আজ ত্রিপুরায় শুভেন্দু–মিঠুন, একযাত্রা হলেও পৃথক সভা, কেমন থাকছে কর্মসূচি?
দুয়ারে ত্রিপুরার বিধানসভা নির্বাচন। আর এখানে এখন বিজেপি সরকার। সেখানে এই নির্বাচনে ঘাসফুল ফোটাতে চায় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আর তাতে ভয় পেয়ে বাংলা থেকে বিজেপি নেতারা সেখানে আওয়াজ তুলতে মরিয়া। যদিও ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে পদ্ম শিবির ত্রিপুরায় ‘বিজয় সংকল্প সভা’, ‘জন বিশ্বাস যাত্রা’র মতো কর্মসূচি শুরু করে দিয়েছে। জনসভা শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এবার ভোটের মুখে সভা করতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী এবং মিঠুন চক্রবর্তী। এদিকে নির্বাচনী প্রচারে এসে বিজেপির সুর বেঁধে দিয়েছেন…










