Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘আপনি নিজে লড়ুন বহরমপুরে…’, মমতাকে চ্যালেঞ্জ অধীরের
‘আপনি নিজে লড়ুন বহরমপুরে…’, মমতাকে চ্যালেঞ্জ অধীরের

কলকাতা: আসন রফা নিয়ে জল্পনার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee) চ্যালেঞ্জ কংগ্রেস সাংসদ ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর (Adhir Chowdhury)। বহরমপুর, মালদায় কংগ্রেসকে (Congress) হারানোর জন্য তৃণমূলকে খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়েছেন অধীর। কী বলেছেন তিনি? কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, ‘পশ্চিমবঙ্গে কংগ্রেসের হারানোর কিছু নেই। বহরমপুর, মালদায় কংগ্রেসকে হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেব।’ বহরমপুরে খোদ মমতা বন্দ্য়োপাধ্যায়কে লড়ার জন্য চ্যালেঞ্জ ছুড়েছেন অধীর চৌধুরী। তাঁর চ্যালেঞ্জ, ‘আপনি নিজে লড়ুন বহরমপুরে, কত ক্ষমতা আছে দেখব। তৃণমূলকে হারিয়ে পরপর দুবার বহরমপুর, মালদায়…

Read More

‘মমতা না থাকলে…’, দলের প্রতিষ্ঠা দিবসে বিস্ফোরক সুদীপ, পাল্টা কুণাল
‘মমতা না থাকলে…’, দলের প্রতিষ্ঠা দিবসে বিস্ফোরক সুদীপ, পাল্টা কুণাল

কলকাতা: তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে শীর্ষ নের্তৃত্বের মন্তব্যে বিতর্কের ঝড়। দুদিন তৃণমূলে নবীন-প্রবীণ থেকে ছবি বিতর্কের মধ্যে বিস্ফোরক মন্তব্য করেছিলেন সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। বলেছিলেন ‘মানুষ ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে। পিছন থেকে মমতার ছবিটা সরে গেলে হ্যাঙ্গারে জামা।’ আর এদিন দলের প্রতিষ্ঠা দিবসে আরও চাঁছাছোলা ভাষায় নিজের বক্তব্য রাখলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে। দেশের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই বাংলায়…

Read More

‘পুরনো চাল ভাতে বাড়ে, নতুন চাল আগে বাড়ে’, তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্বে স্পষ্ট বার্তা মমতার
‘পুরনো চাল ভাতে বাড়ে, নতুন চাল আগে বাড়ে’, তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্বে স্পষ্ট বার্তা মমতার

দেগঙ্গা: দলের অন্দরে নবীন-প্রবীণ দ্বন্দ্বের খবর আজ নতুন নয়। মাঝে মধ্যে তা প্রকাশ্যেও চলে আসে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে সেই নিয়ে দলকে এবার সতর্ক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, কিছু নেতা নিজেদের কেউকেটা মনে করতে শুরু করেছেন। নিজেদের স্বার্থ গোছাতে গিয়ে পার্টির কথা মনে রাখছেন না। কিন্তু সব কানে আসছে তাঁর। দলে নবীন-প্রবীণ দুই শিবিরকেই তাঁর প্রয়োজন বলে স্পষ্ট জানিয়েছেন মমতা। (Mamata Banerjee) বৃহস্পতিবার দেগঙ্গার সভা থেকে স্পষ্ট ভাষায় নিজের অবস্থান জানিয়ে দেন মমতা। তিনি বলেন, “নিজেদের…

Read More

‘কারও কথায় আমার মতো নির্দোষকে বলি দেবেন না যেন’! রাজীবের প্রত্যাবর্তনে টিপ্পনি কুণালের
‘কারও কথায় আমার মতো নির্দোষকে বলি দেবেন না যেন’! রাজীবের প্রত্যাবর্তনে টিপ্পনি কুণালের

