এককাট্টা মেয়েরা

নয়াদিল্লি: সমস্ত সমীক্ষাকে ভুল প্রমাণ করে আমেরিকায় ফের জয়ী ডোনাল্ড ট্রাম্প। দেশের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন তিনি। আমেরিকার নির্বাচনে ‘সুইং স্টেট‘ হিসেবে পরিচিত সাতটি অঙ্গরাজ্যেউ জয়ী হয়েছেন ট্রাম্প। বিপুল ভোটে পরাজিত করেছেন কমলা হ্যারিস। সেই নিয়ে ট্রাম্প সমর্থকরা উচ্ছ্বসিত হলেও, দেশের মহিলাদের একাংশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। শারীরিক সম্পর্ক, প্রেম, বিয়ে, সন্তান সবেতে ‘না’ বলার সিদ্ধান্ত নিলেন তাঁরা। (US 4B Movement) প্রথম এমন আন্দোলনের জন্ম হয় দক্ষিণ কোরিয়ায়। সেদেশের ভাষায় কোনও কিছুতে ‘না’ বলতে হলে, সংক্ষেপে ‘B’…

Read More

‘দ্বিতীয় ইনিংস’ শুরুর পথে ট্রাম্প, ভারতের লাভ না ক্ষতি ?
‘দ্বিতীয় ইনিংস’ শুরুর পথে ট্রাম্প, ভারতের লাভ না ক্ষতি ?

নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব সর্বজনবিদিত। স্বাভাবিকভাবেই মার্কিন মসনদে ট্রাম্পের কামব্যাকে একরাশ আশা জাগতে পারে ভারতবাসীর মনে। কিন্তু, আদৌ কি ভারতের কিছু লাভ আছে ? এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে, ট্রাম্পের দ্বিতীয় ইনিংসের দিকে তীক্ষ্ণ নজর রাখবে ভারত। কারণ, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর নীতি নির্ধারণ করবে আগামী দিনে ভারত-আমেরিকার সম্পর্ক কোন পথে এগোবে। বিশেষ করে- H-1B ভিসা নিয়ে আইন, বাণিজ্য ও স্টক মার্কেটের মতো বিষয়গুলি। তবে অনেকেই আশাপ্রকাশ করছেন, আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প দ্বিতীয়…

Read More

আহত হয়েও ফের উঠে দাঁড়ান, ট্রাম্পের জয়গাথা লেখা হয়ে গিয়েছিল তখনই
আহত হয়েও ফের উঠে দাঁড়ান, ট্রাম্পের জয়গাথা লেখা হয়ে গিয়েছিল তখনই

ওয়াশিংটন: মহাশক্তিধর আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে প্রথম দফার শেষটা ভাল হয়নি। তাই পরিবার-পরিজনকে নিয়ে কার্যত নিভৃতবাসে চলে গিয়েছিলেন। বিতর্ক যদিও পিছু ছাড়েনি তাঁর। আর্থিক তছরুপ থেকে ব্যক্তিগত কেলেঙ্কারি, গত চার বছরে খবরের শিরোনামে বার বার উঠে এসেছে তাঁর নাম। এই মুহূর্তেও পৃথিবীর সর্বত্র খবরের শিরোনামে ডোনাল্ড ট্রাম্প। তবে বিতর্ক বা কেলেঙ্কারির জেরে নয়, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে প্রত্যাবর্তনের দরুণ। কিন্তু চার বছর পর আমেরিকার মসনদে আবারও ডোনাল্ড ট্রাম্পই যে ফিরছেন, তা নির্ধারিত হয়ে গিয়েছিল কয়েক মাস আগেই। (Donald Trump) মাত্র একদফা…

Read More

দোরগোড়া থেকে ফিরে আসতে হল, ট্রাম্পের সঙ্গে কেন পেরে উঠলেন না কমলা?
দোরগোড়া থেকে ফিরে আসতে হল,  ট্রাম্পের সঙ্গে কেন পেরে উঠলেন না কমলা?

