Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
জন্মস্থল ফিরে পেতে চায় শ্রীরামপুর কলেজ! সরকারের কাছে দাবি, ফিরুক ‘অলডিন হাউস’
জন্মস্থল ফিরে পেতে চায় শ্রীরামপুর কলেজ! সরকারের কাছে দাবি, ফিরুক ‘অলডিন হাউস’

হুগলি: শ্রীরামপুর কলেজের জন্মস্থল ফিরে পেতে চায় কলেজ কর্তৃপক্ষ। রাজ্য সরকারের সঙ্গে সেই মর্মে আলোচনাও হয়েছে। এশিয়ার প্রথম কলেজ শ্রীরামপুরের উইলিয়াম কেরি মিশনারি কলেজ শুরু হয়েছিল যেই বাড়ি থেকে তা আজ পুরোপুরি ভগ্ন দশায়। শ্রীরামপুর জলকল এলাকায় রয়েছে এই বাড়ি, যার নাম অলডিন হাউজ। সমগ্র দেশ তথা বিশ্বের ইতিহাসে একটি প্রাচীন শহর শ্রীরামপুর। এশিয়ার প্রথম কলেজ গড়ে উঠেছিল শ্রীরামপুর শহরে। এই শহরের সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক ইতিহাস। শ্রীরামপুর কলেজের প্রতিষ্ঠাতা উইলিয়াম কেরি, সেই সময় শ্রীরামপুর বসবাস শুরু করেন গঙ্গার…

Read More

জুতো পড়ে হাঁটলেই হবে মোবাইল চার্জ,অদ্ভূত স্মার্ট সু তৈরি করল নবম শ্রেণির পড়ুয়া
জুতো পড়ে হাঁটলেই হবে মোবাইল চার্জ,অদ্ভূত স্মার্ট সু তৈরি করল নবম শ্রেণির পড়ুয়া

হুগলি: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জুতো আবিষ্কার আমরা অনেকেই পড়েছি। অনেক নাটকও মঞ্চস্থ হয়েছে এই জুতো আবিষ্কার নিয়ে। এবার চন্দননগরের ক্ষুদে পড়ুয়ার যে জুতো আবিষ্কার করল তা বিজ্ঞানের পাতায় লিখে রাখার মত। হুগলি চন্দননগরের বারাসাত দেপারার নবম শ্রেণীর ছাত্র সৌভিক শেঠ। এমনই এক জুতোর আবিষ্কার করেছেন যা পড়ে হাঁটলেই তার থেকে উৎপন্ন হবে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ দিয়েই মোবাইলে চার্জ, জিপিএস ট্রাকিং থেকে ক্যামেরা সবকিছুই চার্জ দেওয়া যাবে। পঞ্চম শ্রেণীতে পড়ার সময় তার মামার কাছে ইলেকট্রনিক্সের কাজ দেখতো সৌভিক। সেখান থেকে…

Read More

সিটের তলায় ওমা ওটা কী! প্যাকেট প্যাকেট গাঁজা, গুনতে গিয়ে চোখ কপালে
সিটের তলায় ওমা ওটা কী! প্যাকেট প্যাকেট গাঁজা, গুনতে গিয়ে চোখ কপালে

হুগলি: গাড়ি করে ওড়িশা থেকে পাচার হচ্ছিল গাঁজা। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি শুরু করে পুলিশ। হুগলির সিঙ্গুরে সন্দেহজনক একটি গাড়ি থেকে উদ্ধার হয় ৮৭ কেজি গাঁজা। গাঁজা ভর্তি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করল হুগলি জেলা গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানা। গাঁজা পাচারের অভিযোগে গ্ৰেফতার করা হয়েছে এক মহিলা সহ তিনজনকে। উদ্ধার হয়েছে ৮৭ প্যাকেট গাঁজা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকার বেশি। ধৃতদের বাড়ি ভদ্রেশ্বর ও চন্দননগর এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গেছে। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার…

Read More

ফের অশান্ত রিষড়া, ট্রেনে পাথর, বন্ধ হাওড়া-বর্ধমান মেন লাইন
ফের অশান্ত রিষড়া, ট্রেনে পাথর, বন্ধ হাওড়া-বর্ধমান মেন লাইন

