বাংলাদেশঃ মির্জা ফখরুলের আন্দোলনের ঘোষণা হাস্যকর
নিজস্ব প্রতিনিধি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ঈদের পর আন্দোলনের ঘোষণাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। শুক্রবার (২১ এপ্রিল) রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বিএনপি মহাসচিব ঈদের পর আন্দোলনের ঘোষণা দিয়েছেন। ঈদের পরে, শীতের পরে, গ্রীষ্মের পরে, স্কুল ছুটির পরে, কুরবানির পরে, বর্ষার পরে -এসব কথা ১৪ বছর ধরে শুনে আসছি। মির্জা ফখরুল সাহেবের এসব কথা মানুষ হাস্যকর বক্তব্য হিসেবে চিহ্নিত…










