Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Kangana Ranaut on Anant-Radhika Wedding: 'যত টাকাই দিক, বিয়েতে নাচব না' অনন্ত-রাধিকার বিয়েতে হাজির তারকাদের কটাক্ষ কঙ্গনার
Kangana Ranaut on Anant-Radhika Wedding: 'যত টাকাই দিক, বিয়েতে নাচব না' অনন্ত-রাধিকার বিয়েতে হাজির তারকাদের কটাক্ষ কঙ্গনার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিনদিন যাবত্ জামনগরে চলল মুকেশ আম্বানী ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানীর(Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের(Radhika Marchant) প্রি-ওয়েডিং সেরেমনি। হলিউডের রিহানা থেকে শুরু করে বলিউডের অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমান খান কে নেই আমন্ত্রনের তালিকায়। হাজির হয়েছিলেন মেটার কর্ণধার মার্ক জাকারবার্গ থেকে শুরু করে বিল গেটস সব বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিত্বরা। তবে বলিউডের বেশ কয়েকজনকে দেখা যায়নি এই প্রি ওয়েডিং সেরেমনিতে। তারমধ্যে অন্যতম কঙ্গনা রানাওয়াত(Kangana Ranaut)। কেন যাননি অভিনেত্রী? কঙ্গনার দাবি, যত টাকাই…

Read More

ড্রাইফ্রুটসের সঙ্গে বিয়ার, ঢেঁকুর তুলেই দিন কাবার, নব্য রাখালের জ্বালায় অস্থির চারপেয়েরা
ড্রাইফ্রুটসের সঙ্গে বিয়ার, ঢেঁকুর তুলেই দিন কাবার, নব্য রাখালের জ্বালায় অস্থির চারপেয়েরা

নয়াদিল্লি: পৃথিবীর তাবড় ধনকুবেরদের মধ্যে অন্যতম তিনি। ভার্চুয়াল জগতের বড় অংশই তাঁর হাতে পরিচালিত হয়। ফেসবুক কর্ণধার সেই মার্ক জাকারবার্গ নাকি নিজের গোশালা খুলে ফেলেছেন। সেখানে খাইয়ে-দাইয়ে গরু-বাছুর বড় করছেন তিনি। যে সে খাবার নয়, রোজ গরু-বাছুরের ডাবায় দামি ড্রাইফ্রুস পড়ছে। তেষ্টা মেটাতে নাকি ঢেলে দেওয়া হচ্ছে বিয়ারও। হঠাৎ গো-পালনের শখ হল কেন ধনকুবেরের, প্রশ্ন তুলছেন অনেকেই। তার যে উত্তর দিয়েছেন জাকারবার্গ, তার জন্য প্রস্তুত ছিলেন না অনেকেই। (Mark Zuckerberg) কোটি কোটি টাকার মালিক হলে অদ্ভত কিছু শখও জন্মায়…

Read More

Metaverse-এ গণধর্ষণ কিশোরীকে, কাঠগড়ায় ফেসবুক কর্তৃপক্ষ, শুরু হল তদন্ত
Metaverse-এ গণধর্ষণ কিশোরীকে, কাঠগড়ায় ফেসবুক কর্তৃপক্ষ, শুরু হল তদন্ত

নয়াদিল্লি: প্রযুক্তির দৌলতে বাস্তবের দুনিয়া আর কল্পবিশ্বের (Virtual Reality) মধ্যে ফারাক অতি সূক্ষ্ম হয়ে দাঁড়িয়েছে। সেই আবহেই এবার মারাত্মক অভিযোগ সামনে এল। অনলাইন গেম খেলার সময়, ভার্চুয়াল মাধ্যমে  এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল ব্রিটেনে। অভিযোগ, ১৬ বছরের ওই কিশোরীর যে ডিজিটাল রূপ (Virtual Avatar/Digital Character) খেলায় অংশ নিয়েছিল, অন্য প্রান্তে থাকা অচেনা কয়েক জন ব্যক্তির ভার্চুয়াল রূপ তাকে গণধর্ষণ করে। এই ঘটনায় মানসিক ভাবে ওই কিশোরী আঘাত পেয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। (Viral News) প্রযুক্তি যত সহজলভ্য হয়েছে,…