সন্দীপ সরকার, রিষড়া, হুগলি: নতুন করে অশান্ত রিষড়া, অশান্তির জেরে হাওড়া-বর্ধমান মেন লাইনে ট্রেন বন্ধ। রিষড়ায় ট্রেন লক্ষ্য করে পাথর বৃষ্টি, বোমাবাজির অভিযোগ। রিষড়ার ৪ নম্বর রেল গেটে ট্রেন লক্ষ্য করে হামলার অভিযোগ। রেল লাইনের উপর উঠে বিক্ষোভ, বন্ধ মেন লাইনে ট্রেন চলাচল। বিক্ষোভকারীদের হঠাতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘রাত ১০টা থেকে শ্রীরামপুরের দিকে যাওয়ার গেট বন্ধ করতে পারছি না। তাই ট্রেন চালাতে পারছি না। রাত ১০টা থেকে হাওড়া-ব্যান্ডেল শাখায় ট্রেন…

Read More

প্রেমিকার মৃত্যুর পর সব সম্পত্তি প্রেমিকের! প্রেমকাহিনিতে রহস্য, শুনেই মাথায় হাত
প্রেমিকার মৃত্যুর পর সব সম্পত্তি প্রেমিকের! প্রেমকাহিনিতে রহস্য, শুনেই মাথায় হাত

হুগলি: বছরখানেক আগে অগ্নিদগ্ধ হয়ে অস্বাভাবিক মৃত্যু হয় এক যুবতীর। মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তি হাতানোর চেষ্টায় পুলিশের হাতে গ্রেফতার তার প্রেমিক। ধৃত ওই যুবকের নাম অজিত দাস। আত্মহত্যার প্ররোচনা ও সম্পত্তি লোপাট করার চেষ্টায় শ্রীরামপুর মহাকুমা আদালত অভিযুক্ত যুবককে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। ২০২২ সালের মার্চ মাসের ২৭ তারিখ অগ্নিদগ্ধ হয়ে অস্বাভাবিক মৃত্যু হয়, হিন্দমোটর বিবি স্টিটের বাসিন্দা দীপান্বিতা চন্দ্রের। এই অস্বাভাবিক মৃত্যুর মামলায় শ্রীরামপুর আদালতের নির্দেশে মৃত দীপান্বিতার প্রেমিক অজিত দাসকে গ্রেফতার করেছে উত্তরপাড়া থানার…

Read More

অন্তঃসত্ত্বা গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য চুঁচুড়ায়, খুন সন্দেহ পরিবার
অন্তঃসত্ত্বা গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য চুঁচুড়ায়, খুন সন্দেহ পরিবার

হুগলি: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়ায় হুগলির চুঁচুড়ায়। মাত্র ১০ মাস আগেই রবীন্দ্র নগরের কালীতলার রঞ্জিত সাহার সঙ্গে বিয়ে হয়েছিল উত্তর ২৪ পরগনা বারাসাতের রিম্পা কর্মকারের। বছর ২৪-এর রিম্পা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বৃহস্পতিবার রাতে রিম্পার বাড়ির লোককে তাঁর শ্বশুরবাড়ির তরফে ফোন করে জানানো হয়, তাঁদের মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। যদিও রিম্পার পরিবারের দাবি, তাঁদের মেয়েকে খুন করেছে শ্বশুরবাড়ির লোকজন। শুক্রবার চুঁচুড়া থানায় রিম্পার বাড়ির তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়। গৃহবধূর পরিবারের লোকের অভিযোগ, ‘শ্বশুরবাড়ির…

Read More

মাধ্যমিক পরীক্ষার্থীদের অঙ্কের ভয় কাটাতে সহজ সমাধান
মাধ্যমিক পরীক্ষার্থীদের অঙ্কের ভয় কাটাতে সহজ সমাধান

গোঘাট: মাধ্যমিক পরীক্ষা জীবনের একটা প্রথম বড় ধাপ। মাধ্যমিক পরীক্ষার্থীদের ভয় কাটাতে অঙ্কের বিষয়ে সাজেশন দিলেন শিক্ষক বাচ্চু মন্ডল। দীর্ঘ ১৫ বছর অঙ্কের বিষয়ে ছাত্র-ছাত্রীদের কোচিং দিচ্ছেন বাচ্চু বাবু। হুগলি জেলার গোঘাটের বিভিন্ন প্রান্তে তিনি কোচিং দিচ্ছেন ছাত্র-ছাত্রীদের।শিক্ষক বাচ্চু বাবু শুধু মাধ্যমিক নয়,উচ্চমাধ্যমিক, গ্রাজুয়েট ও মাস্টার ডিগ্রী ছাত্র-ছাত্রীদের কোচিং দিচ্ছেন। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অঙ্কের বিষয়ে ভয় কাটাতে সহজ উপায়ে সাজেশন দিলেন তা হলো এক নজরে। তিনি প্রথমে অঙ্কের বিষয়ে ছাত্র-ছাত্রীদের ভয় কাটানোর জন্য বলেছেন। আর কিছুদিন পরই মাধ্যমিক পরীক্ষা…