কলকাতা: ‘বনবাস’ কাটিয়ে রাজ্য প্রশাসনে ফের প্রত্যাবর্তন রাজীব কুমারের। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি নিয়োগ করা হল তাঁকে। সেই নিয়ে বিরোধীরা যখন রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছেন, সেই আবহে ,কার্যতই বিস্ফোরণ ঘটালেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। সারদা মামলায় রাজ্যের তৎকালীন SIT-এর প্রধান রাজীব কুমারের উদ্দেশে তাঁর উক্তি, “আমার মতো কোনও নির্দোষকে কারও কথায় আর বলি দেবেন না যেন!” বুধবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি হিসেবে রাজীবের নিযুক্তির কথা জানানো হয়। পরবর্তী নির্দেশ না…

Read More

তাঁর জন্য ধর্নায় বসেছিলেন মমতা, সেই রাজীব কুমারই এবার রাজ্যের ডিজি
তাঁর জন্য ধর্নায় বসেছিলেন মমতা, সেই রাজীব কুমারই এবার রাজ্যের ডিজি

কলকাতা: লোকসভা নির্বাচনের আগে রাজ্যের প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল। রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি হলেন রাজীব কুমার (Rajeev Kumar)। আজই রাজ্য পুলিশের ডিজি পদে মেয়াদ শেষ মনোজ মালব্যের (Manoj Malviya)। আর এই দিনই রাজীবের নিয়োগের ঘোষণা হল। এর আগে, কলকাতার নগরপাল ছিলেন রাজীব। সারদা মামলায় নাম জড়ানোর পর তাঁর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শহরের রাস্তায় ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এতদিন রাজ্য সরকারের তথ্য, প্রযুক্তি এবং বৈদ্যুতিন দফতরের প্রধান সচিব ছিলেন।…

Read More

মানসিক হাসপাতালে ঋত্বিক ঘটকের বড় ছেলে! মামা ঋতবানের দেখভালে পরমব্রত, পাশে মমতা
মানসিক হাসপাতালে ঋত্বিক ঘটকের বড় ছেলে! মামা ঋতবানের দেখভালে পরমব্রত, পাশে মমতা

শুধু বাংলা নয়, ভারতীয় চলচ্চিত্রের সম্পদ ঋত্বিক ঘটকের তৈরি সিনেমা। কিংবদন্তি পরিচালকের শেষজীবন কেটেছিল চরম দুরাবস্থায়, মানসিক হাসপাতালেও ঠাঁই হয়েছিল তাঁর। ক্রিসমাসের পরদিনই অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক তথ্য জানালেন। মানসিক হাসপাতালে ভর্তি ঋত্বিক ঘটকের বড় ছেলে ঋতবান ঘটক। পরমব্রতর পোস্ট দেখে স্তম্ভিত অনেকেই। দীর্ঘ পোস্টে টলিউডের সদ্য বিবাহিত নায়ক জানান, সম্পর্কে ঋতবান তাঁর মামা। তিনি বিগত দশ বছর ধরে এসএসকেএম হাসপাতালের মনোরোগ বিভাগে চিকিৎসাধীন। পশ্চিমবঙ্গ সরকার এবং চট্টোপাধ্যায় ও ঘটক পরিবার সম্মিলিতভাবে ঋতবানের চিকিৎসার ভার বহন করছেন।…

Read More

কপাল খুলল সরকারি কর্মীদের, পদোন্নতির বড় সুযোগ, তৈরি হল নতুন পদ
কপাল খুলল সরকারি কর্মীদের, পদোন্নতির বড় সুযোগ, তৈরি হল নতুন পদ