Read More

Uorfi Javed: অশ্লীলতার জের! ইনস্টা থেকে উড়ে গেলেন উর্ফি…
Uorfi Javed: অশ্লীলতার জের! ইনস্টা থেকে উড়ে গেলেন উর্ফি…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় সেনসেশন উর্ফি জাভেদ(Uorfi Javed)। তাঁর খোলামেলা পোশাক থেকে শুরু করে নানা বিষয়ে তাঁর বক্তব্য বারংবার তাঁকে খবরের শিরোনামে তুলে আনে। কেউ তাঁর প্রশংসা করেন কেউ আবার তাঁকে কটাক্ষ করেন। অনেকেই অশ্লীলতার দায়ে তাঁকে সোশ্যাল মিডিয়া থেকে বিতাড়িত করার আওয়াজও তোলেন। এরই মাঝে রবিবার হঠাৎ ইনস্টাগ্রাম(Instagram) থেকে উধাও হয়ে যায় উর্ফির অ্যাকাউন্ট(Urfi Javed)। উর্ফি নিজেই জানান যে ইনস্টাগ্রাম থেকে সাসপেন্ড করা হয়েছে তাঁর অ্যাকাউন্ট। কিন্তু কী কারণে সাসপেন্ড করা হল উর্ফির অ্যাকাউন্ট? যদিও…

Read More

Rashmika Mandanna Deepfake Video: রশ্মিকার ডিপফেকের নেপথ্যে কে? মেটার কাছে URL চেয়ে পাঠাল দিল্লি পুলিস…
Rashmika Mandanna Deepfake Video: রশ্মিকার ডিপফেকের নেপথ্যে কে? মেটার কাছে URL চেয়ে পাঠাল দিল্লি পুলিস…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডিপফেক ভিডিয়ো নিয়ে উত্তাল সিনে ইন্ডাস্ট্রি। সম্প্রতি  রশ্মিকা মন্দানার(Rashmika Mandanna) একটি ডিপফেক ভিডিয়ো কাণ্ডে (deepfake Video) অনলাইনে ছড়িয়ে পড়ে। রশ্মিকার মুখ অন্য এক মহিলার শরীরের উপর বসিয়ে একটি ভিডিয়োটি বানানো হয়েছে যেখানে ওই মহিলাকে একটি ফিটেড পোশাক পরে লিফটে উঠতে দেখা গিয়েছে।  ইতোমধ্যেই এই বিষয়ে মুখ খুলেছেন রশ্মিকা স্বয়ং থেকে অমিতাভ বচ্চন। এবার অপরাধীকে ধরতে এফআইআর করে দিল্লি পুলিস। এবার মেটার থেকে চেয়ে পাঠানো হল প্রথম ভিডিয়োটির URL। ‘ডিপফেক’ ভিডিয়ো আপলোডের মূলে রয়েছে কে? দিল্লি…

Read More

ডিজিটাল দুনিয়ায় সাম্রাজ্য গড়বে ১০ মিলিয়ন ক্ষুদ্র ব্যবসায়ী, হাত মেলাল Meta ও CAIT
ডিজিটাল দুনিয়ায় সাম্রাজ্য গড়বে ১০ মিলিয়ন ক্ষুদ্র ব্যবসায়ী, হাত মেলাল Meta ও CAIT

