অস্কারেই আস্থা? আসন্ন মরশুমের জন্য বড় সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল
কলকাতা: দলকে পথ দেখানোর দায়িত্ব আরও এক বছরের জন্য স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনের (Oscar Bruzon) হাতেই তুলে দিল ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। তাঁর চুক্তির মেয়াদ আরও এক বছরের জন্য বাড়িয়েছে ক্লাব। ফলে ২০২৫-২৬ মরশুমের শেষ পর্যন্ত লাল-হলুদ বাহিনীর হেড কোচের দায়িত্বে থাকছেন অস্কার ব্রুজোন। তাঁর প্রশিক্ষণে গত মরশুমে এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম আসরে গ্রুপ ‘এ’-তে শীর্ষস্থান অর্জন করে লাল-হলুদ বাহিনী এবং কোয়ার্টার ফাইনালে পৌঁছয়। মরশুমের মাঝপথে দায়িত্ব নেওয়ার পর, এই স্প্যানিশ কোচ ইস্টবেঙ্গলকে ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে তাদের সর্বোচ্চ পয়েন্ট…










