Dehradun Medical Student: দেরাদুনে তরুণী চিকিৎসকের রহস্যমৃত্যু, কর্মক্ষেত্রে হেনস্থার অভিযোগে তোলপাড়! তদন্তে পুলিশ
Dehradun Medical Student: দেরাদুনে ২৫ বছর বয়সি এক চিকিৎসকের গাড়ির ভিতর থেকে রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। পরিবারের অভিযোগ, কর্মক্ষেত্রে হেনস্থার জেরেই আত্মহত্যা করেন তিনি। দেরাদুন: উত্তরাখণ্ডের দেরাদুনে এক তরুণী চিকিৎসকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম ডাঃ তন্বী (২৫), যিনি এমএস (অপথ্যালমোলজি) পড়ুয়া ছিলেন এবং গত তিন বছর ধরে শ্রী গুরু রাম রাই ইনস্টিটিউট অফ মেডিক্যাল অ্যান্ড হেলথ সায়েন্সেসে পড়াশোনা করছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোররাতে হাসপাতালের কাছেই একটি মন্দির সংলগ্ন এলাকায় পার্ক করা গাড়ির ভিতর থেকে…










