বিপাকে কপিল শর্মা, কমেডিয়ানের বিরুদ্ধে আমেরিকায় চুক্তি ভঙ্গের অভিযোগ দায়ের
News oi-Moumita Bhattacharyya ফের বিতর্কে কমেডিয়ান কপিল শর্মা। এবার তাঁর বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ উঠল। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই মামলা দায়ের হল কপিল শর্মার বিরুদ্ধে। জানা গিয়েছে, ২০১৫ সালে উত্তর আমেরিকা সফরে যে চুক্তি তাঁর সঙ্গে হয়েছিল, তা ভঙ্গ করেন কপিল শর্মা। যতগুলো শো তাঁর করার কথা ছিল, তা তিনি করেননি। এমনকি তাঁর বিরুদ্ধে অসহযোগিতারও অভিযোগ উঠেছে। সাই ইউএসএ ইঙ্কের কর্তা অমিত জেটলি কপিল শর্মার বিরুদ্ধে এই অভিযোগ আনেন। তিনি জানিয়েছেন যে কপিল এই ছয়টি শহরের একটিতে পারফর্ম…









