Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
তনুজার শারিরীক অবস্থার উন্নতি, প্রয়াত ব্রিজেশ ত্রিপাঠী, দেখে নিন আজকের বিনোদনের সেরা খবরগুলি
তনুজার শারিরীক অবস্থার উন্নতি, প্রয়াত ব্রিজেশ ত্রিপাঠী, দেখে নিন আজকের বিনোদনের সেরা খবরগুলি

কলকাতা: তিনি আদ্যোপান্ত ক্রিকেটপ্রেমী। ভারতের ম্যাচ থাকলে মাঠেও দেখা যেত। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) অবশ্য নিজে মজা করে বলেন, তিনি ম্যাচ দেখলেই ভারত হেরে যায়। তবে ভারতের ম্যাচের আগে-পরে তিনি নিয়মিতভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। প্রয়াত অভিনেতা ব্রিজেশ ত্রিপাঠী (Brijesh Tripathi)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। সদ্য ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন তিনি, সেরেও উঠেছিলেন। হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছিলেন তিনি। তবে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা, হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। দিনভর বিনোদন দুনিয়ায় নজর…

Read More

ডেঙ্গি থেকে সুস্থ হয়েও হৃদরোগে আক্রান্ত, প্রয়াত অভিনেতা ব্রিজেশ ত্রিপাঠী
ডেঙ্গি থেকে সুস্থ হয়েও হৃদরোগে আক্রান্ত, প্রয়াত অভিনেতা ব্রিজেশ ত্রিপাঠী

কলকাতা: প্রয়াত অভিনেতা ব্রিজেশ ত্রিপাঠী (Brijesh Tripathi)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। সদ্য ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন তিনি, সেরেও উঠেছিলেন। হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছিলেন তিনি। তবে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা, হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মূলত ভোজপুরী অভিনেতা বলে পরিচিত হলেও, বলিউডে একাধিক কাজ করেছেন ব্রিজেশ। ১৯৭৯ সালে তাঁর কেরিয়ার শুরু হয়েছিল ‘সাঁইয়া তোহারে কারণ’ ছবির হাত ধরে। ভোজপুরী ছবির পাশাপাশি, একাধিক হিন্দি ছবিতেও অভিনয় করেছিলেন ব্রিজেশ। তাঁর মুক্তি পাওয়া প্রথম বলিউডের হিন্দি…

Read More

‘পুলিশ থানায় ধরে নিয়ে গিয়েছিল, গান শুনিয়ে ছাড়া পেলাম’, বলছেন পৌষালী, কী ঘটেছে?
‘পুলিশ থানায় ধরে নিয়ে গিয়েছিল, গান শুনিয়ে ছাড়া পেলাম’, বলছেন পৌষালী, কী ঘটেছে?

মধ্যমণি সঙ্গীতশিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়। পৌষালী গাইছেন ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি গানটি’। তবে তিনি যেখানে বসে গানটা গাইছেন, সেটা থানা। হ্য়াঁ, থানায় পুলিশের সামনে বসেই গানটি গাইছিলেন পৌষালী। তাঁকে যাঁরা ঘিরে রয়েছেন, তাঁরা সকলেই পুলিশ। পৌষালী বন্দ্যোপাধ্যায় নিজেই সেই ভিডিয়ো পোস্ট করেছেন, লিখেছেন, ‘থানায় ধরে নিয়ে গিয়েছিল..গানটা শোনার পর ছেড়ে দিল।’ এদিকে পৌষালীর পোস্ট করা সেই ভিডিয়োর নিচে কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘অসাধারণ দিদি।আপনি নিজেকে সহজ ভাবেন বলেই আজ আপনি সকলের কাছে জনপ্রিয় অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।’…

Read More

মৃত্যুর কারণ ‘কেটামিন ওভারডোজ’? ইঙ্গিত ‘ফ্রেন্ডস’ অভিনেতার মেডিক্যাল এগজামিনেশন রিপোর্টে
মৃত্যুর কারণ ‘কেটামিন ওভারডোজ’? ইঙ্গিত ‘ফ্রেন্ডস’ অভিনেতার মেডিক্যাল এগজামিনেশন রিপোর্টে

