চাকরি চেয়ে পুলিশের ‘কামড়’, গোড়া থেকেই সরব এবিপি আনন্দ
কলকাতা: চাকরি চেয়ে রাস্তায় নেমে জুটেছিল পুলিশের কামড়! সেই আক্রান্ত চাকরিপ্রার্থী অরুণিমা পালকে (Arunima Pal) ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য় রাজ্য় সরকারকে সুপারিশ করল রাজ্য় মানবাধিকার কমিশন (West Bengsl Human Rights Commission)। সেদিন যখন আন্দোলনকারীকে ছুটে গিয়ে এক পুলিশকর্মীর কামড়ানোর ছবি সামনে এসেছিল, তীব্র ধিক্কারে সরব হয়েছিল এবিপি আনন্দ (ABP Ananda)। চাকরি চাইতে নেমেছিলেন রাস্তায়। বদলে জুটেছিল পুলিশের কামড়। আন্দোলন মোকাবিলায় পুলিশের এহেন কীর্তি দেখে সমালোচনার ঝড় উঠেছিল বিভিন্ন মহলে।সেই আক্রান্ত চাকরিপ্রার্থী অরুণিমা পালকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ…








