Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
অধিনায়ক হয়ে বুমরার প্রত্যাবর্তন, ব্রডের কেরিয়ারের ইতি, এক নজরে খেলার সেরা খবরগুলি
অধিনায়ক হয়ে বুমরার প্রত্যাবর্তন, ব্রডের কেরিয়ারের ইতি, এক নজরে খেলার সেরা খবরগুলি

কলকাতা: অবশেষে অপেক্ষার অবসান ঘটল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজেই ভারতীয় দলে ফিরলেন যশপ্রীত বুমরা। রূপকথার মতো দলকে জয় এনে দিয়ে অবসর নিলেন স্টুয়ার্ট ব্রড। এক নজরে খেলার সব খবর। ফিরলেন বুমরা ‘বুম বুম’-এর প্রত্যাবর্তন। শুধু ফিরলেনই না, অধিনায়কের (Captain) আর্মব্যান্ড হাতে নিয়েই বল হাতে আগুন ঝরাতে নামার দায়িত্ব পেলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। চোটের জেরে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল। সম্পূর্ণ সুস্থ হয়ে শুরু করেছিলেন অনুশীলনও। জাতীয় দলে বুমরার ফেরা ছিল কার্যত সময়েরই অপেক্ষা। তবে শুধু জাতীয় দলে ফিরছেনই…

Read More

Jasprit Bumrah: বিরাট, রোহিতের সঙ্গে বিশ্রামে হার্দিক, কোনও ম্যাচ না খেলেই অধিনায়ক বুমরা
Jasprit Bumrah: বিরাট, রোহিতের সঙ্গে বিশ্রামে হার্দিক, কোনও ম্যাচ না খেলেই অধিনায়ক বুমরা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) ও এর আগে এশিয়া কাপে (Asia Cup 2033) ফেরার জন্য পুরো তৈরি জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাঁকে অধিনায়ক হিসেবে বেছে নিয়ে সেই বার্তাই দিল বিসিসিআই (BCCI) ও অজিত আগরকারের (Ajit Agarkar) জাতীয় নির্বাচক কমিটি। গত কয়েক দিন ধরে নেটে তিনি যে ভাবে বল করছেন তাতে আশা বাড়ছিল। এক টানা বল করছেন তিনি। কোনও প্রতিযোগিতা মূলক ম্যাচ না…

Read More

ঈশ্বর তোমাকে অনেক সময় নিয়ে গড়েছেন, সঞ্জনার জন্মদিনে বুমরার প্রেমের বার্তা
ঈশ্বর তোমাকে অনেক সময় নিয়ে গড়েছেন, সঞ্জনার জন্মদিনে বুমরার প্রেমের বার্তা

আমদাবাদ: আইপিএল (IPL 2023) মধ্যগগনে। তবে চোটের জন্য তিনি নেই। মুম্বই ইন্ডিয়ান্স বোলিংকেও যে কারণে অনেকটাই দুর্বল দেখাচ্ছে। তবে চাপের পরিস্থিতিতে যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) পাশে পেয়েছেন স্ত্রী সঞ্জনা গণেশনকে (Sanjana Ganeshan)। শনিবার সঞ্জনার জন্মদিন। আর বিশেষ এই দিনে বিশেষভাবে শুভেচ্ছাবার্তা দিলেন ভারতীয় দলের পেসার। বুমরা সোশ্যাল মিডিয়ায় সঞ্জনার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন পাঞ্জাবি গানের এক কলি। লিখেছেন, ‘সচি তনু সামা লাকে রব নে বানায়া’। বাংলা করলে যার অর্থ দাঁড়ায়, ‘ঈশ্বর তোমাকে অনেক সময় নিয়ে গড়েছেন’।…

Read More

কতটা ফিট হলেন বুমরা-শ্রেয়স? দুই তারকাকে নিয়ে বড় আপডেট দিল বিসিসিআই
কতটা ফিট হলেন বুমরা-শ্রেয়স? দুই তারকাকে নিয়ে বড় আপডেট দিল বিসিসিআই

