Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বিধানসভায় ফোন খোয়া গেল তৃণমূল বিধায়কের, তুমুল হট্টগোল
বিধানসভায় ফোন খোয়া গেল তৃণমূল বিধায়কের, তুমুল হট্টগোল

কলকাতা: বিধানসভায় তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের মোবাইল ফোন খোয়া যাওয়া নিয়ে শোরগোল। বিধানসভার লবিতে রেজিস্টারে সই করার সময় ফোন সেখানে রেখেছিলেন। কিছু ক্ষণের জন্য উঠেছিলেন। কিন্তু ফিরে এসে আর ফোন পাননি বলে জানান হুমায়ুন। বিধানসভার মার্শাল এবং হেয়ার স্ট্রিট থানার পুলিশকে বিষয়টি জানান তিনি। পরে ফোন ফেরত পান যদিও। কিন্তু গোটা ঘটনায় বিতর্ক শুরু হয়েছে। (Humayun Kabir) হেড অফিসের বড়বাবুর গোঁফ চুরি যাওয়া নিয়ে কবিতা লিখে গিয়েছেন সুকুমার রায়। গোঁফ চুরি না হলেও, শাসকদলের বিধায়কের ফোন ‘চুরি’কে ঘিরে মঙ্গলবার…

Read More

অস্ত্র আইনে গ্রেফতার D Bapi Biryani-র কর্ণধার, গুদামের মালিককে মারধর, গুরুতর অভিযোগ
অস্ত্র আইনে গ্রেফতার D Bapi Biryani-র কর্ণধার, গুদামের মালিককে মারধর, গুরুতর অভিযোগ

সমীরণ পাল, ব্যারাকপুর: অস্ত্র আইনে গ্রেফতার হলেন D বাপি বিরিয়ানির অন্যতম কর্ণধার ও উত্তর ২৪ পরগনার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অনির্বাণ দাস। গুদাম মালিককে মারধর ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অনির্বাণের নিরাপত্তা রক্ষীর খোঁজ চলছে। (D Bapi Biriyani Barrackpore) মধ্যমগ্রামের বাদামতলার বাসিন্দা ও পুরসভার কর্মী বিশ্বজিৎ দত্তর সঙ্গে গুদাম ভাড়া নিয়ে ১১ মাসের চুক্তি হয় D বাপি বিরিয়ানির অন্যতম কর্ণধার অনির্বাণ দাসের। অভিযোগ, চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও ঘর ছাড়ছিলেন না তিনি। গুদামের মালিককে মারধর…

Read More

শীর্ষ নেতৃত্বকে না জানিয়ে সিদ্ধান্ত? দলের দুই প্রবীণ নেতার উপর রুষ্ট তৃণমূল, ব্যবস্থা নেওয়া হতে
শীর্ষ নেতৃত্বকে না জানিয়ে সিদ্ধান্ত? দলের দুই প্রবীণ নেতার উপর রুষ্ট তৃণমূল, ব্যবস্থা নেওয়া হতে

কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ ও রুমা পাল: এবার কি সৌগত রায় ও সুখেন্দুশেখর রায়ের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে তৃণমূল? তৃণমূল সাংসদ সৌগত  বাংলাদেশ নিয়ে আলোচনার জন্য লোকসভায় মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিলেন। অন্য দিকে, সুখেন্দুশেখর রাজ্য়সভায় আসন পরিবর্তনের জন্য সরাসরি চেয়ারম্যান জগদীপ ধনকড়কে চিঠি লিখেছেন। তৃণমূল সূত্রে দাবি, দুই সাংসদই সিদ্ধান্ত নিয়েছেন শীর্ষ নেতৃত্বকে বিন্দুবিসর্গ না জানিয়ে, যা নিয়ে ক্ষুব্ধ দলের শীর্ষ নেতৃত্ব। (Sukhendu Sekhar Roy) ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে নিয়ে শোরগোলের মধ্য়েই এবার কি শৃঙ্খলা ভাঙলেন তৃণমূলের দুই…

Read More

‘চাই না ধর্মে ধর্মে বিভেদ; মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার, সব থাকুক’, বাংলাদেশ ইস্যুতে মমতা
‘চাই না ধর্মে ধর্মে বিভেদ; মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার, সব থাকুক’, বাংলাদেশ ইস্যুতে মমতা