Read More

উল্টে পড়ে যাওয়ার দশা, মদ খেয়ে স্কুলে প্রধান শিক্ষক! হুলস্থূল আরামবাগে
উল্টে পড়ে যাওয়ার দশা, মদ খেয়ে স্কুলে প্রধান শিক্ষক! হুলস্থূল আরামবাগে

আরামবাগ : ক্লাস করা তো দূরের কথা, ঠিক করে দাঁড়াতেই পারছেন না ! সামান্য হাঁটতে গিয়ে উল্টে পড়ার দশা। না আর পাঁচটা সাধারণ মদ্যপ নন, খোদ স্কুলের প্রধান শিক্ষকের হাল এরকম ! আর আরামবাগের ডিহালপাড়া প্রাথমিক বিদ্যালয়ের যে ঘটনায় হুলস্থূল। মদ্যপান করে স্কুলে ! প্রধান শিক্ষকের মদ্যপান করে স্কুলে আসার ঘটনার ভিডিও সামনে আসার পর নিন্দার ঝড় বিভিন্ন মহলে। তবে অভিযোগের শেষ এখানেই নয়! অভিভাবকদের একাংশের অভিযোগ চার বছরে প্রতিনিয়তই মদ খেয়ে আসেন প্রধান শিক্ষক অরুণ কুমার সিংহ। শিক্ষিকারা…

Read More

সাংবাদিকের ছদ্মবেশে এটিএম থেকে টাকা চুরি!
সাংবাদিকের ছদ্মবেশে এটিএম থেকে টাকা চুরি!

#হুগলি: সাংবাদিকের ছদ্মবেশে এটিএম থেকে টাকা চুরির কারবার চলছিল বছর দুয়েক ধরে। প্রেস লেখা গাড়ি করে ঘুরে বেড়াত প্রতারক। তবে শেষ রক্ষা হল না। হুগলির দাদপুর থানার পুলিশ শেষ পর্যন্ত ধরে ফেলল ভূগোলে স্নাতক প্রতারক সুব্রত গিরিকে। আদতে পূর্ব মেদিনীপুরে বাড়ি সুব্রত গিরির। জানা গিয়েছে এটিএম-এ টাকা তুলতে আসা বয়স্কদের সাহায্যের অছিলায় লক্ষ লক্ষ টাকা প্রতারণা করত এই অভিযুক্ত যুবক। আর যাতে তাকে পুলিশের সন্দেহ না হয় তাই প্রেস লেখা গাড়ি এবং প্রেসকার্ড নিয়ে সর্বত্র ঘুরে বেড়াতো সে। সুব্রত…

Read More

চন্দননগরে প্রতিবেশীকে গুলি করার মারার চেষ্টায় ১০ বছরের কারাদণ্ড 
চন্দননগরে প্রতিবেশীকে গুলি করার মারার চেষ্টায় ১০ বছরের কারাদণ্ড 

#হুগলি: বছরখানেক আগের ঘটনা। প্রতিবেশী এক ব্যক্তিকে গুলি করে পলাতক হয় চন্দননগরের এক যুবক। আহত ব্যক্তির পরিবারের সদস্যরা অভিযুক্ত নামে চন্দননগর থানায় অভিযোগ দায়ের করেন। অবশেষে এক বছর বাদে আদালতের নির্দেশে দশ বছরের কারাদণ্ডের নির্দেশ দিনেল বিচারক। ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম আকাশ-যাদব। স্থানীয় সূত্রের খবর, ধৃত আকাশ যাদবের মায়ের সঙ্গে বিতণ্ডা বেঁধেছিল পাড়ারই এক যুবকের। রাগে তাঁকে গুলি করে পলাতক হয় আকাশ। গুরুতর আহত অবস্থায় আহত যুবককে হাসপাতালে ভর্তি করানো হয়। আহত ব্যক্তির নাম মিথিলেশ যাদব।বেশ কিছু দিন চিকিৎসা…

Read More