মহড়ার সময় নিজের দেশের নাগরিকদের ওপরেই বোমাবর্ষণ দক্ষিণ কোরিয়ার, জখম অনেকে
দক্ষিণ কোরিয়ায় সামরিক মহড়া চলাকালীন ৮টি শেল বা বোমা লক্ষ্যচ্যুত হয়ে বেসামরিক এলাকায় পড়ে জোরালো বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় ৮ জন গুরুতর আহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং উত্তর কোরিয়ার কড়া নিরাপত্তাবেষ্টিত সীমান্তের কাছাকাছি পোচেওন শহরে। দক্ষিণ কোরিয়ার দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের জেরে কিছু বাড়ি ও একটি গির্জা ক্ষতিগ্রস্ত হয়েছে। গিয়ংগি-দো বুকবু শহরের দমকল বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, আহতদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর। সংশ্লিষ্ট আধিকারিকরা ধারণা, দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের…