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেষ পর্যন্ত জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) শারীরিক অবস্থা নিয়ে আপডেট জানাল বিসিসিআই (BCCI)। নিউ জিল্যান্ড থেকে অস্ত্রোপচার করিয়ে আসার পর, কয়েক দিন বিশ্রামে ছিলেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা জোরে বোলার। এরপর গত সপ্তাহ আগে থেকেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (National Cricket Academy) অনুশীলন শুরু করে দিয়েছেন ‘বুম বুম বুমরা’। বোর্ডের পাঠানো বিবৃতিতে দাবি করা হয়েছে, এই মুহূর্তে বুমরা পিঠের ব্যথা অনুভব করছেন না। ফলে ইতমধ্যেই হাই ইনটেনসিটি ট্রেনিং শুরু করে…

Read More

পিঠের চোট বুমরাহর কেরিয়ার শেষ করে দিতে পারে, মনে করেন মহম্মদ আমির
পিঠের চোট বুমরাহর কেরিয়ার শেষ করে দিতে পারে, মনে করেন মহম্মদ আমির

শুভব্রত মুখার্জি: বর্তমান সময়ে ভারতীয় সিনিয়র দলের প্রিমিয়র পেস বোলার জসপ্রীত বুমরাহ। দীর্ঘদিন পিঠে ব্যথার কারণে ২২ গজের বাইরে রয়েছেন বুমরাহ। শেষবার দেশের মাটিতে ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সংক্ষিপ্ত ফর্ম্যাটে খেলার পরে আর ভারতের হয়ে খেলেননি তিনি। বর্তমানে বিসিসিআই তাঁকে নিউজিল্যান্ড নিয়ে গিয়েছে পিঠে অস্ত্রোপচারের কারণে। আর এমন আবহেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করে বসলেন প্রাক্তন পাকিস্তানি পেসার মহম্মদ আমির। তাঁর মতে বুমরাহর পিঠে যে ধরনের চোট লেগেছে তাতে করে একজন ক্রিকেটারের কেরিয়ার পর্যন্ত শেষ হয়ে যেতে পারে। মহম্মদ আমিরের মতে…

Read More

India vs Australia: বর্ডার-গাভাসকর সিরিজ শুরুর আগে ভারতীয় দলে বড় সুখবর
India vs Australia: বর্ডার-গাভাসকর সিরিজ শুরুর আগে ভারতীয় দলে বড় সুখবর

বেঙ্গালুরু: ৯ ফেব্রুযারি থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার বর্ডার গাভাসকর ট্রফি। চার ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে দুই দল। এই সিরিজকে ঘিরে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে উন্মাদনার পারদ। আর সিরিজ শুরুর আগে ভারতীয় দলের জন্য সুখবর। প্রথম ২টি টেস্টে দলে না থাকলেও বেঙ্গালুরির জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পুরো দমে বোলিং শুরু করে দিলেন জসপ্রীত বুমরা। ফলে তৃতীয় ও চতুর্থ টেস্টের জন্য দলে ফেরার সম্ভাবনা প্রবল বুমবুমের। পিঠের চোটের সমস্যায় দীর্ঘ দিন ধরেই ভুগেছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার…

Read More

বুমরাহের বোলিং অ্যাকশন পরিবর্তনের কোনও দরকার নেই- সাফ দাবি ভারতের প্রাক্তন কোচের
বুমরাহের বোলিং অ্যাকশন পরিবর্তনের কোনও দরকার নেই- সাফ দাবি ভারতের প্রাক্তন কোচের