কলকাতা: সকালে বিধানসভাতেই বাংলাদেশ নিয়ে নিজের অবস্থান জানিয়েছিলেন। বিকেলে ফের বাংলাদেশ নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের সঙ্গে যা ঘটছে, তা অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করলেন তিনি। এ ব্যাপারে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার যা সিদ্ধান্ত নেবে, তাতে তাঁর দল তৃণমূলের সমর্থন থাকবে বলেও জানালেন। ধর্মে ধর্মে বিভেদ যে কাম্য নয়, তা জানিয়ে দিলেন মমতা। পাশাপাশি, নাম না করে বিজেপি-কেও একহাত নিলেন। (Mamata Banerjee on Bangladesh) বৃহস্পতিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হেমন্ত সরেন। সেখানে মমতা-সহ…

Read More

‘পুলিশ, CISF-এর একাংশ টাকা খাচ্ছে, দোষ হচ্ছে তৃণমূলের’, ডিজি-কে বললেন মমতা
‘পুলিশ, CISF-এর একাংশ টাকা খাচ্ছে, দোষ হচ্ছে তৃণমূলের’, ডিজি-কে বললেন মমতা

কলকাতা: রাজ্যে একের পর এক ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শাসকদলেরই নেতা-মন্ত্রীরা। এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন। তাঁর দাবি, পুলিশের একাংশ এবং সিআইএসএফ দুর্নীতির সঙ্গে যুক্ত। তারা টাকা খায়, আর দোষ হয় তৃণমূল নেতাদের। পুলিশকর্মীদের বিরুদ্ধে এমন অভিযোগ পেলে যাকে কড়া ব্যবস্থা নেওয়া হয়, তার জন্য রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে নির্দেশও দেন মমতা। (Mamata Banerjee) এদিন মূল্যবৃদ্ধি নিয়ে নবান্নের সভাঘরে প্রশাসনিক বৈঠক করেন মমতা। সেই বৈঠক সরাসরি সম্প্রচারিতও হয়। আর সেখানেই পুলিশের…

Read More

অভিষেকের জন্মদিনে ট্রাম্প প্রশস্তি কল্যাণের, স্মরণ করালেন বয়সও, উস্কে দিলেন প্রবীণ-নবীন বিতর্ক?
অভিষেকের জন্মদিনে ট্রাম্প প্রশস্তি কল্যাণের, স্মরণ করালেন বয়সও, উস্কে দিলেন প্রবীণ-নবীন বিতর্ক?

কলকাতা: রাজনীতিতে বয়স নিয়ে আলোচনা নতুন নয়। রাজ্য রাজনীতিতেও একাধিক বার বয়সের প্রসঙ্গ উঠেছে। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের অন্দরে বয়স বেঁধে দেওয়ার পক্ষপাতী ছিলেন। শুধু রাজনীতি বলেই নয়, সব ক্ষেত্রেই বয়সের ঊর্ধ্বসীমা থাকা দরকার বলে মন্তব্য করেছিলেন প্রকাশ্যেই।  বৃহস্পতিবার অভিষেকের জন্মদিনে এবার বয়স নিয়ে মুখ খুললেন দলের সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায়। সদ্য আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্পের উল্লেখ করেছেন তিনি। রাজনীতিতে বয়স তেমন কোনও ব্যাপারই নয় বলে মন্তব্য করেছেন তিনি। (Kalyan Banerjee) সম্প্রতি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে…

Read More

‘চাপাতির মতো সরকার বদলায় অন্য রাজ্য, আমাদের রাজনৈতিক ভুল হয়েছে’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য জহরের
‘চাপাতির মতো সরকার বদলায় অন্য রাজ্য, আমাদের রাজনৈতিক ভুল হয়েছে’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য জহরের

কলকাতা: আর জি কর কাণ্ডের বিরুদ্ধে শহরে প্রতিবাদ, মিছিল চলছে এখনও। মহালয়ার সকালে কলতায় মহামিছিল বের করেছেন চিকিৎসক, সাধারণ মানুষ। আর সেই আবহে ফের রাজনৈতিক বার্তা দিলেন তৃণমূলের সদ্য পদত্যাগী সাংসদ জহর সরকার। অন্য রাজ্যে বার বার সরকার পাল্টানোর উদাহরণ টেনে আনলেন তিনি। রাজ্যবাসীর রাজনৈতিক ভুল ধরিয়ে দিলেন জহর। (Jawhar Sircar) আর জি কর কাণ্ড নিয়ে যাদবপুরে আয়োজিত গণ কনভেনশনে বক্তৃতা করতে গিয়েই এমন মন্তব্য করেছেন জহর। তাঁকে বলতে শোনা যায়, “আমরা তখন ছোকরা ছিলাম। ল্যাম্পপোস্টগুলি ছোট ছোট ছিল।…

