বাংলাদেশের নির্বাচন শেষে পাল্টি! ভারতের বিরুদ্ধে ম্যাচ নিয়ে শেষবেলায় মনবদল করতে পারে পাকিস্তান?
নয়াদিল্লি: সপ্তাহান্তে পাকিস্তান সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল তারা দলকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) ভারতের বিরুদ্ধে ম্যাচ (India vs Pakistan) বয়কট করা অনুমতি দিয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পরেই আইসিসি তরফেও পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়। এবার নতুন রিপোর্টে দাবি করা হচ্ছে পিসিবি প্রধান মহসিন নকভি কিন্তু একেবারে শেষবেলায় নিজের মনবদল করতে পারেন। পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের নির্বাচনের সঙ্গে মহসিন নকভির সিদ্ধান্তের সরাসরি যোগাযোগ রয়েছে। ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন আয়োজিত হবে। তারপরেই মহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের বদলে…








