COVID BF.7: করোনা ঠেকাতে 3T উপরে জোর, চতুর্থ ঢেউয়ের আশঙ্কায় কোমর বাঁধছে কেন্দ্র!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চিনে করোনার নতুন ভ্যারিয়েন্টের দাপটে ঘুম ছুটেছে ভারতের। প্রথমবার ভারতে যখন করোনা দেখা দিয়েছিল সেইসময় এনিয়ে প্রথম সরব হন রাহল গান্ধী। তাকে সেইসময় কেউ পাত্তা দেয়নি। ফল ভুগেছে গোটা দেশ। এবার আর সেই ঝুঁকি নিতে রাজী নয় কেন্দ্র। চিনে শুরু হয়ে গিয়েছে নতুন করে সংক্রমণ। রোজ সেখানে প্রায় দশ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। এনিয়ে দেশের অধিকাংশ রাজ্য যুদ্ধকালীন তত্পরতায় প্রস্তুতি শুরু করে দিয়েছে। এরপ্রকার চতুর্থ ঢেউয়ের আশঙ্কায় কোনও বেঁধে নামছে কেন্দ্র। চিন শুধু নয়,…