কলকাতা: হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপে ১০ মিলিয়ন ক্ষুদ্র ব্যবসায়ীকে ডিজিটালি প্রশিক্ষণ দেবে মেটা। দেশ জুড়ে ক্ষুদ্র ব্যবসার প্রসার ঘটাতে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT) এবং মেটা (META) যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে। নাম দেওয়া হয়েছে ‘হোয়াটসঅ্যাপ সে ব্যাপার’। দেশের ২৯টি রাজ্যের ব্যবসায়ীদের ১১টি ভারতীয় ভাষায় প্রশিক্ষণ দেওয়া হবে। মূল লক্ষ্য ক্ষুদ্র ব্যবসার বৃদ্ধির সুযোগগুলি চিহ্নিত করার পাশাপাশি ডিজিটাইজেশন প্রচেষ্টাকে স্থানীয়করণ করা। দেশ জুড়ে ৪০ হাজার ট্রেড অ্যাসোসিয়েশন এবং ৮০ মিলিয়ন ব্যবসায়ীর বিস্তৃত নেটওয়ার্ককে কাজে লাগিয়ে একাধিক ওয়ার্কশপ চালাবে সিএআইটি এবং…

Read More

ফেসবুক ও ইনস্টাগ্রামে ‘ব্লু’ ব্যাজের জন্য লাগবে টাকা! ঘোষণা মেটার, কত পড়বে?
ফেসবুক ও ইনস্টাগ্রামে ‘ব্লু’ ব্যাজের জন্য লাগবে টাকা! ঘোষণা মেটার, কত পড়বে?

এবার ‘ব্লু’ ব্যাজের জন্য প্রিমিয়াম পরিষেবা শুরু করল মেটা। ফেসবুক এবং ইনস্টাগ্রামে ‘ব্লু’ ব্যাজের জন্য সেই বিশেষ পরিষেবা চালু হচ্ছে। প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে সেই পরিষেবা চালু করবে মেটা। যা ফেসবুক, হোয়্যাটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মূল সংস্থা। মেটার তরফে জানানো হয়েছে, ওয়েবের ক্ষেত্রে প্রতি মাসে সাবস্ক্রিপশন ফি বাবদ ১১.৯৯ ডলার নেওয়া হবে। iOS প্ল্যাটফর্মের ক্ষেত্রে তা পড়বে ১৪.৯৯ ডলার। (এখন ১ ডলার=৮২.৭১ টাকা) সেই সাবস্ক্রিপশনের ফলে কী কী বাড়তি সুবিধা মিলবে? মেটার তরফে জানানো হয়েছে, যাঁরা ‘ব্লু’ ব্যাজের জন্য টাকা…

Read More

ভুল সিদ্ধান্তের মাশুল! প্রযুক্তি দুনিয়ায় ধস দেখল ২০২২, ভবিষ্যৎ টালমাটাল
ভুল সিদ্ধান্তের মাশুল! প্রযুক্তি দুনিয়ায় ধস দেখল ২০২২, ভবিষ্যৎ টালমাটাল

প্রযুক্তির সাম্রাজ্য যে আসলে অনেকটাই মন্দার আঘাতে থরহরি, তা বুঝিয়ে দিল ২০২২ সালটি। রাজস্ব বৃদ্ধির ধীরগতি, ক্রিপ্টোর পতন হোক বা স্বৈরাচারী কর্তৃপক্ষের খামখেয়ালিপনা— ভবিষ্যৎ প্রযুক্তির ফাটকা যে আদৌ মঙ্গলকারক হয়নি তা বোঝাই যায়। এ বছরই ট্যুইটার দখল করেছেন ইলন মাস্ক। ক্রিপ্টো এক্সচেঞ্জ এফটিএক্স-এ ব্যাপক পতন বা মেটাভার্সের দুনিয়ায় অতি আগ্রাসী মেটার পদক্ষেপ আসতে ২০২২ সালের প্রযুক্তিগত ব্যর্থতাকেই ইঙ্গিত করছে। মাস্কের খেয়ালিপনা— টেসলার সিইও ইলন মাস্কের ট্যুইটার দখল করেছেন, তবে খুব কুসুমাস্তীর্ণ পথে নয়। ৩৭০০ কর্মীকে নিমেষে ছাঁটাই করা দিয়ে…

Read More