Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
প্রাক্তন মন্ত্রীর বাড়িতে কোটি কোটি টাকা! কী বলছে তৃণমূল কংগ্রেস?
প্রাক্তন মন্ত্রীর বাড়িতে কোটি কোটি টাকা!  কী বলছে তৃণমূল কংগ্রেস?

কলকাতা: এবার তৃণমূল বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বাড়িতে কোটি কোটি টাকার হদিশ। মুর্শিদাবাদের জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের বাড়ি, অফিস ও কারখানা থেকে কয়েক কোটি টাকা উদ্ধার করল আয়কর দফতর। এপ্রসঙ্গে এবার মুখ খুলল দলীয় নেতৃত্ব। দলের তরফ থেকে কুণাল ঘোষ বলেন, ব্যবসায়ী বাড়িতে নগদ রাখতে পারবেন না এটা কে ঠিক করল? শ্রমিকদের নগদে পেমেন্ট দিতে হয়। তিনি যদি নগদ রেখে থাকেন৷ হাতে টাকা দিয়ে থাকেন, তার যে প্রচার চলছে সেটা ঠিক নয়৷’ কুণাল ঘোষ…

Read More

ক্রিসমাস ইভে পর্তুগিজ গির্জায় মমতা, মেয়ে আজানিয়াকে নিয়ে হাজির অভিষেকও
ক্রিসমাস ইভে পর্তুগিজ গির্জায় মমতা, মেয়ে আজানিয়াকে নিয়ে হাজির অভিষেকও

  প্রতিবছর বড়দিনের প্রাক্কালে ২৪ ডিসেম্বর নিয়ম করে গির্জায় প্রার্থনায় সামিল হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছরও অন্যথা হল না। এবারে মুখ্যমন্ত্রী ক্রিসমাস ইভে হাজির হয়েছিলেন বড়বাজারে ব্রেবোর্ন রোডের পর্তুগিজ গির্জা – ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোজারিতে। বিশেষ প্রার্থনায় অংশ নেন তিনি। মমতার সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর কন্যা আজানিয়া। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও উপস্থিত ছিলেন সেখানে। শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ পর্তুগিজ চার্চে যান মমতা ও অভিষেক। সেখানে ফিতে কেটে উৎসবের সূচনা করেন।…

Read More

‘শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপ করা হোক’, হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ রাজ্যের
‘শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপ করা হোক’, হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ রাজ্যের

একাধিক অভিযোগে রাজ্যের চারটি থানায় শুভেন্দুর বিরুদ্ধে মামলা দায়ের হয়। এই আবহে তদন্তে সহযোগিতা করার শর্তে মামলাগুলিতে শুভেন্দুকে রক্ষাকবচ দিয়েছিল হাই কোর্ট। তবে রাজ্য সরকারের অভিযোগ, তদন্তে সহযোগিতা করছেন না রাজ্যের বিরোধী দলনেতা। এই আবহে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সরকারের তরফে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, আগামী সোমবার বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চে এই মামলার শুনানি হবে। এর আগে আদালত জানিয়েছিল, শুভেন্দুর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না রাজ্য…

Read More

বিজেপির নজরে তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্ক! পঞ্চায়েত ভোটে কি নন্দকুমার মডেল?
বিজেপির নজরে তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্ক! পঞ্চায়েত ভোটে কি নন্দকুমার মডেল?

#কলকাতা: তেইশে পঞ্চায়েত ভোট। বিজেপি চাইছে, তৃণমূলের সংখ্যালঘু ভোটে ফাটল ধরাতে। লাল গেরুয়া শিবিরের নিচুতলার কেউ কেউ সামনে রাখছে নন্দকুমার-মহিষাদল মডেল। এর জন্য নিচুতলায় তারা বামেদের হাত ধরতে পর্যন্ত রাজি? জোর জল্পনা শুরু রাজ্য রাজনীতিতে। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। গ্রাম দখলের লড়াই। চব্বিশে লোকসভা ভোটের আগে বিজেপির পাখির চোখ পঞ্চায়েত। তাদের নজর এবার সংখ্যালঘু ভোটে। এ রাজ্যে সংখ্যালঘু জনসংখ্যা প্রায় তিরিশ শতাংশ। বঙ্গ বিজেপির একটি মহল  মনে করে, পঞ্চায়েত ভোটে ভাল ফল করতে হলে এই সংখ্যালঘু ভোটব্যাঙ্কের দিকে নজর…

Read More

মন্ত্রী পদ খারিজ হোক অখিলের, রাজ্যপালকে চিঠি শুভেন্দুর, উত্তাল হতে পারে বিধানসভা
মন্ত্রী পদ খারিজ হোক অখিলের, রাজ্যপালকে চিঠি শুভেন্দুর, উত্তাল হতে পারে বিধানসভা

রাষ্ট্রপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে নিজের দলেরই নিন্দার পাত্র হয়েছেন অখিল গিরি। এই আবহে এবার তাঁর মন্ত্রী পদ খারিজের দাবি তুলে সরব হয়েছে বিরোধী বিজেপি। ইতিমধ্যেই রাজ্যপাল লা গণেশনকে চিঠি লিখে তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অখিল গিরির মন্ত্রিত্ব খারিজ করার দরবার জানাতেই রাজভবনে যেতে চান শুভেন্দু। রাজ্যপালকে লেখা চিঠিতে শুভেন্দু অধিকারীর বক্তব্য, ‘কারা দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতি দ্রৌপদীকে অপমান করে খুব বাজে কথা বলেছেন। ভারতের রাষ্ট্রপতি আমাদের সাংবিধানিক প্রধান এবং তিনি…

