Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
৪৮ ঘণ্টার মধ্যে ইজরায়েলে হামলা চালাতে পারে ইরান ? ভারতীয়দের এই পরামর্শ দিল বিদেশমন্ত্রক
৪৮ ঘণ্টার মধ্যে ইজরায়েলে হামলা চালাতে পারে ইরান ? ভারতীয়দের এই পরামর্শ দিল বিদেশমন্ত্রক

নয়াদিল্লি : সিরিয়ার রাজধানী দামাস্কাসে ইরানের দূতাবাসে হামলা চালিয়েছে ইজরায়েল। আশঙ্কা করা হচ্ছে, যার জবাবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই ইজরায়েলে সরাসরি হামলা চালাতে পারে ইরান। এই পরিস্থিতিতে ভারত-সহ একাধিক দেশ নিজেদের দেশের নাগরিকদের ইজরায়েল যেতে নিষেধ করল। এই তালিকায় ভারত ছাড়াও রয়েছে- ফ্রান্স, রাশিয়া, পোল্যান্ড ও ইংল্যান্ড। আমেরিকার বার্তা – মধ্যপ্রাচ্যে এই অশান্তির আবহে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রশ্ন করা হয়, ইরান কত তাড়াতাড়ি ইজরায়েলে হামলা চালাতে পারে ? তার উত্তরে বাইডেন বলেন, ‘আমার মনে হচ্ছে শীঘ্রই হামলা চালাতে…

Read More

ইজরায়েলে ক্ষেপণাস্ত্রের আঘাতে মৃত্যু ভারতীয়ের, অন্তঃসত্ত্বা স্ত্রী-শিশুকন্যাকে রেখে দু’মাস আগেই রওনা
ইজরায়েলে ক্ষেপণাস্ত্রের আঘাতে মৃত্যু ভারতীয়ের, অন্তঃসত্ত্বা স্ত্রী-শিশুকন্যাকে রেখে দু’মাস আগেই রওনা

নয়াদিল্লি: ইজরায়েল বনাম হামাস যুদ্ধে এখনও তপ্ত পশ্চিম এশিয়া। সেই যুদ্ধকালীন পরিস্থিতিতে মৃত্যু এক ভারতীয়ের। গত পাঁচ মাসব্যাপী যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গিয়েছেন এখনও পর্যন্ত। তবে এই প্রথম কোনও ভারতীয়ের মৃত্যু হল। লেবানন থেকে ইজরায়েলে উড়ে আসা ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই ভারতীয়ের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত ব্যক্তিকে কেরলের বাসিন্দা হিসেবে চিহ্নিত করা গিয়েছে। হামলায় আরও দু’জন ভারতীয় আহত হয়েছেন বলে ভারতে ইজরায়েলি দূতাবাসের তরফে জানানো হয়েছে। (Indian Dead in Israel) এখনও পর্যন্ত যে খবর মিলেছে, সেই অনুযায়ী,…

Read More

ছায়াযুদ্ধ থেকে সম্মুখসমরে? ইরানে গ্যাসের পাইপলাইন উড়িয়ে দেওয়ায় অভিযুক্ত ইজরায়েল
ছায়াযুদ্ধ থেকে সম্মুখসমরে? ইরানে গ্যাসের পাইপলাইন উড়িয়ে দেওয়ায় অভিযুক্ত ইজরায়েল

নয়াদিল্লি: আরও ঘোরাল হচ্ছে পশ্চিম এশিয়ার ভূরাজনীতি। এবার ইজরায়েলের বিরুদ্ধে ইরানের মূল দুই গ্যাসের পাইপলাইন উড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। তাদের দাবি, রান্না এবং ঘর উষ্ণ রাখতে যে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হয়, সেই দুই পাইপলাইনে হামলা চালিয়েছে ইজরায়েল। এই হামলার ফলে ভোগান্তির শিকার দেশের লক্ষ লক্ষ মানুষ। প্রচণ্ড শীতে কাতরাচ্ছেন তাঁরা। (Iran vs Israel) ইরানের সংবাদমাধ্যমে এ নিয়ে বিবৃতি দিয়েছেন দেশের তৈলমন্ত্রী জাভেদ ওউজি। তিনি বলেন, “প্রচণ্ড ঠান্ডায় জবুথবু দেশের মানুষ। এই পরিস্থিতিতে বড় শহরগুলিতে গ্য়াস সরবরাহ বন্ধ…

