অব্যহত ‘পাঠান’-এর জয়যাত্রা, প্রয়াত ‘ভ্যাম্পায়ার ডায়েরিজ়’-এর অভিনেত্রী, বিনোদনের সারাদিন
কলকাতা: পাঁচ দিন ব্যাপী দীর্ঘ উইকেন্ড শেষ। কেমন ব্যবসা করল শাহরুখ খানের (Shah Rukh Khan) কামব্যাক ছবি ‘পাঠান’ (Pathaan)। বলাই বাহুল্য প্রথম চার দিনে বক্স অফিসে যে ঝড় তুলেছিল সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand) পরিচালিত এই ছবি, সেই ধারা অব্যাহত রইল পঞ্চম দিনেও। প্রত্যাশা মিটিয়ে রবিবারও দুর্দান্ত আয় করেছে ‘পাঠান’-এর হিন্দি সংস্করণ (Hindi Version)। হলিউড ওয়েব সিরিজ় ‘মেয়ার অফ ইস্টটাউন’ (Mare of Easttown)-এর আদলে এবার করিনা কপূরের (Kareena Kapoor)-এর নতুন ছবি ‘বাকিংহাম মার্ডার্স’- (The Buckingham Murders)। পরিচালনার দায়িত্বে রয়েছেন হংসল…