Read More

NITI আয়োগের বৈঠকে অপমানিত মমতা? মিথ্যে অভিযোগ, বলছে কেন্দ্র
NITI আয়োগের বৈঠকে অপমানিত মমতা? মিথ্যে অভিযোগ, বলছে কেন্দ্র

নয়াদিল্লি: NITI আয়োগের বৈঠকে মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ তুলেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার কথা বলতে শুরু করলে তাঁর কণ্ঠরোধ করা হয় বলে অভিযোগ বাংলার মুখ্যমন্ত্রীর। কিন্তু মমতার সেই অভিযোগ খারিজ করল কেন্দ্র। মুখ্যমন্ত্রীর অবিযোগ ভুল, তিনি বিভ্রান্তিমূলক দাবি করছেন বলে জানিয়েছে কেন্দ্রের তথ্য বিভাগের অধীনস্থ সত্যতা যাচাই সংস্থা PIB. (Mamata Banerjee) PIB-র তরফে সোশ্যাল মিডিয়ায় মমতার অভিযোগের ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে লেখা হয়, ‘অভিযোগ উঠছে যে, নীতি আয়োগের নবমতম বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক্রোফোন…

Read More

মিষ্টিমুখের ঘোষণা হয়েছিল দুপুরেই, সন্ধেয় বিজেপি-র কল্যাণকে রসগোল্লার হাঁড়ি পাঠালেন কুণাল
মিষ্টিমুখের ঘোষণা হয়েছিল দুপুরেই, সন্ধেয় বিজেপি-র কল্যাণকে রসগোল্লার হাঁড়ি পাঠালেন কুণাল

কলকাতা: মিষ্টিমুখ বলতেই বাঙালির মাথায় আসে রসগোল্লা। ভাল কাজে মিষ্টিমুখ করতে হাঁ করিয়ে মুখে রসগোল্লা পুরে দেন শুভাকাঙ্খীরা। রাজনীতির ময়দানে এবার প্রতিপক্ষকে রসগোল্লা খাওয়াতে উদ্যোগী হলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বিধানসভা উপনির্বাচনে মানিকতলায় পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে রসগোল্লার হাঁড়ি পাঠালেন তিনি। (Kunal Ghosh) শনিবার বিধানসভা উপনির্বাচনের ফল বেরিয়েছে। শেষ দফায় গণনা চলাকালীনই ভোটের ফলাফল স্পষ্ট হয়ে যায়। ৬২ হাজারের বেশি ভোটে এগিয়ে যান সুপ্তি। সেই সময়ই কুণাল প্রতিপক্ষ কল্যাণকে মিষ্টিমুখ করানোর ঘোষণা করেন। সুপ্তি যত ভোটে কল্যাণকে হারাবেন,…

Read More

বর্ধিত হারে মজুরি, বিনামূল্যে LPG, ৫০ শতাংশ MSP…তৃণমূলের ইস্তেহারে ‘দিদির ১০ শপথ’
বর্ধিত হারে মজুরি, বিনামূল্যে LPG, ৫০ শতাংশ MSP…তৃণমূলের ইস্তেহারে ‘দিদির ১০ শপথ’

কলকাতা: লোকসভা নির্বাচনে দু’দিন বাকি থাকতে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল (TMC Election Manifesto)। ‘দিদির শপথ’ নামে ইস্তেহারে ১০টি প্রাক নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে জোড়াফুল শিবির। এদিন সেগুলি পড়ে শোনান রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা দলের বর্ষীয়ান নেতা অমিত মিত্র 9Lok Sabha Elections 2024)। তৃণমূলের তরফে ইস্তেহারে যে ১০ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে (Didir 10 Shapath), সেগুলি হল- ১) বর্ধিত আয়, শ্রমিকের সহায় সমস্ত জবকার্ড হোল্ডারদের ১০০ দিনের গ্যারান্টি যুক্ত কাজ প্রদান করা হবে। দেশের সর্বত্র শ্রমিকদের বর্ধিত ন্যূনতম মজুরি হবে দৈনিক…

Read More