কপাল খুলে গেল রাজ্য় সরকারি কর্মীদের। কদিন আগে ডিএ-র ঘোষণা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এবার রাজ্য় সরকারের অধীন সচিবালয়ের কর্মীদের জন্য সুখবর। অতিরিক্ত পদ তৈরি করা হচ্ছে। বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে, সব মিলিয়ে ৯২টি পদ তৈরি করা হচ্ছে। তার মধ্য়ে সহ সচিব হিসাবে থাকছে ৩৮টি পদ। উপ সচিব হিসাবে আরও ৩৬টি পদ তৈরি করা হচ্ছে। যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসাবেও আরও ১০টি পদ তৈরি করা হচ্ছে। এক্ষেত্রে এই পদগুলিতে রাজ্য সরকারি কর্মীরা পদোন্নতির সুযোগ পাবেন। নতুন করে তৈরি হওয়া…

Read More

বর্ষশেষের আগে সুখবর! ১ জানুয়ারি থেকে আরও ৪ শতাংশ ডিএ রাজ্যের
বর্ষশেষের আগে সুখবর! ১ জানুয়ারি থেকে আরও ৪ শতাংশ ডিএ রাজ্যের

কলকাতা: ১ জানুয়ারি থেকে আরও ৪ শতাংশ ডিএ (DA)। অ্যালেন পার্কের অনুষ্ঠান থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বড়দিনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ১ জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মীদের আরও ৪% ডিএ (DA hike)। স্কুলের শিক্ষকদেরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা। বর্ধিত ডিএ-এর সুবিধা পাবেন পেনশনভোগীরাও। বড়দিনের আগে মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। সরকারি কর্মী, শিক্ষক, অশিক্ষক কর্মীদের জন্য আরও ডিএ ঘোষণা করলেন অ্যালেন পার্কের অনুষ্ঠান মঞ্চ থেকে। মুখ্যমন্ত্রী বলেন, ‘৪…

Read More

২০ মিনিটেই শেষ মোদির সঙ্গে বৈঠক, কী আশ্বাস মিলল, জানালেন মমতা
২০ মিনিটেই শেষ মোদির সঙ্গে বৈঠক, কী আশ্বাস মিলল, জানালেন মমতা

নয়াদিল্লি :  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ( Narendra Modi )  সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) ও তৃণমূল সাংসদদের বৈঠক শেষ হয়ে গেল মাত্র ২০ মিনিটেই। সকাল ১১টা থেকে এদিন মোদি-মমতা বৈঠক শুরু হয়। ১৬ মাস পর আবার মুখোমুখি হন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী। রাজ্যের বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর ( PM Modi ) সঙ্গে এদিন আলোচনা হয়। কী কথা হল? এদিন বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘১০০ দিনের কাজে রাজ্যকে একটি পয়সাও দেয়নি কেন্দ্র। আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। সব ব্যাখ্যা দেওয়া…

Read More

‘এঁরা বিজেপি-র এজেন্ট, সব তালগোল পাকিয়ে দেওয়াই লক্ষ্য’, খড়্গের নাম প্রস্তাব নিয়ে আক্রমণে সুজন
‘এঁরা বিজেপি-র এজেন্ট, সব তালগোল পাকিয়ে দেওয়াই লক্ষ্য’, খড়্গের নাম প্রস্তাব নিয়ে আক্রমণে সুজন

কলকাতা: I.N.D.I.A জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, সেই নিয়ে জল্পনা যখন তুঙ্গে, সেই সময়ই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের (Mallikarjun Kharge) নাম প্রস্তাব করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে খড়্গে বিরোধীদের প্রধানমন্ত্রীর মুখ হোন, বলে জানিয়েছেন তিনি। আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালও মমতার এই প্রস্তাব সমর্থন করেছেন। মমতাকে প্রধানমন্ত্রীর মুখ করাতেও আপত্তি নেই কেজরির। কিন্তু দিল্লিতে I.N.D.I.A জোটের বৈঠকে ঐক্যের ছবি ধরা পড়লেও, বাংলায় মমতার এই প্রস্তাব নিয়ে কটাক্ষ করেছে সিপিএম। (I.N.D.I.A Alliance) মঙ্গলবার দিল্লিতে…

Read More