Read More

রবিবার ফের শিরোনামে গার্ডেনরিচ, মৃত তৃণমূল কাউন্সিলর পুত্র, বাবার অফিসে মিলল দেহ
রবিবার ফের শিরোনামে গার্ডেনরিচ, মৃত তৃণমূল কাউন্সিলর পুত্র, বাবার অফিসে মিলল দেহ

ফের একবার খবরের শিরোনামে গার্ডেনরিচ। গতকালই গার্ডেনরিচে এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ১৮ কোটি টাকা। আর আজ গার্ডেনরিচে উদ্ধার হল মৃতদেহ। জানা গিয়েছে, গার্ডেনরিচ এলাকার ১৩৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জিত শীলের ছেলে পিন্টু শীলের রহস্যমৃত্যু হয়েছে। কাউন্সিলরের অফিস থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয় পিন্টু। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।

Read More

৮ মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথি, অভিযোগ তৃণমূল বিধায়ক-কাউন্সিলরের লোকের বিরুদ্ধে
৮ মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথি, অভিযোগ তৃণমূল বিধায়ক-কাউন্সিলরের লোকের বিরুদ্ধে

সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে কলকাতায় আট মাসের গর্ভবতী এর মহিলাকে পেটে লাথি মারা হয়েছে বলে অভিযোগ উঠল। গর্ভবতী মহিলার পরিবারের সদস্যদেরও মারধর করা হয়েছে এবং তাঁদের বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটে নারকেলডাঙা মেন রোডে। এদিকে আহত অবস্থায় গর্ভবতী মহিলাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায়, গোলমালের নেপথ্যে মূল কারণ প্রোমোটিং। (আরও পড়ুন: স্বাধীনতা দিবসে চটুল নাচের আয়োজন, উদ্দাম নাচ তৃণমূল নেতার, ওড়ালেন টাকা) আক্রান্ত পরিবারের অভিযোগ, হামলাকারী দুষ্কৃতীরা এলাকার বিধায়ক পরেশ পাল এবং এলাকার কাউন্সিলর…

Read More

নবান্নে মমতার সঙ্গে দেখা সুব্রহ্মণ্যম স্বামীর, হাসি হাসি মুখে কী কথা হল দু’জনের?
নবান্নে মমতার সঙ্গে দেখা সুব্রহ্মণ্যম স্বামীর, হাসি হাসি মুখে কী কথা হল দু’জনের?

নবান্নে এসে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। এর আগে দিল্লিতেও দুই নেতার সাক্ষাৎ হয়েছিল। সেই সময় সুব্রহ্মণ্যম স্বামী বলেছিলেন যে তিনি মমতার সঙ্গেই রয়েছেন। সেই সময় থেকেই সুব্রহ্মণ্যম স্বামীর তৃণমূলের যোগ দেওয়ার জল্পনা জোরালো হয়েছিল। এই আবহে ফের অকবার নবান্নে এসে মমতার সঙ্গে স্বামী দেখা করায় জল্পনার আগুনে ঘি পড়েছে। উল্লেখ্য, রাজ্যসভায় মেয়াদ শেষ সুব্রহ্মণ্যম স্বামীর। এবার বিজেপির তরফে আর তাঁকে টিকিট দেওয়া হয়নি। এই আবহে সুব্রহ্মণ্যম স্বামী তৃণমূলে যোগ দিয়ে…

Read More

‘অপা’ গ্রেফতারে শাসক বিরোধী হাওয়া তৈরি ধরে নিয়ে তৃণমূলের ঘর ভাঙতে মরিয়া BJP?
‘অপা’ গ্রেফতারে শাসক বিরোধী হাওয়া তৈরি ধরে নিয়ে তৃণমূলের ঘর ভাঙতে মরিয়া BJP?

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা-  পঞ্চায়েত এবং লোকসভা ভোটকে পাখির চোখ বিজেপির (BJP)। যোগদান মেলার ধাঁচে এবার তাদের যোগদান কর্মসূচি। এই মাস থেকেই কর্মসূচি শুরুর ভাবনা।  একুশে যোগদান মেলা। একুশের ভোটে স্বপ্নভঙ্গ। এবার বাইশে ফের যোগদান কর্মসূচি। লক্ষ্য তেইশের পঞ্চায়েত ভোট এবং চব্বিশের লোকসভা নির্বাচন। বঙ্গ বিজেপি চাইছে নিয়োগ দুর্নীতিকে হাতিয়ার করেই তৃণমূলে ফাটল ধরাতে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় রাজ্য। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করেছে ইডি (ED)। তাঁর বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বিপুল টাকার পাহাড়।…

Read More

আজ শপথ গ্রহণ করবেন রাজ্যের আট মন্ত্রী? ‘ইঙ্গিত’ রাজভবন সূত্রে
আজ শপথ গ্রহণ করবেন রাজ্যের আট মন্ত্রী? ‘ইঙ্গিত’ রাজভবন সূত্রে

  আজই মন্ত্রিসভায় রদবদল করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক দিকে যখন বেশ কয়েকজন মন্ত্রিসভা থেকে বাদ পড়বেন, আবার অনেক নতুন মুখ মন্তিরসভায় অন্তর্ভুক্ত হবেন। এই আবহে নয়া মন্ত্রী কে কে হবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। আর এরই মাঝে রাজভবন সূত্রে একটি ইঙ্গিত দেওয়া হল যে আজ হয়ত মোট আটজন মন্ত্রী শপথ নেবেন। পরিবহণ দফতরকে বুধবার সকালে রাজভবন আটটি বিশেষ গাড়ি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এরপরই জল্পনা তৈরি হয়েছে, তবে কি মন্ত্রী হিসেবে আজ আটজন শপথগ্রহণ করবেন রাজভবনে। এর…

Read More