পিয়ালির জয় করা অন্নপূর্ণাতে মৃত্যু হিমাচলের মেয়ের, শৃঙ্গ থেকে নামার সময় বিপত্তি
সোমবারই ভারতীয় সময় ৮টা ২৫ মিনিটে হিমালয়ের অন্যতম উঁচু শৃঙ্গ অন্নপূর্ণা জয় করেছিলেন চন্দননগরের মেয়ে পিয়ালি বসাক। তিনি ছাড়াও হিমাচলের মেয়ে বলজিৎ কউরও জয় করেছিলেন অন্নপূর্ণা। অক্সিজেন সিলিন্ডার ছাড়া অন্নপূর্ণা জয় করেছিলেন বলজিৎ। শেষ পর্যন্ত তাঁর সেই সাহসই তাঁর কাল হয়ে দাঁড়াল। শৃঙ্গ থেকে নীচে নামার সময় অক্সিজেনের অভাবে মৃত্যু হয় তাঁর। ক্যাম্প ৪-এর কাছে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। উল্লেখ্য, অক্সিজেন ছাড়া অন্নপূর্ণা শৃঙ্গ জয়ের পরিকল্পনা ছিল পিয়ালিরও। তবে আবহাওয়া খারাপ থাকায় শেষ পর্যন্ত তিনি অক্সিজেন নিয়েই…