কলকাতা: মাদকাসক্তি যে তাঁকে বিপদের দিকে ঠেলে দিয়েছে, সে কথা বিলক্ষণ জানতেন। সেই মাদকই কি কাল হল ‘ফ্রেন্ডস’-র চ্যান্ডলার বিং ওরফে ম্যাথু পেরির ( Matthew Perry Death )? ৫৪ বছরের অভিনেতার মৃত্যু নিয়ে মেডিক্যাল এগজামিনার যে রিপোর্ট দিয়েছে, তাতে সে রকমই ইঙ্গিত। উঠে এসেছে ‘কেটামিন’ (Ketamine Overdose) নামে এক মাদকের কথা। রিপোর্টে লেখা, দুর্ঘটনাবশত ‘কেটামিন’-র ওভারডোজেই প্রাণ হারান ম্যাথু। কী জানা গেল? গত অক্টোবরে, লস অ্যাঞ্জেলিসে বাড়ির বাথটাবে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায় ম্যাথুকে। পরে তাঁকে মৃত বলে ঘোষণা করা…

Read More

সৌরভকে দেখেই বিয়ের পিঁড়ি ছেড়ে উঠে পড়ছিলেন সৌরভ! শেষমেশ…
সৌরভকে দেখেই বিয়ের পিঁড়ি ছেড়ে উঠে পড়ছিলেন সৌরভ! শেষমেশ…

কলকাতা: ইডেন গার্ডেন্সে কোনও ম্যাচ হলেই হাজির হয়ে যেতেন দর্শনা বণিক (Darshana Banik)। ভারতের ম্যাচ হোক বা আইপিএল..  কর্পোরেট বক্সের ব্যালকনিতে দেখা মিলত ক্রিকেটপ্রেমী এই নায়িকার। আর তাঁর জীবনের বিশেষ এই দিনে, অতিথি হিসেবে হাজির রইলেন ২২ গজেরই এক কিংবদন্তি। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ১৫ ডিসেম্বর, গতকাল সাত পাকে বাঁধা পড়েছেন সৌরভ দাস (Sourav Das) ও দর্শনা। এই বিয়েবাড়িতে টলিউডের অন্যান্য অতিথি অভ্যাগতদের সঙ্গে হাজির হয়েছিলেন ‘মহারাজ’-ও। ‘দাদা’ কে দেখেই বিয়ের পিঁড়ি থেকে উঠে পড়তে যান অভিনেতা সৌরভ। আসলে…

Read More

শাহরুখকে নিয়ে সহজ প্রশ্নের ভুল উত্তর! সুহানার কাজে অবাক অমিতাভও
শাহরুখকে নিয়ে সহজ প্রশ্নের ভুল উত্তর! সুহানার কাজে অবাক অমিতাভও

কলকাতা: সদ্য অভিনয় দুনিয়ায় পা রেখেছেন তিনি। ‘দ্য আর্চিস’ (The Archies) ছবির হাত ধরে দর্শকদের সামনে অভিনেত্রী হিসেবে নিজেকে তুলে ধরেছেন শাহরুখ খান (Shah Rukh Khan) কন্যা সুহানা খান (Suhana Khan)। আর এই ছবির প্রচারেই অমিতাভ বচ্চনের (Amitabh Bacchan) বিখ্যাত গেম শো ‘কোন বনেগা ক্রোড়পতি’-তে আমন্ত্রিত হয়ে এসেছিলেন সুহানা। তবে সেখানে তারকাসন্তান হয়ে এসে এক অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়লেন তিনি। কী সেটি? ‘কোন বনেগা ক্রোড়পতি’-র খেলার ধরন অনেকেরই জানা। প্রশ্নের উত্তর দিয়ে এই শো-তে জিতে নিতে হয় টাকা। এদিনকার…

Read More

ঝোড়ো ব্যটিং নয়, তবে টুকটুক করে বক্স অফিসে ১৫ দিনে কত আয় করল ‘স্যাম বাহাদুর’?
ঝোড়ো ব্যটিং নয়, তবে টুকটুক করে বক্স অফিসে ১৫ দিনে কত আয় করল ‘স্যাম বাহাদুর’?

