Lionel Messi Retirement: 'বুট জোড়া তুলে রাখব', বলেই দিলেন লিয়ো, সবুজ গালিচায় ফুটবে না ফুল!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাল ১৯৮৭, তারিখ ২৪ জুন। আর্জেন্তিনার রোজারিওতে জন্মানো বাচ্চাটা পায়ের সমস্যার জন্য বছরে পর বছর ভুগেছিল। মাত্র ১১ বছর বয়সে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি (হরমোনের প্রভাবে শরীরের স্বাভাবিক বৃদ্ধি থেমে যাওয়া) ধরা পড়েছিল। রাতের পর রাত পায়ের মধ্যে সূঁচ ফুটিয়ে চিকিৎসা হয়েছে। তিন বছর এভাবে চলেছিল। পিট্যুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের তারতম্যের জেন্যে তাঁর শারীরিক বৃদ্ধি থেমেছিল একটা সময়ে। দীর্ঘ চিকিৎসার পর সেই বাচ্চাটা সেরে ওঠে ঠিকই। কিন্তু পরে তাঁর ওই পা গোটা বিশ্বকে কাঁদিয়ে…