ওয়াশিংটন: অনেকটা দেরিতেই মাঠে নেমেছিলেন। ভাল সাড়াও পেয়েছিলেন সব মহল থেকে। কিন্তু শেষ পর্যন্ত প্রত্যাশা ধরে রাখতে পারলেন না আমেরিকার বর্তমান ভাইস প্রেসিডেন্ট তথা এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রার্থী কমলা হ্যারিস। প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হতে পারলেন না তিনি। ফলে আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট, ভারতীয়-আফ্রিকান বংশোদ্ভূত প্রথম প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস রচনা করা হল না তাঁর। (Kamala Harris) এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের তরফে জো বাইডেনকেই প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয় শুরুতে। কিন্তু বাইডেনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ধরা…

Read More

রিপাবলিকানদের দখলে সেনেট, আমেরিকায় দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পথে ট্রাম্প
রিপাবলিকানদের দখলে সেনেট, আমেরিকায় দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পথে ট্রাম্প

ওয়াশিংটন: সব সমীক্ষাকে ভুল প্রমাণ করে দ্বিতীয় বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পথে ডোনাল্ড ট্রাম্প। এখনও পর্যন্ত গণনা সম্পূর্ণ হয়নি যদিও। তবে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের থেকে অনেকটাই পিছিয়ে আমেরিকার বর্তমান ভাইস প্রেসিডেন্ট তথা ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। আর সেই আবহেই আমেরিকার সেনেটের দখল নিল রিপাবলিকানরা। তাদের দখলে চলে গিয়েছে ৫১টি আসন, যা ম্যাজিক সংখ্যা পার করে গিয়েছে। অন্য দিকে ডেমোক্র্যাটরা ৪১টি আসন পেয়েছে এখনও পর্যন্ত। ২০২১ সাল থেকে সেনেটে সংখ্যাগরিষ্ঠতা ছিল না রিপাবলিকানরা। এবার সেই ছবি পাল্টে গেল। দুটি…

Read More

বাইডেনের পরিবর্তে ট্রাম্পকে টেক্কা দেবেন কমলা? একদিনেই রেকর্ড ফান্ড পেলেন ভারতীয় বংশোদ্ভূত
বাইডেনের পরিবর্তে ট্রাম্পকে টেক্কা দেবেন কমলা? একদিনেই রেকর্ড ফান্ড পেলেন ভারতীয় বংশোদ্ভূত

নয়াদিল্লি: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে একের পর এক চমক। জো বাইডেনের সুস্থতা নিয়ে প্রশ্নের মধ্যেই প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা। সেই রেশ কাটতে না কাটতেই আচমকা প্রেসিডেন্ট হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ালেন বাইডেন। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী করার পক্ষে সওয়ালও করলেন। আর তাতেই শোরগোল পড়ে গিয়েছে। ভারতীয় বংশোদ্ভূত কমলা যদি ট্রাম্পকে হারিয়ে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন, সেক্ষেত্রে প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস রচনা করবেন। (Kamala Harris) বাইডেনের ঘোষণার পর থেকেই ডেমোক্র্যাটদের তরফে কমলার পক্ষে সমর্থন টানার…

Read More

কান ফুঁড়ে বেরনোর ঠিক আগের মুহূর্ত, ট্রাম্পের মাথার পিছন দিয়ে ছুটছে গুলি, ধরা পড়ল ক্যামেরায়
কান ফুঁড়ে বেরনোর ঠিক আগের মুহূর্ত, ট্রাম্পের মাথার পিছন দিয়ে ছুটছে গুলি, ধরা পড়ল ক্যামেরায়

ওয়াশিংটন: নির্বাচনী প্রচার চলাকালীনই চলল গুলি পর পর। প্রাণে বেঁচে গেলেও, জখম হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তড়িঘড়ি মাথা হেলানোতেই ট্রাম্প রক্ষা পেয়েছেন বলে মত বিশেষজ্ঞদের। সিক্রেট সার্ভিস অফিসাররা ট্রাম্পকে তড়িঘড়ি ট্রাম্পকে বের করে নিয়ে যান ওই সভা থেকে। এই ঘটনায় সভাস্থলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর সেই আবহেই একটি ছবি সামনে এসেছে, যাতে ট্রাম্পকে বেঁধার আগের মুহূর্তে দুরন্ত গতিতে ধাবমান গুলিটিকে দেখা গিয়েছে।  (Donald Trump Assassination Attempt) পেনসিলভ্যানিয়ার জনসভায় ভাষণ দেওয়ার সময়ই ট্রাম্পের উপর হামলা…

Read More