Read More

Israel-Palestine War: যুদ্ধের ১০০ দিন পূর্ণ! গাজায় নিহতের সংখ্যা ২৪ হাজার ছাড়াল…
Israel-Palestine War: যুদ্ধের ১০০ দিন পূর্ণ! গাজায় নিহতের সংখ্যা ২৪ হাজার ছাড়াল…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মৃত্যুমিছিল অব্যাহত। প্যালেস্টাইন-ইজরায়েলের সংঘাতে বাড়ছে মৃতের সংখ্যা। নতুন বছরে প্যালেস্টাইনের গাজায় ইজরায়েলের হামলার তীব্রতা বেড়েছে। অবরুদ্ধ এই উপত্যকায় ইজরায়েলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়ে গিয়েছে! নিহত প্যালেস্টাইনিদের প্রায় সাড়ে ১০ হাজারই শিশু! গত রবিবারই গাজায় ইজরায়েলি হামলার ১০০ দিন পূর্ণ হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, যুদ্ধ শুরুর পর থেকেই গাজার হাসপাতালগুলিতেই বিশেষ করে বারবার হামলা চালিয়ে আসছে ইজরায়েল। এতে সেখানকার বেশিরভাগ হাসপাতালেই বন্ধ হয়ে গিয়েছে চিকিৎসাপরিষেবা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শেষ ২৪…

Read More

Israel-Palestine War: খুঁজে-খুঁজে 'খুন'? রাজায়-রাজায় যুদ্ধ হয়, সাংবাদিকের প্রাণ যায়…
Israel-Palestine War: খুঁজে-খুঁজে 'খুন'? রাজায়-রাজায় যুদ্ধ হয়, সাংবাদিকের প্রাণ যায়…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সংবাদমাধ্যমের স্বাধীনতা কাগজে-কলমে যতটা স্বীকৃত, কার্যক্ষেত্রে প্রায় কোনও জায়গাতেই যে তা সেইভাবে স্বীকৃত নয়, এটা অতীতে বারবার প্রমাণিত হয়েছে। এখনও হচ্ছে। সাংবাদিকের স্বাধীনতা তো হরণ করা হয়ই, বহুক্ষেত্রে হরণ করা হয় তাঁদের প্রাণও! বিশ্ব জুড়ে এই চলছে। চলছে প্যালেস্টাইন-ইজরায়েল সংঘর্ষে। প্যালেস্টাইনের গাজা উপত্যকায় ইজরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত প্রায় ১০০ সাংবাদিক নিহত হয়েছেন বলে স্তম্ভিত করে দেওয়া একটি খবর পাওয়া গিয়েছে! ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট’ কি তবে ব্যর্থ? গাজার স্বাধীনতাকামী সংগঠন ওরফে সন্ত্রাসবাদী সংগঠন…

Read More

প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে প্রস্তুতি পর্বেই নজর রাখতে হবে এই দিকে, বলছেন বিশেষজ্ঞরা
প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে প্রস্তুতি পর্বেই নজর রাখতে হবে এই দিকে, বলছেন বিশেষজ্ঞরা

নয়াদিল্লি:CAT, GMAT, CLAT…প্রতিযোগিতামূলক (Competitive Exam Preparation) পরীক্ষার সংখ্যা নেহাত কম নয়। এর উপর রয়েছে সিভিল সার্ভিস। সব মিলিয়ে প্রত্যেক বছর চাকরিপ্রার্থীদের মধ্যে তুমুল প্রতিযোগিতা চলে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বহু পরীক্ষার্থীই এই ধরনের পরীক্ষার প্রস্তুতিতে চেনা কিছু ভুলত্রুটি করেন। সেগুলি শুধরে নিলে সাফল্যের সম্ভাবনা অনেকটাই বেড়ে যেতে পারে বলে মতে তাঁদের। এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে সাধারণত সুনির্দিষ্ট সিলেবাস থাকে। কিন্তু তার পরও মাঝেমধ্যে কিছু প্রশ্ন এমন হতে পারে যা সে অর্থে চেনা হয় না। তার উপর সময়ের মধ্যে প্রশ্নের উত্তর দেওয়ার…

Read More

খালি পায়ে পালাচ্ছেন ওঁরা…গন্তব্য কোথায়? যুদ্ধে প্যালেস্তাইনে নিহতের সংখ্যা বেড়ে ১০ হাজার ৬০০
খালি পায়ে পালাচ্ছেন ওঁরা…গন্তব্য কোথায়? যুদ্ধে প্যালেস্তাইনে নিহতের সংখ্যা বেড়ে ১০ হাজার ৬০০

নয়াদিল্লি: বেশি নয়, মাসখানেক আগে এখানে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল আকাশছোঁয়া ইমারত। আশপাশে ঘিঞ্জি বাড়ি। এখন যে দিকে দু’চোখ যায়, এবড়ো খেবড়ো জমি। গাজার উত্তরাংশে টহল দিতে বেরিয়ে এমন ছবিই ধরা পড়ল ইজরায়েলি সেনার ক্যামেরায়। তাঁদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। দেখলেন, আইডিএফের আকাশপথে হামলা ও ২৭ অক্টোবর থেকে ‘গ্রাউন্ড ইনভেশন’-র ধাক্কায় উত্তর গাজায় (Northern Side Of Gaza) এখন স্রেফ চাঁদের পাথুরে জমির চেহারা নিয়েছে। ভূমধ্যসাগরের উপকূলে সার বেঁধে শুয়ে পড়েছে গাছেরাও। তবে আক্রমণ থামছে না। বৃহস্পতিবারও গাজার অল…