রণবীর কাপুরের সঙ্গে একই দিনে মুক্তি পেয়েছে ভিকি কৌশলের ‘স্য়াম বাহাদুর’। একসঙ্গে মাঠে নামলেও রণবীরের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে বিশেষ পাত্তাও পায়নি ভিকি কৌশল। তবু টুক টুক করে বক্স অফিসে নিজের দৌড় চালিয়ে গিয়েছে ভিকি কৌশলের ‘স্য়াম বাহাদুর’। দেখতে দেখতে বক্স অফিসে ১৫দিন পারও করে ফেলেছে এই ছবি। বক্স অফিসে এতগুলো দিন পার করে কত টাকা আয় করেছে ‘স্য়াম বাহাদুর’? ইন্ডাস্ট্রি ট্র্যাকার Sacnilk-এর তথ্য অনুসারে ‘স্যাম বাহাদুর’ ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় বক্স অফিসে আনুমানিক ৭৬.৭৫ কোটি টাকা আয় করেছে। গোটা…

Read More

দিশা সালিয়ানের মৃত্যুতে সত্যিই কি রহস্য আছে? এবার বড় পদক্ষেপ করল মুম্বই পুলিশ
দিশা সালিয়ানের মৃত্যুতে সত্যিই কি রহস্য আছে? এবার বড় পদক্ষেপ করল মুম্বই পুলিশ

সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্য়ুর মামলায় বিশেষ (SIT) তদন্তকারী দল গঠন করল মুম্বই পুলিশ। মুম্বই পুলিশের এক কর্মকর্তাই এখবর জানিয়েছেন। মুম্বই পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘এর আগে মহারাষ্ট্র বিধানসভার শেষ অধিবেশনে, এই মামলায় SIT গঠনের দাবি উত্থাপিত হয়েছিল। সরকারের তরফে বলা হয়, যে প্রমাণগুলির কথা উঠছে সেগুলি পরীক্ষা করে দেখা হবে এবং পুলিশ বিভাগকে বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দেওয়া হবে। সেই নির্দেশ অনুযায়ী, দেওয়া হয়েছে।’ নাগপুরে বক্তৃতা দিতে গিয়ে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ SIT গঠনের…

Read More

‘আড়াই বছর বাবা-মায়ের সঙ্গে সময় কাটাইনি, সেই সুযোগ করে দিল সিনেমা’
‘আড়াই বছর বাবা-মায়ের সঙ্গে সময় কাটাইনি, সেই সুযোগ করে দিল সিনেমা’

তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: ‘মিঠাই’ থেকে ‘প্রধান’… গত কয়েক মাসে বেশ বদলে গিয়েছে তাঁর রুটিনটা। আউটডোর শ্যুটিং থেকে ডাবিং.. এই সমস্ত কাজে যেমন ব্যস্ত থাকতে হয়েছে, তেমনই মিলেছে অবসরও। ধারাবাহিকের মতো রোজ কলটাইমে বেরনোর তাড়া নেই। একদিকে নিজেকে বড়পর্দায় দেখার অধীর অপেক্ষা.. অন্যদিকে নতুন কাজের পরিকল্পনা… তাঁর এক ছুটির দুপুরে, এবিপি লাইভের (ABP Live) সঙ্গে গল্প জমালেন পর্দার রুমি ওরফে সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)। প্রথম ছবি, দেব (Dev)-এর বিপরীতে অভিনয়, শ্যুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল? সৌমিতৃষা বলছেন, ‘দেবদা সুপারস্টার.. এটা জেনেই…

Read More

কোথায় বিয়ের ব্যস্ততা? নাচে-গানে দর্শনা রিলে মজে..
কোথায় বিয়ের ব্যস্ততা? নাচে-গানে দর্শনা রিলে মজে..

কলকাতা: আর হাতে গোনা কয়েকটা দিন বাকি বিয়ের, কী ভাবছেন? শেষ মুহূর্তের বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত দর্শনা বণিক (Darshana Banik)? কোথায় কি… ছুটির দিনে, নাচে-গানে দিব্যি মজায় দিন কাটাচ্ছেন তিনি! সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সেই ছবি। আজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন দর্শনা। সেখানে দেখা যাচ্ছে, একটি ডেকের ওপর প্রচলিত এক গানে চুটিয়ে নাচ করছেন দর্শনা। গোলাপি ফুল হাতা ওভারসাইজড টপ আর নীল ডেনিমে ঝলমলে দর্শনা। খোলা চুল আর হালকা মেক আপেও ঝলমল করছেন তিনি। এই নাচের রিল…

Read More