বিশ্বে কাঁপুনি ধরাল চিনের AI ডিপসিক! Nvidia-র শেয়ার পড়ল ১৫%, রক্তক্ষরণ ভারতেও
বিশ্ব বাজারে কাঁপুনি ধরিয়ে দিল চিনা স্টার্ট-আপ ডিপসিক। চিনা সংস্থার কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স) ডিপসিক-আর১ মডেলের গুঁতোয় আমেরিকার ন্যাসডাক শেয়ার বাজারে ধাক্কা লাগল। হুড়মুড়িয়ে পতন হল বর্তমানে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের (এআই) জগতের প্রথমসারির সংস্থা এনভিডিয়ার মতো সংস্থার শেয়ারের। শুধু তাই নয়, সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, চিনা সংস্থার চমকের ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের (টোকিয়ো থেকে নিউ ইয়র্ক) প্রযুক্তি-নির্ভর সংস্থার শেয়ার বেচতে শুরু করে দিয়েছেন লগ্নিকারী। এমনকী ভারতীয় শেয়ার বাজারও নিম্নগামী হয়েছে। পতন হয়েছে সেনসেক্স এবং নিফটির। আমেরিকার শেয়ার বাজারে পতন রয়টার্সের…