টিম ইন্ডিয়ার তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ চোটের কারণে বহু দিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন। ২০২২ সালের জুলাইয়ে ইংল্যান্ড সফরের পর থেকে জসপ্রীত বুমরাহ কোমরের ‘স্ট্রেস ফ্র্যাকচার’ নিয়ে ভুগছেন। এর সঙ্গে পিঠের চোট রয়েছে। সেই চোটের কারণে তিনি এখনও দলে প্রত্যাবর্তন করে উঠতে পারেননি। এমন পরিস্থিতিতে তাঁর বোলিং অ্যাকশন পরিবর্তন করা উচিত বলে অনেক বিশেষজ্ঞই দাবি করেছেন। ভারতের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ অবশ্য একেবারে অন্য কথা বলেছেন। তাঁর বক্তব্য, বুমরাহের বোলিং অ্যাকশনের কোনও প্রয়োজনই নেই। ভরত অরুণের…

Read More

ICC ODI Rankings: ক্যারিয়ারের সেরা রেটিং নিয়ে তিনে উঠলেন সিরাজ, বড় লাফ কোহলিরও
ICC ODI Rankings: ক্যারিয়ারের সেরা রেটিং নিয়ে তিনে উঠলেন সিরাজ, বড় লাফ কোহলিরও

শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেন মহম্মদ সিরাজ। আর তার ফলই তিনি হাতেনাতে পেলেন। ওডিআই র‌্যাঙ্কিংয়ে এক লাফে তিনে উঠে এলেন তারকা পেসার। ক্যারিয়ারের সেরা রেটিং পয়েন্ট নিয়ে তিনে উঠে এলেন সিরাজ। তাঁর রেটিং পয়েন্ট এখন ৬৮৫। এর আগে প্রথম ওডিআই-এ দু’টি উইকেট নিয়ে ক্রমতালিকায় ১৮ নম্বরে জায়গা করে নিয়েছিলেন ভারতের তারকা পেসার। এর পরে বাকি ২টি ওডিআই-এ আগুনে পারফরম্যান্স করে বিশাল বড় লাফ দিয়ে উঠে এলেন তিনে। লঙ্কা বাহিনীর বিরুদ্ধে ৩ ম্যাচে মোট ৯ উইকেট নেন সিরাজ। সিরাজের ক্যারিয়ারে…

Read More

Jasprit Bumrah, ICC T20 World Cup 2022: জল্পনার অবসান, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বুমরা
Jasprit Bumrah, ICC T20 World Cup 2022: জল্পনার অবসান, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বুমরা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সব জল্পনার অবসান। আসন্ন  টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2022) থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। সরকারিভাবে ঘোষণার অপেক্ষা ছিল। অষ্টমীর সন্ধ্যায় সেটা করে দিল বিসিসিআই (BCCI)। পিঠের পুরনো চোট সারেনি। তবে টিম ইন্ডিয়ার (Team India) সেরা জোরে বোলারের বিকল্প হিসেবে কে অস্ট্রেলিয়া (Australia) উড়ে যাবেন, সেটা ঘোষণা করেনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ভারতীয় ক্রিকেট বোর্ড। সোমবার সন্ধ্যার দিকে ভারতীয় বোর্ডের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে জসপ্রীত বুমরা খেলতে…

Read More

ICC T20 World Cup 2022 : একাধিক চোট-আঘাতের পরেও কেমন হল ভারতীয় দল? জানালেন রাহুল দ্রাবিড়
ICC T20 World Cup 2022 : একাধিক চোট-আঘাতের পরেও কেমন হল ভারতীয় দল? জানালেন রাহুল দ্রাবিড়

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) অনেক আগেই চোট পেয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2022) থেকে ছিটকে গিয়েছেন। এ বার চোটের তালিকায় নাম লিখিয়েছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। স্বভাবতই অস্ট্রেলিয়া (Asutralia) উড়ে যাওয়ার ব্যাপক চিন্তায় টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। যদিও দলের হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) মনে করেন, যে দল হাতে পাওয়া গিয়েছে, তাতে টিম ম্যানেজমেন্ট সন্তুষ্ট। তাঁর দাবি, বর্তমানে দলে এমন দক্ষতা রয়েছে, যেটা টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগে…

Read More