Gujarat News: ‘তুচ্ছ’ কারণে ভয়ংকর কাণ্ড, মেয়েকে পরপর ২৫ বার ছুরির কোপ বাবার
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কয়েক দিন আগেই দিল্লির রোহিনী এলাকায় এক যুবক ২০ বার ছুরি দিয়ে আঘাত করে খুন করে তার কিশোরী প্রেমিকাকে। সেই ভিডিয়ো তোলাপাড় করেছে সোশ্যাল মিডিয়া। এবার সেরকমই এক ভয়ংকর ভিডিয়ো সামনে এল। প্রধানমন্ত্রীর রাজ্যে গুজরাটের সুরাটে এক ব্যক্তি পরপর ২৫ বার ছুরি মেরে খুন করল তার মেয়েকে। এমন তুচ্ছ কারণে তর্কতর্কি এবং তার জেরে মেয়েকে এমন নৃশংসভাবে খুনের ঘটনায় চমকে উঠেছেন প্রতিবেশীরা। তাঁদের দাবি, গত ১৮ মে ই ঘটনা ঘটে কাডোডারা এলাকায়। ঘটনার সূত্রপাত…