Read More

প্রাণচঞ্চল শহর এখন শ্মশানভূমি, কী ছিল আর কী হল গাজা, দেখাল স্যাটেলাইট থেকে তোলা ছবি
প্রাণচঞ্চল শহর এখন শ্মশানভূমি, কী ছিল আর কী হল গাজা, দেখাল স্যাটেলাইট থেকে তোলা ছবি

দিল্লি: কার হাতে শুরু হয়েছে, কে শেষ করবে, সেই নিয়ে জল্পনা-কল্পনা জারি। কিন্তু ২০ দিনে কার্যত মাটিতে মিশে গিয়েছে গাজা। সীমান্তের ওপার থেকে মুহুর্মুহু বোমা, রকেট বর্ষণ করে চলেছে গাজা। তাতে একদিকে যেমন মৃত্যুমিছিল চলছে, তেমনই অন্য দিকে গাছপালা, বাড়িঘর সব ধুলোয় মিশে গিয়েছে। আর শুধু দাবি নয়, এবার স্যাটেলাইট থেকে তোলা  ছবিতে মিলল প্রমাণ। (Israel Palestine War) মহাকাশ প্রযুক্তি সংস্থা MAXAR কৃত্রিম উপগ্রহ থেকে ধ্বংসপ্রাপ্ত গাজার যে ছবি সামনে এনেছে, তা শিউড়ে ওঠার মতোই। তাতে দেখা গিয়েছে, ৭…

Read More

‘আরও বৃহৎ যুদ্ধের’ পরিকল্পনা নিচ্ছে ইজরায়েল! রক্তক্ষয়ী সংঘর্ষের ইঙ্গিত?
‘আরও বৃহৎ যুদ্ধের’ পরিকল্পনা নিচ্ছে ইজরায়েল! রক্তক্ষয়ী সংঘর্ষের ইঙ্গিত?

কলকাতা: যুদ্ধ (War) বন্ধের নয়, বরং যুদ্ধ পরিস্থিতিতে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে ইজরায়েলের (Israel), সংবাদসংস্থা সূত্রে এমনটাই খবর। টানা ১৫ দিনে ধরে চলছে এই রক্ষক্ষয়ী সংঘর্ষ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden), ব্রিটেনের (Britain) প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak) যুদ্ধকালীন পরিস্থিতি পরিদর্শনে ইজরায়েলে যান। কিন্তু হামাসকে নিশ্চিহ্ন করার শপথ নিয়ে এখনও গাজা উপত্যকায় বিমান হামলা জারি রেখেছে ইজরায়েল। এই যুদ্ধে দু’পক্ষেরই কয়েক হাজার হাজার প্রাণহানি হয়েছে। কিন্তু সংঘর্ষ শেষের বদলে আরও গুরুতর দিকে এগিয়ে চলেছে বলেই…

Read More

‘হামাস ISIS-এর চেয়েও ভয়ঙ্কর!’, ইজরায়েল-প্যালেস্তাইন নিয়ে সাফ কথা বাইডেনের
‘হামাস ISIS-এর চেয়েও ভয়ঙ্কর!’, ইজরায়েল-প্যালেস্তাইন নিয়ে সাফ কথা বাইডেনের

ইজরায়েল: ঠিক ছিল আগে থেকেই৷ হামাস-ইজরায়েল যুদ্ধে ইজরায়লের প্রতি আমেরিকার সমর্থন সুপ্রতিষ্ঠিত করতে সশরীরে যুদ্ধ বিধ্বস্ত দেশে যাবেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন৷ গেলেনও তাই৷ শুধু তাই নয়, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ঠিক পাশটাতে বসে যৌথ সাংবাদিক বৈঠকও করলেন৷ আর সেই বৈঠকে প্রত্যাশিত ভাবেই উঠে এল গাজার হাসপাতালে হামলার প্রসঙ্গ৷ বৈঠকে বাইডেন স্পষ্ট দাবি করলেন, ইজরায়েল নয়, গাজার হাসপাতালে হামলা ঘটিয়েছে, সেখানকারই আরেক বিদ্রোহী গোষ্ঠী৷ এদিনের বৈঠকে জো বাইডেন জানান, তিনি বিশ্বাস করেন, গাজার আহলি আরব হাসপাতালে গত মঙ্গলবার যে…

Read More